WB ITI & Polytechnic Admission 2026: আইটিআই এবং পলিটেকনিক ভর্তির রেজিস্ট্রেশন শুরু! দেখে দিন

Anjan Mahata

Updated on:

West Bengal ITI Polytechnic Admission 2026

রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তিমূলক বিভাগ তথা আইটিআই ও পলিটেকনিক কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development বোর্ডের তরফ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বৃত্তিমূলক কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

— Advertisement —

Westbengal Polytecnic ITI Admission 2026: পলিটেকনিক ও আই টি আই ভর্তি শুরু

WBSCVT ও WBSCTVESD যৌথ উদ্যোগে Common Admission Portal এর মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরাসরি সরকারি আইটিআই এবং পলিটেকনিক কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যে সকল ছাত্র-ছাত্রীদের স্বপ্ন বৃত্তিমূলক কোর্স যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ভর্তি হওয়া তারা এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাখতে পারবে।

ITI, Polytechnic Admission যোগ্যতা (Eligibility Criteria)

আইটিআই এবং পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়েসের যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো –

পলিটেকনিক কোর্সে ভর্তি (Polytechnic)

— Advertisement —

পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা দরকার হয়। বিশেষ করে এক্ষেত্রে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য রয়েছে। নিচে বিস্তারিতভাবে পুরো বিষয়টি তুলে ধরা হলো-

  • প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ উভয় ক্ষেত্রে ভর্তির জন্য আবেদন প্রার্থীদের বয়সের কোন উর্ধ্বসীমা নেই কিন্তু আবেদন প্রার্থীর জন্ম তারিখ অবশ্যই  ১ জুলাই ২০১১-এর আগে হতে হবে
  • প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় গণিত এবং ভৌতবিজ্ঞান বিষয়ে থাকা জরুরী।

দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সায়েন্স বিভাগ এবং ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে তাহলে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে যাবে। এছাড়া মাধ্যমিকের পর দুবছর ITI করা থাকলেও সরাসরি দ্বিতীয় বর্ষ ভর্তি হয়ে যাবে

বিস্তারিত দেখুন: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার

আই টি আই কোর্সে ভর্তি (ITI)

আইটিআই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। বিভিন্ন গ্রুপ অনুযায়ী যোগ্যতার কিছু পার্থক্য রয়েছে, তাই আবেদন করার আগে পুরো বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া জরুরি।

  • আইটিআই কোর্সে ভর্তির ক্ষেত্রেও ভয়েসের কোন ঊর্ধ্বসীমা নেই কিন্তু এক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং  ১ আগস্ট ২০১২-এর আগে হতে হবে।
  •  E Group: অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা পরীক্ষার্থী হতে হবে।
  • M Group: অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা পরীক্ষার্থী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় গণিত এবং ভৌতবিজ্ঞান বিষয়ে থাকা জরুরী।
  • যেসব প্রার্থীর গণিত ও বিজ্ঞান (ভৌতবিজ্ঞান) বিষয় নেই, তারা শুধুমাত্র নন-ইঞ্জিনিয়ারিং ট্রেডে আবেদন করতে পারবেন।

আরো দেখুন: ITI Course Eligibility, Admission Westbengal: আইটিআই পড়ার সম্পূর্ণ তথ্য, ভর্তি ও কেরিয়ার দিক!

আবেদন ফি (Application Fee)

আইটিআই এবং পলিটেকনিক কোর্সে ভর্তির আবেদন ফি এর ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থী এবং কন্যাশ্রী প্রার্থীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

কোর্সআবেদন ফি
পলিটেকনিক (Diploma)₹450/- (কন্যাশ্রী প্রার্থীদের – ₹225/-)
আইটিআই (ITI)ছেলেদের জন্য ₹200/- এবং মেয়েদের জন্য ₹100/-

ভর্তি প্রক্রিয়া ও মেধা তালিকা (Admission & Merit List)

কোনরকম পরীক্ষা হবে না, সরাসরি অনলাইন পোর্টালে সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং তারপরে ভর্তি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে সরাসরি কোর্সে পড়াশোনা শুরু করতে পারবে।

  • মোট আসনের ৫০% জেলা কোটার জন্য সংরক্ষিত থাকবে।
  • অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS) জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে।
  • ২০% আসন সংরক্ষিত থাকবে ছাত্রীদের (Female Students) জন্য।
  • ITI-তে IMC (Institute Management Committee) কোটার মোট আসনের ২০% (Paid Seats) সংরক্ষিত এবং ভোকেশনাল ছাত্রছাত্রীদের  জন্য ২০% আসন সংরক্ষিত

অবশ্যই দেখবে: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও

Registration Open for ITI & Polytechnic Admissions 2026-2027
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
আইটিআই এবং পলিটেকনিক ভর্তির রেজিস্ট্রেশন ডাইরেক্ট লিংক (Common Admission Portal)https://admission-tetsd.wb.gov.in/
অফিশিয়াল নোটিফিকেশন ভর্তি সংক্রান্তDownload Notice →
সেরা সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা →Top Govt Polytechnic College Westbengal

এখনো এটা লাস্ট ডেট ঘোষণা হয়নি, আপাতত এক মাসেরও বেশি উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোনার পরবর্তী পর্যন্ত এই সমস্ত আবেদন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।

Join Group

Telegram

Share