ভৌতবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে শুধুমাত্র তত্ত্ব জানলেই হয় না, সূত্র, সংখ্যাভিত্তিক সমস্যা এবং ধারণাভিত্তিক প্রশ্নের ওপরও সমান দক্ষতা থাকতে হয়। তাই মাধ্যমিক দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে রাসায়নিক গণনা (Chemical Calculation), তাপের ঘটনাসমূহ (Heat) এবং আলো (Light) অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন প্রশ্নগুলি এখানে নির্বাচন করা হয়েছে।
Class 10 Physical Science Suggestion 2nd Unit: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন
শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই সাজেশন অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং ভালো নম্বর অর্জনের সম্ভাবনা অনেকটাই বাড়বে।
রাসায়নিক গণনা (Chemical Calculation)
Marks 2/3 – সংক্ষিপ্ত উত্তর ধর্মী
1.মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।
2.একগাদা খড় বাতাসে পোড়ালে সামান্য ছাইমাত্র অবশিষ্ট থাকে-এক্ষেত্রে ভরের সংরক্ষণ হয় কি?-ব্যাখ্যা করো।
3.রাসায়নিক সমীকরণ কাকে বলে?
4.ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কী কী নির্দেশ করে?
5.গ্রাম-পরমাণু বা গ্রাম-পারমাণবিক ভর বলতে কী বোঝায়?
6.গ্রাম-আণবিক ভর বলতে কী বোঝো?
7.C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।
8.6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে ![ O = 16 , S = 32 ]
9.9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা ॥ হলে 44 গ্রাম CO₂-তে অণুর সংখ্যা কত? [ H = 1 , o = 16 C = 12 ]
10.STP-তে 2.24 লিটার C*O_{2} এর ভর কত গ্রাম? [ C = 12 , O = 16 ]
11.A ও B পরস্পর বিক্রিয়া করে নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী উৎপন্ন করে 2A + B -> 2C
A, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B-র বাষ্পঘনত্ব যথাক্রমে 32 ও 16। C-এর বাষ্পঘনত্ব নির্ণয় করো।
12. নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী : 2ZnS + 3O2 -> 2ZnO + 2SO2
100 মোল ZnS থেকে (i) কত গ্রাম ZnO এবং (ii) কত মোল SO2 উৎপন্ন হবে? ( Zn = 65.5 , S = 32 O = 16 )
13.(i) কত গ্রাম ক্যালশিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে?
(ii) 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ক্যালশিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে?
14.4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন?
[ H = 1 , o = 16 Na = 23 S = 32 ]
15.সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে? [ Na = 23 , O = 16 H = 1 ]
16.10 গ্রাম ক্যালশিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হল।
(i) কত গ্রাম CO2 এবং (ii) CO2 এর কতগুলি অণু উৎপন্ন হল?
[C = 12, O = 16, Ca = 40 ]
17.36 গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম (i) ম্যাগনেশিয়াম ক্লোরাইড, (ii) হাইড্রোজেন উৎপন্ন হয়?
[ H = 1 , Mg = 26 Cl = 35.5 ]
18. 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যাবে? STP-তে তার আয়তন কত হবে? [Fe = 56 ]
19. 32.1 g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 g NH3′ 33.3 g CaCl₂ ও 10.8 g H₂O পাওয়া গেল। কত ক্যালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল। এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP-তে কত লিটার NH3 উৎপন্ন হল? (N = 14, H = 1)
20. 32.7 লিটার জিংক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? [ Zn = 65.4 , H = 1 ]
21. উচ্চ উন্নতায় একটি ধাতব অক্সাইডের 40 g-এর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28g এবং 25.5g অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
22.সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় S + O2→ SO2
STP-তে 2240L SO₂ উৎপন্ন করতে (i) কত গ্রাম সালফার এবং (ii) কত মোল O₂ প্রয়োজন হবে? ( O = 16 , S = 32 )
23. 480 g একটি কঠিন যৌগকে 352 g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে, কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
24.একটি আবদ্ধ পাত্রে 1g ম্যাগনেশিয়াম 0.5g অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে, কোন্ বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে?উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। [ Mg = 24 , O = 16 ]
আরো প্রশ্ন উত্তর: Class 10 ভৌত বিজ্ঞান ‘রাসায়নিক গণনা’ প্রশ্ন উত্তর
তাপের ঘটনাসমূহ (Heat)
Marks 2/3 – সংক্ষিপ্ত উত্তর ধর্মী
1.কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।
2.তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো।
3.তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
4. গোরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কীভাবে?
5. রেললাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন?
6. দুটি খুঁটির মধ্যে বৈদ্যুতিক বা টেলিফোনের তারকে টানটান না রেখে একটু ঝুলিয়ে রাখা হয় কেন?
7. বড়ো বড়ো লোহার সেতু নির্মাণের সময় সেতুর দুটি প্রাপ্তই কংক্রিটের মধ্যে শক্ত করে আটকানো হয় না কেন?
8. ছাদ ঢালাইয়ের জন্য লোহার রডই উপযুক্ত অন্য কোনো ধাতব রড নয়’-ব্যাখ্যা করো।
9. তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন?
10. গ্যাসের প্রসারণে তাপমাত্রা ও চাপের উল্লেখ করা হয় কেন?
11. জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায়? লেখো। লেখচিত্রসহ লেখো।
12. রুটি সেঁকার সময় ফুলে ওঠে কেন? অথবা, লুচি ভাজলে ফুলে ওঠে কেন?
13. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো।
14. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক প্রাথমিক উন্নতা 0°C নেওয়া হয় কেন?
15.তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10-6/°C বলতে কী বোঝো? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন?
16. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো।
17. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিনের ক্ষেত্রফল T₁ K উয়তায় A₁ sqm ও T₂K উয়তায় A₂ sq cm ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একক সহ লেখো।
18. দুধ গরম করার সময় উথলিয়ে ওঠে কেন?
19. চার্লসের সূত্র ব্যবহার করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান নির্ণয় করো।
20.10 * C তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 cm হলে,110 * C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। [লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক = 36 × 10-6/°C]
21. তাপ পরিবাহিতা-এর মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
22. তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সদৃশতার ধারণা দাও।
23. শীতকালে একই উন্নতায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয় কেন?
24. কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়?
25. তাপ পরিবহণ ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতাবিশিষ্ট একটি অধাতুর নাম লেখো।
26. তাপ পরিবাহিতার CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
27. (i) লোহার তাপ পরিবাহিতাঙ্ক 0.15 CGS একক বলতে কী বোঝায়? (ii) রুপোর তাপ পরিবাহিতাঙ্ক 0.97 CGS একক বলতে কী বোঝায়?
28. তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে দুটি পার্থক্য লেখো।
আরো প্রশ্ন উত্তর: Class 10 ভৌত বিজ্ঞান ‘তাপের ঘটনা সমূহ’ প্রশ্ন উত্তর
আলো (Light)
Marks 2/3 (সংক্ষিপ্ত উত্তর ধর্মী)
1.গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছের প্রতিফলন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
2. উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ।
3. একটি অবতল দর্পণের অক্ষের ওপর মুখ্য ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে একটি বস্তুকে রাখা হল। রশ্মিচিত্র এঁকে বস্তুটির প্রতিবিম্বের অবস্থান দেখাও।
4. গোলীয় দর্পণের মেরু কাকে বলে?
5. একটি দর্পণ সমতল, অবতল না উত্তল প্রকৃতির তা কীভাবে বুঝবে?
6. দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন?
7. মোটরগাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
8. অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো।
9. কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 cm হলে, বক্রতা ব্যাসার্ধ কত হবে?
10. লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় করো।
11. দেখাও যে, একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম।
12. প্রতিসরণের সূত্র দুটি লেখো।
13. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?
14. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে?
15. কোনো মাধ্যমে আলোর বেগ 2 x 10* 8 m s-1হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
16. বায়ু থেকে কাচ মাধ্যমে 45° আপতন কোণে আলোকরশ্মি আপতিত হয়ে 20° প্রতিসরণ কোণ সৃষ্টি করে। রশ্মিটির চ্যুতি নির্ণয় করো।
17. একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি 14 রশ্মি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হলে চ্যুতিকোণ কত?
18. বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000Å হলে, 1.5 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত?
19. একটি আলো বায়ু মাধ্যমে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং 21 মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000 Å হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?
20. কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 22 হল 40°। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
21. একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20° হবে?
22. 2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা নির্ণয় করো। (কাচের প্রতিসরাঙ্ক = 1.5)
23. উত্তল লেন্সের সাহায্যে অসদ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও।
24. অবতল লেন্সের সাহায্যে সদ্ প্রতিবিম্ব গঠন চিত্রসহ ব্যাখ্যা করো।
25. দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি কী? এই ত্রুটি কীভাবে দূর করা যায়?
26. স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে এই ত্রুটি দূর করা যায়?
27. আলোক কেন্দ্র কাকে বলে?
28. একটি উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো।
29. সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন?
30. (i) নীল কাচ দিয়ে লাল রঙের জবাফুলকে দেখলে কী রঙের দেখাবে ও কেন? (ii) লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কীরকম দেখাবে? ব্যাখ্যা করো।
31.দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?
32. উদীয়মান এবং অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন?
33. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
34. একটি কাচফলকের উপর 45° কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভিতর বিচ্ছুরণ হবে কি?
35.শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালি কি?
36. প্রিজমের সাহায্যে কীভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে?
37. একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। এই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
38. একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2 cm 4 দূরে রাখলে 10 cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?
39. 6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 5 2.4 cm দূরত্বে রাখলে লেন্স থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্যে কত?
40.সাদা আলো ফাঁপা প্রিজমের মধ্য দিয়ে গেলে কোনো বর্ণালির সৃষ্টি হয় না কেন?
আরো প্রশ্ন উত্তর: Class 10 ভৌত বিজ্ঞান ‘আলো’ প্রশ্ন উত্তর (সম্পূর্ণ নোটস)
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
ভৌতবিজ্ঞানে ভালো ফল করতে হলে সূত্র মুখস্থ করার পাশাপাশি প্রতিটি সূত্রের ব্যবহার, সংখ্যাভিত্তিক সমস্যা সমাধান এবং ধারণামূলক প্রশ্নের নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সাজেশনের প্রশ্নগুলির সঙ্গে পাঠ্যবইয়ের উদাহরণ, চিত্র ও গাণিতিক সমস্যাগুলিও একবার করে রিভিশন করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


