পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের দ্বিতীয় সামেটিভ টেস্ট (Second Summative Test)-এর প্রস্তুতির জন্য এই মাধ্যমিক বাংলা সাজেশন (২য় ইউনিট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নতুন সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য বড় ও ছোট প্রশ্ন, ব্যাকরণ, প্রতিবেদন, রচনা এবং পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলি একত্রে সাজিয়ে দেওয়া হয়েছে।
WB Class 10 Bengali Suggestion 2nd Summative Test | মাধ্যমিক বাংলা সাজেশন প্রশ্ন দ্বিতীয় ইউনিট
এই সাজেশনটি তৈরি করার সময় বিভিন্ন স্কুলের প্রশ্নের ধরণ, বিগত বছরের প্রশ্নপত্র এবং বর্তমান পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ করা হয়েছে। তাই যারা পরীক্ষার আগে কম সময়ে ভালোভাবে রিভিশন করতে চাও, তাদের জন্য এটি একটি কার্যকর গাইড হিসেবে কাজ করবে।
বহুরূপী
MARKS-3
1. সে ভয়ানক দুর্লভ জিনিস।-কোন্ জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? ১+২
2. হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? ১+২
3. আপনি কি ভগবানের চেয়েও বড়ো?’ – কাকে এ কথা বলা হয়েছে? তাঁকে এ কথা বলা হয়েছে কেন? ১+২
4. তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। – ‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যাবে? ১+২
5. অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।’- অদৃষ্ট বলতে কী বোঝ? হরিদার সম্পর্কে এমন উক্তি কেন করা হয়েছে? ১+২
MARKS-5
1. হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।’ – হরিদা কে? তাঁর কর্মকান্ডের মধ্যে যে-নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। ১+৪
2. ’অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?’ – কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। ১+৪
অথবা, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে-ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো। ৫
3. ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। ৫
4. ”বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা।”এই সন্ধ্যার’ পরিচয় দাও। সে দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। ২+৩
উত্তর ও আলোচনা: মাধ্যমিক বাংলা ‘বহুরূপী’ গল্প প্রশ্ন উত্তর নোটস
অভিষেক
MARKS-3
1. ”এ অদ্ভুত বারতা, জননী কোথায় পাইলে তুমি,-‘জননী কে? তাঁর কোন্ বার্তাকে অদ্ভুত বলা হয়েছে?১+২
2. ‘কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে,’-বক্তা কে? তাঁরএ কথা বলার কারণ কী? ১+২
3. ‘জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া’-কাকে ‘মহাবাহু’ বলার হয়েছে? তার বিস্ময়ের কারণ কী? ১+২
4. ’হায়, বিধি বাম মম প্রতি।’-বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন? ১+২
5. ‘বিদায় এবে দেহ, বিধুমুখী।’ ‘বিধুমুখী’ শব্দের অর্থ কী? তার কাছে কেন বিদায় চাওয়া হচ্ছে? ১+২
অথবা, ‘বিদায় এবে দেহ, বিধুমুখী।’-‘বিধুমুখী’ কাকে বলা হয়েছে? কেন বিদায় চাওয়া হয়েছে? ১+২
Marks-5
1. ‘অভিষেক করিলা কুমারে’-‘কুমার’ কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। ১+৪
অথবা, ‘অভিষেক’ কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রবৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে, তা আলোচনা করো। ৫
2. ‘হায়, বিধি বাম মম প্রতি’-বক্তা কে? তার এরূপ বক্তব্যের কারণ কী? ১+৪
3. ‘নমি পুত্র পিতার চরণে,/ করজোড়ে কহিলা’-পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। ৫
উত্তর ও আলোচনা: মাধ্যমিক ‘অভিষেক’ কবিতা মাইকেল মধুসূদন দত্ত
সিরাজউদ্দৌলা
Marks-4
1. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।-কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? ১+৩
অথবা, ‘এই পত্র সম্বন্ধে তুমি কিছু জান?’-কে, কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন? পত্রটি সম্বন্ধে যা জান লেখো। ১+৩
2. ‘আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে….’-‘আপনাদের’ বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী ‘ভিক্ষা’ চেয়েছেন? ১+৩
3. ‘দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।’- বস্তুা কে? তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান? ১+৩
4.’আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন’-কার উক্তি? উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। ১+৩
5.’এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।’-বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী? ১+৩
অথবা, ‘এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।’-কে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? তাঁর এরূপ কথা বলার কারণ বিশ্লেষণ করো।১+১+২
6.‘তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম’-কার উদ্দেশে বক্তা এই কথা বলেছেন? তিনি কী ‘সামান্য পরিচয়’ দিয়ে রাখলেন? ১+৩
7.’তোমাদের কাছে আমি লজ্জিত।’-কে, কার কাছে লজ্জিত। তাঁর লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। ১ + ৩
8.’সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ৪
9.’জানি না, আজ কার রক্ত সে চায়।’-বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কী? ১ + ৩
অথবা ‘জানি না, আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি।’-বক্তা হাকে? নাট্যোক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
10. ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা’-বক্তা কে? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে? ১+৩
সম্পূর্ণ প্রশ্ন উত্তর: মাধ্যমিক বাংলা ‘সিরাজদ্দৌলা’ নাটক প্রশ্ন উত্তর
পথের দাবী
Marks-3
1.এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল।’-কারা, কেন খুশি হয়েছিল? ১ + ২
2.তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না’-বক্তা কে ? তার কোন্ লাঞ্ছনার কথা বলা হয়েছে? ১+২
3.’বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন। বক্তা কে তাঁর বাবা কাকে, কী চাকরি করে দিয়েছিলেন? ১+২
4.’কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।’ কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। ১+২
অথবা, ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।’-কার কথা বলা হয়েছে? দৃষ্টির বর্ণনা দাও। ১+২
5. ‘এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন,”লোকটি’ কে? তাকে কোনো কথা জিজ্ঞেস না-করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? ১+২
Marks-5
1.পথের দাবী’ রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
2. ‘এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না’এখানে কোন্ ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে ‘সৌভাগ্য’ বলা হল কেন? ১+৪
3.’বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যোলো আনাই বজায় আছে’-বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। ১+৪
4.’তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।’-কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কী?
