একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) শিক্ষাবিজ্ঞানের (Education) প্রথম অধ্যায় ‘শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ’ (Meaning, Concept, and Aims of Education)-এর মধ্যে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, ব্যাপক ও সংকীর্ণ অর্থে শিক্ষা, শিক্ষার বিভিন্ন রূপ (যেমন— নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, প্রথামুক্ত), নিয়ে আলোচনা করা হয়। এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার প্রশ্ন উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হল।
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় ‘শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ’ প্রশ্ন উত্তর | WB Class 11 1st Semester Education Chapter 1 MCQ
এই পোস্ট এর মধ্যে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 11 প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Education Chapter 1 One Liner
১. ‘Education’ শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ Educare থেকে।
২. বুদ্ধির জাগরণ ও আত্মবিকাশই হলো শিক্ষা—এটি বলেছেন শঙ্করাচার্য।
৩. “শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার প্রকাশ”—উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ।
৪. সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা—এটি বলেছেন অ্যারিস্টটল।
৫. রুশোর মতে প্রকৃত শিক্ষা হলো প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা।
৬. শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া—এটি বলেছেন জন অ্যাডামস।
৭. শিক্ষার ত্রিমুখী প্রক্রিয়ার তিনটি মেরু হলো— শিক্ষার্থী, শিক্ষক ও সমাজ।
৮. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের চরম সমর্থক ছিলেন স্যার পার্সি নান।
৯. শিক্ষার চারটি স্তম্ভের ধারণা দেয় দেলরস কমিশন।
১০. ‘Learning to Know’ বা জানার জন্য শিক্ষার লক্ষ্য হলো জ্ঞানের আহরণ।
১১. শিক্ষার প্রধান ও কেন্দ্রীয় উপাদান হলো শিক্ষার্থী।
১২. পাঠ্যক্রম বা Curriculum শব্দটি এসেছে লাতিন শব্দ Currere থেকে।
১৩. এমিল (Emile) গ্রন্থের রচয়িতা হলেন জাঁ জাক রুশো।
১৪. ‘Democracy and Education’ বইটির লেখক হলেন জন ডিউই।
১৫. কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল।
১৬. শিশু জন্মগ্রহণ করে ট্যাবুলা রাসা বা শূন্য স্লেট হিসেবে।
১৭. শিশুর প্রথম শিক্ষক হলেন মা।
১৮. ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো অভিযোজন ও আত্মোপলব্ধি।
১৯. প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা প্রদান করা হয় বিদ্যালয়ে।
২০. ডাইপোলার প্রসেস বা দ্বিমুখী প্রক্রিয়ার জনক হলেন অ্যাডামস।
২১. ভারতীয় সংবিধানে শিক্ষার স্থান রয়েছে যুগ্ম তালিকায়।
২২. প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতির জনক হলেন কিলপ্যাট্রিক।
২৩. কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হলো শিশু উদ্যান।
২৪. ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি।
২৫. ‘Education for Life’ বা জীবনমুখী শিক্ষার ধারণাটি দিয়েছেন জন ডিউই।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Education Chapter 1 MCQ Question Answer
১. ‘Education’ শব্দটি কোন ভাষার শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(a) গ্রিক
(b) ল্যাটিন
(c) ফরাসি
(d) জার্মান
উত্তর: (b) ল্যাটিন
২. ‘Educare’ শব্দটির অর্থ হলো-
(a) নির্দেশনা দান
(b) ভেতরে প্রবেশ করানো
(c) প্রতিপালন করা
(d) দমন করা
উত্তর: (c) প্রতিপালন করা
৩. “শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার প্রকাশ”—উক্তিটি কার?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) স্বামী বিবেকানন্দ
(c) মহাত্মা গান্ধী
(d) ঋষি অরবিন্দ
উত্তর: (b) স্বামী বিবেকানন্দ
৪. “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা”—এটি কার অভিমত?
(a) প্লেটো
(b) রুশো
(c) অ্যারিস্টটল
(d) সক্রেটিস
উত্তর: (c) অ্যারিস্টটল
৫. ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি-
(a) সাময়িক প্রক্রিয়া
(b) কৃত্রিম প্রক্রিয়া
(c) জীবনব্যাপী প্রক্রিয়া
(d) শুধুমাত্র বিদ্যালয় কেন্দ্রিক প্রক্রিয়া
উত্তর: (c) জীবনব্যাপী প্রক্রিয়া
৬. শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া (Bipolar Process)—একথা কে বলেছেন?
(a) জন ডিউই
(b) জন অ্যাডামস
(c) রুশো
(d) টি. পি. নান
উত্তর: (b) জন অ্যাডামস
৭. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কে?
(a) জন ডিউই
(b) টি. পি. নান
(c) অগাস্ট কোঁৎ
(d) কার্ল মার্কস
উত্তর: (b) টি. পি. নান
৮. ‘Emile’ নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেছেন?
