একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের তৃতীয় অধ্যায় ‘শিক্ষা ও দর্শন’ (Education and Philosophy)-এর মধ্যে দর্শনের অর্থ, শিক্ষা ও দর্শনের নিবিড় সম্পর্ক, ভারতীয় দর্শন (আস্তিক ও নাস্তিক) এবং পাশ্চাত্যের বিভিন্ন দার্শনিক মতবাদ (যেমন- ভাববাদ, প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ) ও শিক্ষায় তাদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার প্রশ্ন উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় ‘শিক্ষা ও দর্শন’ প্রশ্ন উত্তর | WB Class 11 1st Semester Education Chapter 3 MCQ
এই পোস্ট এর মধ্যে শিক্ষা ও দর্শন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 11 প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Education Chapter 3 One Liner
১. দর্শনের যে শাখা শিক্ষার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে তা হলো শিক্ষা দর্শন।
২. দর্শনের তত্ত্বগত দিককে বাস্তব প্রয়োগ করার প্রক্রিয়া হলো শিক্ষা।
৩. ‘Philosophy’ শব্দটি গ্রিক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে এসেছে যার অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ।
৪. শিক্ষা ও দর্শনকে একই মুদ্রার দুটি পিঠ হিসেবে বর্ণনা করেছেন রস (Ross)।
৫. দর্শনের যে শাখায় মহাবিশ্বের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তা হলো তত্ত্ববিদ্যা।
৬. জ্ঞানের উৎস ও সীমা নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় জ্ঞানতত্ত্ব।
৭. ভারতীয় দর্শনের যে শাখা বেদের প্রামাণ্য স্বীকার করে তাকে বলা হয় আস্তিক দর্শন।
৮. ‘বেদান্ত’ শব্দের আক্ষরিক অর্থ হলো বেদের শেষ ভাগ।
৯. ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্য’- এটি যে দর্শনের মূল কথা তা হলো বেদান্ত দর্শন।
১০. বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ।
১১. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে বলা হতো পবজ্জা।
১২. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা শেষে যে অনুষ্ঠান হতো তার নাম উপসম্পদা।
১৩. বৌদ্ধ দর্শন অনুযায়ী মানুষের দুঃখের মূল কারণ হলো অবিদ্যা বা অজ্ঞানতা।
১৪. ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে বলা হতো মক্তব।
১৫. মক্তবে শিক্ষা শুরুর প্রথাগত অনুষ্ঠানকে বলা হতো বিসমিল্লাহ খানি।
১৬. ইসলামীয় দর্শনের পাঠ্যক্রম প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল লৌকিক ও পারমার্থিক।
১৭. ‘ভাববাদ’ বা ‘Idealism’ অনুযায়ী চরম সত্য হলো আধ্যাত্মিক জগত।
১৮. ভাববাদের প্রধান প্রবক্তা হলেন প্লেটো।
১৯. বাস্তববাদের জনক হিসেবে পরিচিত অ্যারিস্টটল।
২০. ‘প্রকৃতিবাদ’ বা ‘Naturalism’ দর্শনের মূল মন্ত্র হলো প্রকৃতিতে ফিরে যাও।
২১. প্রকৃতিবাদের শ্রেষ্ঠ প্রবক্তা হলেন জাঁ জ্যাক রুসো।
২২. রুসোর বিখ্যাত শিক্ষাগ্রন্থটির নাম হলো এমিল।
২৩. ‘প্রয়োগবাদ’ বা ‘Pragmatism’ দর্শনের জনক হলেন সি. এস. পিয়ার্স।
২৪. ‘Learning by Doing’ বা কর্মের মাধ্যমে শিক্ষার প্রবক্তা হলেন জন ডিউই।
২৫. “মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ্চই হলো শিক্ষা”- এটি বলেছেন স্বামী বিবেকানন্দ।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Education Chapter 3 MCQ Question Answer
১. ‘Philosophy’ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো-
(a) সত্যের অনুসন্ধান
(b) বিজ্ঞানের বিজ্ঞান
(c) জ্ঞানের প্রতি অনুরাগ
(d) আত্মোপলব্ধি
উত্তর: (c) জ্ঞানের প্রতি অনুরাগ
২. দর্শনের যে শাখা জ্ঞানের উৎস, সীমা ও বৈধতা নিয়ে আলোচনা করে, তাকে বলে-
(a) তত্ত্ববিদ্যা
(b) জ্ঞানতত্ত্ব
(c) মূল্যতত্ত্ব
(d) নীতিবিদ্যা
উত্তর: (b) জ্ঞানতত্ত্ব
৩. প্রকৃতিবাদের (Naturalism) প্রধান প্রবক্তা কে?