উত্তর ও আলোচনা: মাধ্যমিক বাংলা ‘পথের দাবী’ গল্প প্রশ্ন উত্তর
প্রলয়োল্লাস
Marks-3
1.‘দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর’- দিগম্বর কে?উদ্ধৃতিটির অর্থ কী? ১+২
2.’তোরা সব জয়ধ্বনি কর!’-‘তোরা’ কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? ১+২
3.’এবার মহানিশার শেষে/আসবে ঊষা অরুণ হেসে’ -‘মহানিশা’ কী? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কীসের ইঙ্গিত দিয়েছেন? ১+২
4.’বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর।’-‘ভয়ংকর’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। ১ + ২
5.’আসছে নবীন-জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন। উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ৩
Marks-5
1.‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘ভয়ংকর’ আর ‘সুন্দর’-এর সহাবস্থান কীভাবে উপস্থাপন করেছেন কবি? ৫
2.”তোরা সব জয়ধ্বনি কর!”কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। ৫
3. প্রতিবাদী কবিতা হিসেবে ‘প্রলয়োল্লাস’ কতখানি সার্থকতা লাভ করেছে, তা কবিতা অবলম্বনে আলোচনা করো।
সম্পূর্ণ প্রশ্ন উত্তর: মাধ্যমিক ‘প্রলয়োল্লাস’ কবিতা কাজী নজরুল ইসলাম
কোনি – Marks-5
1.কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল হবে’-কোন্ প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রকাশিত হয়েছে? ২+৩
2.এটা বুকের মধ্যে পুষে রাখুক।- কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? ২+৩
3. “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে।”-কোনির কোন্ কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার ‘আসল লজ্জা’ ও ‘আসল গর্ব’ জলে বলার কারণ কী? ৩+২
4. “ক্ষিতীশ এরপর কোনির ট্রেনিং আরও কঠিন করে তুলল।” কীসের পর কোনির ট্রেনিং কঠিন হল? কোনির কঠিন ট্রেনিং-এর বর্ণনা দাও। ১+৪
5. “মেডেল তুচ্ছ ব্যাপার, কিছু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক।” উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে? মন্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
6. “সাঁতারু অনেক বড়ো সেনাপতির থেকে।” — উক্তিটি কার? মন্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪
সম্পূর্ণ প্রশ্ন উত্তর: মাধ্যমিক বাংলা কোনি বড় প্রশ্ন উত্তর
ব্যাকরণঃ সমাস – Marks-1
1. নিত্য সমাস কাকে বলে?
2. ‘চরণ কমলের ন্যায়’ ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
3. ‘গৌর অঙ্গ যাহার’ ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
4. ব্যাসবাক্যসহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
5. ‘মেঘেঢাকা’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
6. অলোপ সমাস কী?
7. অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
8. ‘বহুরূপী’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
9. সমাস কাকে বলে?
10. ‘রত্নাকর’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
11. ‘ক্ষুদ্র গ্রহ’ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
12. একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
13. উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?
14. ‘উপগ্রহ’ কথাটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
15. অলোপ সমাস কাকে বলে?
16. কোন্ সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়?
17. ‘ঋষিবালক’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
18. প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো— ‘অন্ধ করে যে’।
19. ব্যাসবাক্য কাকে বলে?
20. ‘কদাকার’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
21. ‘প্রত্যেককে’ ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
22.সন্ধি ও সমাসের পার্থক্য লেখো।
23.’কান্না ও কাটি’ কোন্ দ্বন্দ্বের উদাহরণ?
24.উপমান ও উপমিত কর্মধারয়ের একটি পার্থক্য লেখো ।
25. নবহুব্রীহি বলতে কী বোঝ? উদাহরণ দাও।
26.কোন্ সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? উদাহরণ দাও।
27. ‘একশেষ দ্বন্দ্ব’ কী? উদাহরণ দাও।
28. ‘চরণ কমলের ন্যায়’- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
29. প্রদত্ত ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো- শশ অঙ্কে যার।
30. দ্বিগু সমাসের একটি বৈশিষ্ট্য লেখো।
নির্মিতি: প্রতিবেদন রচনা (5 নম্বর)
1. জলা বুজিয়ে, সবুজ ধ্বংস করে আবাসন নয়
2. নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা।
3. “পশ্চিমবঙ্গ দিবস” পালন। উত্তর: Click » ‘পশ্চিমবঙ্গ দিবস পালন’ প্রতিবেদন রচনা [৫/৫ নম্বর]
4. গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতালের উদবোধন।
5. ‘যোগদিবস’ নিয়ে একটি প্রতিবেদন রচনা কর। উত্তর: Click » আন্তর্জাতিক যোগ দিবস পালন’ প্রতিবেদন রচনা
6. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সচেতনতা সম্পর্কে সেমিনার ।
7. স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি পালন করল ছাত্রছাত্রীরা
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
এই WB Class 10 Bengali 2nd Summative Test Suggestion-এর প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করো এবং ব্যাকরণ, প্রতিবেদন ও অন্যান্য লেখাভিত্তিক অংশ অবশ্যই লিখে প্র্যাকটিস করো। নিয়মিত রিভিশন করলে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত রাখলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