(a) জন ডিউই
(b) রুশো
(c) প্লেটো
(d) অ্যারিস্টটল
উত্তর: (b) রুশো
৯. শিক্ষার ৪টি স্তম্ভের (Four Pillars) কথা কোন কমিশন বলেছে?
(a) মুদালিয়ার কমিশন
(b) কোঠারি কমিশন
(c) দেলরস কমিশন
(d) রাধাকৃষ্ণন কমিশন
উত্তর: (c) দেলরস কমিশন
১০. ‘Learning to Be’ বা মানুষ হওয়ার শিক্ষার লক্ষ্য হলো-
(a) টাকা উপার্জন
(b) ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ
(c) পরীক্ষায় ভালো ফল করা
(d) শুধু স্বাক্ষর হওয়া
উত্তর: (b) ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ
১১. পাঠ্যক্রম বা ‘Curriculum’ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(a) Currer
(b) Currere
(c) Current
(d) Courier
উত্তর: (b) Currere
১২. ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়?
(a) 1947
(b) 1949
(c) 1950
(d) 1952
উত্তর: (c) 1950
১৩. আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য ‘স্বপ্রকাশ’ (Self-expression) এর ওপর গুরুত্ব দিয়েছেন কে?
(a) টি. পি. নান
(b) মহাত্মা গান্ধী
(c) শ্রী অরবিন্দ
(d) প্লেটো
উত্তর: (a) টি. পি. নান
১৪. ‘Tabula Rasa’ বা ‘মসৃণ স্লেট’ ধারণার প্রবক্তা কে?
(a) জন লক
(b) ইমানুয়েল কান্ট
(c) হিউম
(d) ডেকাট
উত্তর: (a) জন লক
১৫. প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা (Formal Education) প্রধানত কোথায় সম্পন্ন হয়?
(a) পরিবারে
(b) বিদ্যালয়ে
(c) ক্লাবে
(d) খেলার মাঠে
উত্তর: (b) বিদ্যালয়ে
১৬. কিন্ডারগার্টেন (Kindergarten) পদ্ধতির উদ্ভাবক হলেন-
(a) মাদাম মন্তেসরি
(b) ফ্রেডরিখ ফ্রয়েবেল
(c) হার্বাট স্পেন্সার
(d) জন ডিউই
উত্তর: (b) ফ্রেডরিখ ফ্রয়েবেল
১৭. ‘Vocational Aim’ বা বৃত্তিমূলক লক্ষ্যের অপর নাম হলো-
(a) কৃষ্টিমূলক লক্ষ্য
(b) রুটি-রুজির শিক্ষা
(c) মানসিক লক্ষ্য
(d) নৈতিক লক্ষ্য
উত্তর: (b) রুটি-রুজির শিক্ষা
১৮. ডাল্টন প্ল্যান (Dalton Plan) পদ্ধতির প্রবর্তক কে?
(a) হেলেন পার্কহার্স্ট
(b) মাদাম মন্তেসরি
(c) কিলপ্যাট্রিক
(d) ফ্রয়েবেল
উত্তর: (a) হেলেন পার্কহার্স্ট
১৯. শিক্ষা হলো ‘সংস্কৃতি সংরক্ষণ ও সঞ্চালন’—এটি শিক্ষার কোন ধরনের লক্ষ্য?
(a) অর্থনৈতিক লক্ষ্য
(b) কৃষ্টিমূলক লক্ষ্য
(c) রাজনৈতিক লক্ষ্য
(d) শারীরিক লক্ষ্য
উত্তর: (b) কৃষ্টিমূলক লক্ষ্য
২০. শিক্ষার একটি প্রধান উপাদান হিসেবে ‘শিক্ষক’ আধুনিক শিক্ষায় কী নামে পরিচিত?
(a) পরিচালক
(b) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
(c) বক্তা
(d) পরীক্ষক
উত্তর: (b) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
২১. ‘Education for all’ বা সবার জন্য শিক্ষা—এই ধারণাটি কোন সম্মেলনে গুরুত্ব পায়?
(a) জোমটিয়েন সম্মেলন
(b) লন্ডন সম্মেলন
(c) দিল্লি সম্মেলন
(d) প্যারিস সম্মেলন
উত্তর: (a) জোমটিয়েন সম্মেলন
২২. শিশুর প্রথম সুসংবদ্ধ শিক্ষা শুরু হয় কোথায়?
(a) প্রাথমিক বিদ্যালয়ে
(b) পরিবারে
(c) খেলার মাঠে
(d) উচ্চ বিদ্যালয়ে
উত্তর: (b) পরিবারে
২৩. Project Method বা প্রকল্প পদ্ধতির জনক কে?
(a) জন ডিউই
(b) উইলিয়াম কিলপ্যাট্রিক
(c) ফ্রয়েবেল
(d) মন্তেসরি
উত্তর: (b) উইলিয়াম কিলপ্যাট্রিক
২৪. ‘Learning by Doing’ বা কর্মের মাধ্যমে শিক্ষার ধারণার প্রবক্তা কে?