(a) প্লেটো
(b) রুসো
(c) অ্যারিস্টটল
(d) জন ডিউই
উত্তর: (b) রুসো
৪. দর্শনের কোন শাখাটি পরম সত্তা বা বাস্তবতার স্বরূপ নির্ধারণের চেষ্টা করে?
(a) Epistemology
(b) Axiology
(c) Metaphysics
(d) Logic
উত্তর: (c) Metaphysics
৫. দর্শনের যে শাখা নৈতিকতা এবং আচরণের ভালো-মন্দ বিচার করে, তা হলো-
(a) নীতিবিদ্যা
(b) নন্দনতত্ত্ব
(c) তর্কবিদ্যা
(d) কসমোলজি
উত্তর: (a) নীতিবিদ্যা
৬. ভাববাদ বা Idealism অনুযায়ী শিক্ষার চরম লক্ষ্য কী?
(a) সামাজিক দক্ষতা
(b) শারীরিক বিকাশ
(c) আত্মোপলব্ধি
(d) পরিবেশের সাথে অভিযোজন
উত্তর: (c) আত্মোপলব্ধি
৭. ‘Learning by Doing’ বা কর্মের মাধ্যমে শিক্ষার ধারণার প্রবর্তক হলেন-
(a) রুসো
(b) ফ্রয়েবেল
(c) জন ডিউই
(d) পেস্তালৎসি
উত্তর: (c) জন ডিউই
৮. বাস্তববাদ বা Realism দর্শনের জনক হিসেবে কাকে গণ্য করা হয়?
(a) প্লেটো
(b) সক্রেটিস
(c) অ্যারিস্টটল
(d) ফ্রান্সিস বেকন
উত্তর: (c) অ্যারিস্টটল
৯. প্রয়োগবাদীদের মতে সত্য হলো-
(a) চিরন্তন ও অপরিবর্তনীয়
(b) কাল্পনিক
(c) পরিবর্তনশীল ও আপেক্ষিক
(d) আধ্যাত্মিক
উত্তর: (c) পরিবর্তনশীল ও আপেক্ষিক
১০. ‘Emile’ নামক বিখ্যাত শিক্ষাগ্রন্থটির রচয়িতা কে?
(a) জন লক
(b) জাঁ জ্যাক রুসো
(c) হার্বাট স্পেন্সার
(d) জন ডিউই
উত্তর: (b) জাঁ জ্যাক রুসো
১১. নাস্তিক দর্শনের একটি প্রধান উদাহরণ হলো-
(a) সাংখ্য দর্শন
(b) ন্যায় দর্শন
(c) বৌদ্ধ দর্শন
(d) মীমাংসা দর্শন
উত্তর: (c) বৌদ্ধ দর্শন
১২. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে বলা হতো-
(a) বিসমিল্লাহ
(b) উপনয়ন
(c) পব্বজ্জা
(d) উপসম্পদা
উত্তর: (c) পব্বজ্জা
১৩. বৌদ্ধ দর্শনে দুঃখ থেকে মুক্তির পথকে বলা হয়-
(a) পঞ্চশীল
(b) অষ্টাঙ্গিক মার্গ
(c) তিলোক্করণ
(d) মোক্ষ
উত্তর: (b) অষ্টাঙ্গিক মার্গ
১৪. ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা’- এটি কোন ভারতীয় দর্শনের মূল কথা?
