TATA Scholarship: পড়ুয়াদের ১৮০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা! যোগ্যতা, আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

TATA Capita Pankh Scholarship 2026-27

সমস্ত স্কুল, কলেজ এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! ২০২৬-২৭ শিক্ষাবর্ষে টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship) অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেশের অন্যতম বৃহত্তম এবং বিশ্বাসযোগ্য টাটা গ্রুপের (Tata Capital Limited) পক্ষ থেকে প্রতিবছর মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। সমস্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

— Advertisement —

টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship 2026-27)

টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হলো একাদশ-দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া এবং আন্ডারগ্রাজুয়েট (General Graduation / Polytechnic / Diploma / ITI) স্তরের ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে অর্থাভাব তাদের পড়াশোনা ও স্বপ্ন পূরণের পথে বাধা না হয়ে দাঁড়ায়। কারা আবেদন করতে পারবে? নম্বর ও আয়ের যোগ্যতা কী? কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আবেদন করবেন — দেখে নিন।

বিষয়তথ্য
বৃত্তির নামটাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship Programme)
বৃত্তির ধরনপ্রাইভেট স্কলারশিপ (Corporate Social Responsibility – CSR)
প্রদানকারী সংস্থাটাটা ক্যাপিটাল লিমিটেড (Tata Capital Limited)
যোগ্য কোর্সক্লাস 11, 12, UG (B.A, B.Sc, B.Com), ITI, Polytechnic & Diploma
সর্বোচ্চ স্কলারশিপ₹১৮,০০০ টাকা পর্যন্ত
প্রয়োজনীয় নম্বরপূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর

টাটা স্কলারশিপ আবেদন যোগ্যতা (Tata Scholarship Eligibility)

টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ ২০২৬-২৭-এ আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
  • ভারতে স্বীকৃত কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল ইনস্টিটিউটে একাদশ/দ্বাদশ শ্রেণী, জেনারেল আন্ডারগ্রাজুয়েট (B.A, B.Sc, B.Com ইত্যাদি), ITI, বা ডিপ্লোমা/পলিটেকনিক কোর্সে বর্তমানে পাঠরত হতে হবে।
  • পূর্ববর্তী শিক্ষাবর্ষের পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ৪ লক্ষ টাকার (INR 4 Lakh) মধ্যে হতে হবে
বিশেষ অগ্রাধিকার: ছাত্রী (Girl Students), বিশেষভাবে সক্ষম (PwD), একক অভিভাবক (Single-parent) পরিবারের সন্তান, অনাথ শিশু এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া (SC/ST) শিক্ষার্থীদের আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে।

স্কলারশিপের পরিমাণ ও সুবিধা (Scholarship Benefits)

— Advertisement —

এ বছর ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরের শতাংশ এবং কোর্সের ওপর ভিত্তি করে স্কলারশিপের টাকা প্রদান করা হবে:

একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য:

  • ৬০% থেকে ৮০% নম্বর: টিউশন ফি-এর ৮০% বা সর্বোচ্চ ১০,০০০ টাকা (যেটি কম)।
  • ৮০%-এর বেশি থেকে ৯০% নম্বর: টিউশন ফি-এর ৯০% বা সর্বোচ্চ ১২,০০০ টাকা (যেটি কম)।
  • ৯০%-এর বেশি নম্বর: টিউশন ফি-এর ১০০% বা সর্বোচ্চ ১৫,০০০ টাকা (যেটি কম)।

জেনারেল গ্র্যাজুয়েশন / পলিটেকনিক / ডিপ্লোমা / ITI পড়ুয়াদের জন্য:

  • ৬০% থেকে ৮০% নম্বর: টিউশন ফি-এর ৮০% বা সর্বোচ্চ ১২,০০০ টাকা (যেটি কম)।
  • ৮০%-এর বেশি থেকে ৯০% নম্বর: টিউশন ফি-এর ৯০% বা সর্বোচ্চ ১৫,০০০ টাকা (যেটি কম)।
  • ৯০%-এর বেশি নম্বর: টিউশন ফি-এর ১০০% বা সর্বোচ্চ ১৮,০০০ টাকা (যেটি কম)।

আবেদন চলছে: SBI Asha Scholarship 2026: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ দেবে ৭৫,০০০ টাকা!

কীভাবে টাটা স্কলারশিপ আবেদন করবেন (Apply Online for TATA Scholarship)

টাটা ক্যাপিটাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন পোর্টালে সম্পন্ন হবে। নিচে আবেদন করার ধাপগুলি বিস্তারিতভাবে দেওয়া হলো:

  1. প্রথমে অফিশিয়াল Buddy4Study পোর্টালের ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  2. আপনার রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করুন। যদি নতুন ব্যবহারকারী হন, তবে আপনার Email, Mobile নাম্বার বা Google অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্টার (Sign up) করে নিন।
  3. লগইন করার পর আপনাকে “Tata Capital Pankh Scholarship Program 2026-27” পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ‘Start Application’ বাটনে ক্লিক করুন।
  4. অনলাইন ফর্মটিতে আপনার সমস্ত ব্যক্তিগত, যোগাযোগের এবং শিক্ষাগত সঠিক তথ্য পূরণ করুন।
  5. নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন।
  6. ‘Terms and Conditions’ বক্সে টিক দিয়ে ‘Preview’ অপশনে ক্লিক করে ফর্মটি ভালোভাবে পরীক্ষা করে নিন। সমস্ত তথ্য ঠিক থাকলে ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents Required)

আবেদন করার পূর্বে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিগুলির ডিজিটাল কপি তৈরি রাখুন:

  1. যেকোনো সরকারি ফটো আইডেন্টিটি প্রুফ (যেমন- আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
  2. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  3. সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইনকাম সার্টিফিকেট।
  4. চলতি শিক্ষাবর্ষের আইডি কার্ড (School/College ID Card) অথবা বনফাইড সার্টিফিকেট (Bonafide Certificate)।
  5. পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট।

ক্লিক করে আবেদন করুন! Reliance Foundation Scholarship: আম্বানি পরিবার দিচ্ছে ২ লক্ষ টাকা রিলায়েন্স স্কলারশিপ! অনলাইন আবেদন

আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য

Tata Capital Pankh Scholarship 2026-27

অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ এবং হেল্পলাইন নম্বর সংক্রান্ত বিবরণ নিচে দেওয়া হলো:

বিষয়বিবরণ
আবেদনের শেষ তারিখ (Last Date)26-Oct-2026
অনলাইন আবেদন পোর্টালApply Now
হেল্পলাইন নম্বর011-430-92248 (Ext- 225) (সোম থেকে শুক্র)
অফিশিয়াল ইমেইল[email protected]

অবশ্যই এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে সঠিক সময়ে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। শিক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং স্কলারশিপের তথ্যের জন্য EduTips-এর সাথে যুক্ত থাকুন!

Join Group

Telegram

Share