(a) বৌদ্ধ দর্শন
(b) ন্যায় দর্শন
(c) অদ্বৈত বেদান্ত
(d) ইসলামীয় দর্শন
উত্তর: (c) অদ্বৈত বেদান্ত
১৫. ইসলামীয় শিক্ষায় ‘বিসমিল্লাহ’ অনুষ্ঠানটি কত বছর বয়সে পালিত হতো?
(a) 5 বছর 5 মাস 5 দিন
(b) 4 বছর 4 মাস 4 দিন
(c) 6 বছর 6 মাস 6 দিন
(d) 10 বছর বয়সে
উত্তর: (b) 4 বছর 4 মাস 4 দিন
১৬. ‘The Republic’ গ্রন্থের লেখক কে?
(a) অ্যারিস্টটল
(b) সক্রেটিস
(c) প্লেটো
(d) রুসো
উত্তর: (c) প্লেটো
১৭. প্রয়োগবাদের প্রবক্তাদের মতে বিদ্যালয় হলো-
(a) পবিত্র মন্দির
(b) সমাজের ক্ষুদ্র সংস্করণ
(c) তথ্য ভাণ্ডার
(d) কারাগার
উত্তর: (b) সমাজের ক্ষুদ্র সংস্করণ
১৮. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা শেষে যে অনুষ্ঠান হতো, তার নাম কী?
(a) প্রব্রজ্যা
(b) বিসমিল্লাহ খানি
(c) উপসম্পদা
(d) সমাবর্তন
উত্তর: (c) উপসম্পদা
১৯. ‘শিক্ষাই হলো অভিজ্ঞতার নিরন্তর পুনর্গঠন’- উক্তিটি কার?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জন ডিউই
(c) রুসো
(d) প্লেটো
উত্তর: (b) জন ডিউই
২০. ভাববাদ অনুযায়ী জগত প্রধানত কয়টি ভাগে বিভক্ত?
(a) একটি (বস্তু জগত)
(b) দুইটি (বস্তু জগত ও ভাব জগত)
(c) তিনটি (ইন্দ্রিয়, মন ও আত্মা)
(d) চারটি (ক্ষিতি, অপ, তেজ, মরুৎ)
উত্তর: (b) দুইটি (বস্তু জগত ও ভাব জগত)
২১. ‘Tabula Rasa’ বা মন হলো একটি পরিষ্কার সাদা শ্লেট- এই ধারণাটির প্রবক্তা কে?
(a) অ্যারিস্টটল
(b) জন লক
(c) কান্ট
(d) প্লেটো
উত্তর: (b) জন লক
২২. বৌদ্ধ দর্শনের ‘চারটি আর্য সত্য’ যে তত্ত্বের অন্তর্ভুক্ত, তা হলো-
(a) কর্মফলবাদ
(b) অদ্বৈতবাদ
(c) পতীত্যসমুৎপাদ
(d) ক্ষণিকবাদ
উত্তর: (c) পতীত্যসমুৎপাদ
২৩. ইসলামীয় শিক্ষায় ‘ফাজিল’ উপাধি দেওয়া হতো যে বিষয়ে পারদর্শিতার জন্য?
(a) সাহিত্য
(b) গণিত
(c) ধর্মতত্ত্ব
(d) বিজ্ঞান
উত্তর: (c) ধর্মতত্ত্ব
২৪. প্রয়োগবাদী শিক্ষায় ‘সমস্যা সমাধান পদ্ধতি’ (Problem Solving Method)-এর উদ্ভাবক কে?
(a) জন ডিউই
(b) কিলপ্যাট্রিক
(c) পিয়ার্স
(d) জেমস
উত্তর: (b) কিলপ্যাট্রিক
২৫. প্রকৃতিবাদীদের মতে শিক্ষার উপাদানগুলি হলো-
(a) শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়
(b) প্রকৃতি, শিক্ষক ও সমাজ
(c) শিশু, প্রকৃতি ও সমাজ
(d) ধর্ম, রাষ্ট্র ও পরিবার
উত্তর: (c) শিশু, প্রকৃতি ও সমাজ
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ক্লাস ১১ সেমিস্টার ১ শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 Education Chapter 3 Fill in the Blanks Type MCQ)
১. ‘Philosophy’ শব্দটি গ্রিক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে এসেছে যার অর্থ ________।
(a) জীবনের লক্ষ্য
(b) সত্যের সন্ধান
(c) জ্ঞানের প্রতি অনুরাগ
(d) আত্মোপলব্ধি
উত্তর: (c) জ্ঞানের প্রতি অনুরাগ
২. শিক্ষা হলো দর্শনের একটি ________ রূপ।
(a) তাত্ত্বিক
(b) গতিশীল
(c) স্থির
(d) কাল্পনিক
উত্তর: (b) গতিশীল
৩. নালন্দা ও বিক্রমশীলা ছিল বিখ্যাত ________ শিক্ষা কেন্দ্র।
(a) বৈদিক
(b) ইসলামীয়
(c) আধুনিক
(d) বৌদ্ধ
উত্তর: (d) বৌদ্ধ
৪. ইসলামীয় শিক্ষায় শিক্ষার্থীকে বলা হতো ________।
(a) উস্তাদ
(b) শ্রামণ
(c) শাগির্দ
(d) ভিক্ষু
উত্তর: (c) শাগির্দ
৫. প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার মূল চালিকাশক্তি হলো ________।
(a) শিক্ষক
(b) বই
(c) শিশু
(d) বিদ্যালয়
উত্তর: (c) শিশু
৬. ‘ল্যাবরেটরি স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন ________।
(a) প্লেটো
(b) রুসো
(c) অ্যারিস্টটল
(d) জন ডিউই
উত্তর: (d) জন ডিউই
৭. বৌদ্ধ শিক্ষায় ভিক্ষু হওয়ার অনুষ্ঠানকে বলা হতো ________।
(a) পবজ্জা
(b) সমাবর্তন
(c) উপসম্পদা
(d) বিসমিল্লাহ
উত্তর: (c) উপসম্পদা
৮. ইসলামীয় দর্শনে সত্যের জ্ঞান লাভের পথ হলো ঐশী বাণী বা ________।
(a) ওহি
(b) হাদিস
(c) ইলম
(d) হেকমা
উত্তর: (a) ওহি
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ৩ সত্য-মিথ্যা যাচাই | Class 11 Semester 1 Education 3rd Chapter True False MCQ
৯. নিচের কোন স্টেটমেন্টগুলি প্রকৃতিবাদ সম্পর্কে সঠিক?
i. প্রকৃতিই একমাত্র বাস্তব।
ii. বইয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া উচিত।
iii. শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া প্রয়োজন।
iv. শিক্ষক হবেন কঠোর প্রশাসক।
(a) i ও ii
(b) i ও iii
(c) ii ও iv
(d) iii ও iv
উত্তর: (b) i ও iii
১০. প্রয়োগবাদ সম্পর্কে নিচের তথ্যগুলি বিচার করো-
i. এটি চিরন্তন সত্যে বিশ্বাসী।
ii. এটি উপযোগিতাবাদে বিশ্বাসী।
iii. এটি পরীক্ষামূলক পদ্ধতির সমর্থক।
iv. এটি পরমেশ্বরে বিশ্বাসী।
(a) i ও ii
(b) ii ও iii
(c) iii ও iv
(d) i ও iv
উত্তর: (b) ii ও iii
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ৩ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 Education Chapter 3 Assertion Reason MCQ
১১. Assertion (A): ভাব্বাদ অনুযায়ী শিক্ষক হলেন শিক্ষার প্রাণকেন্দ্র।
Reason (R): শিক্ষকই শিশুর আধ্যাত্মিক সত্তার বিকাশে আদর্শ প্রদর্শক হিসেবে কাজ করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
১২. Assertion (A): রুসো প্রথাগত পুস্তককেন্দ্রিক শিক্ষার তীব্র বিরোধিতা করেছেন।
Reason (R): তিনি মনে করতেন পুস্তক শিশুকে প্রকৃত অভিজ্ঞতার জগত থেকে দূরে সরিয়ে কৃত্রিম করে তোলে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
১৩. Assertion (A): প্রয়োগবাদীরা শিক্ষায় স্থায়ী বা অপরিবর্তনীয় পাঠ্যক্রমের বিরোধী।
Reason (R): সমাজ নিরন্তর পরিবর্তনশীল এবং শিক্ষাকে সেই পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
১৪. Assertion (A): বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় জাতিভেদ প্রথার কোনো স্থান ছিল না।
Reason (R): বৌদ্ধ ধর্ম সাম্য ও মৈত্রীর আদর্শে বিশ্বাসী ছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
১৫. Assertion (A): বাস্তববাদ অনুযায়ী শিক্ষককে বস্তুর প্রকৃত তথ্য শিক্ষার্থীর সামনে তুলে ধরতে হয়।
Reason (R): বাস্তববাদ কেবল বল আধ্যাত্মিক কল্পনার মাধ্যমে জগতকে জানতে চায়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল
১৬. Assertion (A): ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার বিশেষ প্রচলন ছিল।
Reason (R): মক্তব ও মাদ্রাসাগুলি মূলত ধর্মীয় ও প্রশাসনিক প্রয়োজনেই বেশি গুরুত্ব দিতা
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
১৭. Assertion (A): দর্শন হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণকারী শক্তিন
Reason (R): দর্শনের কোনো বাস্তব প্রয়োগ নেই।
(a) A এবং R উভয়ই সঠিক
(b) A সঠিক কিন্তু R ভুল
(c) A ভুল কিন্তু R সঠিক
(d) উভয়ই ভুল
উত্তর: (b) A সঠিক কিন্তু R ভুল
১৮. Assertion (A): প্রয়োগবাদ প্রকল্প পদ্ধতি’কে (Project Method) সমর্থন করে।
Reason (R): প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পায়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
১৯. Assertion (A): ভাববাদ অনুযায়ী জগত একটি মানসিক সৃষ্টি।
Reason (R): মনের বাইরে কোনো বস্তু জগতের স্বতন্ত্র অস্তিত্ব নেই।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২০. Assertion (A): বৌদ্ধ শিক্ষায় ‘নির্বাণ’ লাভই চরম লক্ষ্য।
Reason (R): নির্বাণ মানে হলো জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 Education Chapter 3 Column Matching MCQ
২১. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (A) ১০টি নিয়ম | (1) পব্বজ্জা |
| (B) উচ্চশিক্ষা স্তরের সমাপ্তি | (2) উপসম্পদা |
| (C) প্রাথমিক স্তরে প্রবেশ | (3) শ্রামণ |
| (D) নবীন শিক্ষার্থী | (4) দশশীল |
(a) 1-C, 2-B, 3-D, 4-A
(b) 1-A, 2-C, 3-B, 4-D
(c) 1-D, 2-A, 3-C, 4-B
(d) 1-B, 2-D, 3-A, 4-C
উত্তর: (a) 1-C, 2-B, 3-D, 4-A
২২. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) মক্তব | (A) বৌদ্ধ শিক্ষা |
| (2) বিহার | (B) বৈদিক শিক্ষা |
| (3) টোল | (C) আধুনিক শিক্ষা |
| (4) ল্যাবরেটরি স্কুল | (D) ইসলামীয় শিক্ষা |
(a) 1-D, 2-A, 3-B, 4-C
(b) 1-B, 2-D, 3-A, 4-C
(c) 1-A, 2-B, 3-C, 4-D
(d) 1-C, 2-A, 3-D, 4-B
উত্তর: (a) 1-D, 2-A, 3-B, 4-C
২৩. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) The Republic | (A) জন ডিউই |
| (2) Emile | (B) অ্যারিস্টটল |
| (3) Democracy and Education | (C) প্লেটো |
| (4) Politics | (D) রুসো |
(a) 1-C, 2-D, 3-A, 4-B
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-D, 2-C, 3-B, 4-A
(d) 1-B, 2-A, 3-D, 4-C
উত্তর: (a) 1-C, 2-D, 3-A, 4-B
২৪. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) Epistemology | (A) পরম সত্তা |
| (2) Metaphysics | (B) যুক্তি ও বিচার |
| (3) Ethics | (C) জ্ঞানের বৈধতা |
| (4) Logic | (D) নৈতিক আচরণ |
(a) 1-C, 2-A, 3-D, 4-B
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-D, 2-C, 3-B, 4-A
(d) 1-B, 2-D, 3-A, 4-C
উত্তর: (a) 1-C, 2-A, 3-D, 4-B
২৫. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) আস্তিক দর্শন | (A) চার্বাক |
| (2) নাস্তিক দর্শন | (B) মোক্ষ লাভ |
| (3) বেদান্ত | (C) ন্যায় দর্শন |
| (4) পরম পুরুষার্থ | (D) অদ্বৈতবাদ |
(a) 1-C, 2-A, 3-D, 4-B
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-B, 2-D, 3-A, 4-C
(d) 1-D, 2-C, 3-B, 4-A
উত্তর: (a) 1-C, 2-A, 3-D, 4-B
২৬. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) ফাজিল | (A) লৌকিক জ্ঞান |
| (2) আলিম | (B) সাহিত্য |
| (3) কাবিল | (C) ধর্মতত্ত্ব |
| (4) মাকুলাত | (D) কোরআনে বিশেষ ব্যুৎপত্তি |
(a) 1-C, 2-D, 3-B, 4-A
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-D, 2-A, 3-B, 4-C
(d) 1-B, 2-C, 3-A, 4-D
উত্তর: (a) 1-C, 2-D, 3-B, 4-A
২৭. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) আত্মোপলব্ধি | (A) প্রয়োগবাদ |
| (2) ইন্দ্রিয় প্রশিক্ষণ | (B) ভাববাদ |
| (3) স্বতঃস্ফূর্ত বিকাশ | (C) বাস্তববাদ |
| (4) সামাজিক পুনর্গঠন | (D) প্রকৃতিবাদ |
(a) 1-B, 2-C, 3-D, 4-A
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-D, 2-A, 3-B, 4-C
(d) 1-C, 2-D, 3-A, 4-B
উত্তর: (a) 1-B, 2-C, 3-D, 4-A
২৮. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (1) অন্টোলজি | (A) সুন্দর কী? |
| (2) নন্দনতত্ত্ব | (B) অস্তিত্বের সারমর্ম কী? |
| (3) নীতিবিদ্যা | (C) জানার উৎস কী? |
| (4) জ্ঞানতত্ত্ব | (D) সঠিক আচরণ কী? |
(a) 1-B, 2-A, 3-D, 4-C
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-C, 2-D, 3-B, 4-A
(d) 1-D, 2-C, 3-A, 4-B
উত্তর: (a) 1-B, 2-A, 3-D, 4-C
২৯. বৌদ্ধ শিক্ষার ধাপগুলি সঠিক ক্রমানুসারে সাজাও:
(A) উপসম্পদা
(B) ভিক্ষু জীবন
(C) পব্বজ্জা
(D) শ্রামণ জীবন
(a) CDAB
(b) ABDC
(c) CADB
(d) DBAC
উত্তর: (a) CDAB
৩০. জ্ঞান অর্জনের পর্যায়গুলি (বেদান্ত মতে) ক্রমানুসারে সাজাও:
(A) নিদিধ্যাসন
(B) শ্রবণ
(C) মনন
(D) উপলব্ধি
(a) BCAD
(b) ABCD
(c) CBAD
(d) DBCA
উত্তর: (a) BCAD
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
আজকের পোস্টে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় (শিক্ষা ও দর্শন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষা বিজ্ঞান (WB Class 11 Semester 1 Education) সমস্ত অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ | Read Now |
| শিক্ষার রূপ ও সংস্থা | Read Now |
| শিক্ষা ও দর্শন | Read Now |
| শিক্ষা ও সমাজ | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