(a) রুশো
(b) জন ডিউই
(c) প্লেটো
(d) অ্যারিস্টটল
উত্তর: (b) জন ডিউই
২৫. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?
(a) 21A ধারা
(b) 45 ধারা
(c) 42 ধারা
(d) 50 ধারা
উত্তর: (b) 45 ধারা
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ক্লাস ১১ সেমিস্টার ১ শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 Education Chapter 1 Fill in the Blanks Type MCQ)
১. ডাইরেক্টেড অ্যাক্টিভিটি বা নির্দেশিত কার্যাবলীর কথা বলেছেন ________।
(a) প্লেটো
(b) রুশো
(c) জন ডিউই
(d) ফ্রয়েবেল
উত্তর: (c) জন ডিউই
২. শিক্ষার একটি মনস্তাত্ত্বিক লক্ষ্য হলো ________ বিকাশ।
(a) শারীরিক
(b) সুপ্ত ক্ষমতার
(c) অর্থনৈতিক
(d) রাজনৈতিক
উত্তর: (b) সুপ্ত ক্ষমতার
৩. শিক্ষার পরিবেশকে বলা হয় ________।
(a) পরিবার
(b) শিক্ষালয়
(c) সমাজ
(d) রাষ্ট্র
উত্তর: (b) শিক্ষালয়
৪. ‘Pedagogy’ শব্দটি যুক্ত ________ বিজ্ঞানের সাথে।
(a) সমাজ
(b) শিক্ষণ
(c) রাষ্ট্র
(d) মনো
উত্তর: (b) শিক্ষণ
৫. শিক্ষকের কাজ হলো ________ মতো, এটি মনে করতেন ফ্রয়েবেল।
(a) অভিভাবকের
(b) শাসকের
(c) মালির
(d) বন্ধুর
উত্তর: (c) মালির
৬. শিক্ষার সংকীর্ণ ধারণায় গুরুত্ব দেওয়া হয় ________ ওপর।
(a) সৃজনশীলতার
(b) স্মৃতিশক্তির
(c) অভিজ্ঞতার
(d) স্বাধীনতার
উত্তর: (b) স্মৃতিশক্তির
৭. সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয় ________ সালে।
(a) 1950
(b) 1976
(c) 1949
(d) 1980
উত্তর: (b) 1976
৮. শিক্ষার লক্ষ্য সর্বদা ________ অভিমুখী।
(a) অতীত
(b) বর্তমান
(c) ভবিষ্যৎ
(d) কোনোটিই নয়
উত্তর: (c) ভবিষ্যৎ
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ১ সত্য-মিথ্যা যাচাই | Class 11 Semester 1 Education 1st Chapter True False MCQ
৯. নিচের বিবৃতিগুলি পড়ো:
(i) শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
(ii) শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়েই সম্ভব।
(iii) শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক
১০. শিক্ষার সংকীর্ণ অর্থ সম্পর্কে কোনগুলি সঠিক?
(i) এটি তাত্ত্বিক জ্ঞাননির্ভর।
(ii) এটি জীবনব্যাপী চলো
(iii) এটি ডিগ্রি লাভের উপায়।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক
১১. আধুনিক শিক্ষার উপাদানগুলি হলো
(i) শিক্ষার্থী ও শিক্ষকা
(ii) পাঠ্যক্রমা
(iii) বিদ্যালয় ও পরিবেশ।
(a) শুধুমাত্র i সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক
১২. স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সঠিকটি চিহ্নিত করো:
(i) শিক্ষা হলো অন্তরের পবিত্রতা প্রকাশ।
(ii) তিনি কেবল পুঁথিগত শিক্ষার সমর্থক ছিলেন।
(iii) মানুষ গড়ার শিক্ষাই ছিল তাঁর মূল লক্ষ্য।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক
১৩. নিচের কোন জোড়টি সঠিক নয়?
(a) রুশো, প্রকৃতিবাদ
(b) ফ্রয়েবেল-কিন্ডারগার্টেন
(c) জন ডিউই, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
(d) কিলপ্যাট্রিক, প্রকল্প পদ্ধতি
উত্তর: (c) জন ডিউই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য
১৪. শিক্ষার সামাজিক লক্ষ্য সম্পর্কে সঠিক উক্তিটি হলো-
(i) এটি সমাজসেবার ওপর জোর দেয়।
(ii) এটি রাষ্ট্রকে ব্যক্তির উর্ধ্বে স্থান দেয়।
(iii) এটি ব্যক্তির একান্ত স্বাধীনতা বজায় রাখে।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 Education Chapter 1 Column Matching MCQ
১৫. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. স্বামী বিবেকানন্দ | (i) ইতিবাচক ও নেতিবাচক শিক্ষা |
| 2. জাঁ জাক রুশো | (ii) কিন্ডারগার্টেন |
| 3. ফ্রেডরিখ ফ্রয়েবেল | (iii) মানুষ গড়ার শিক্ষা |
| 4. মহাত্মা গান্ধী | (iv) বনিয়াদি শিক্ষা |
(a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-i, 3-iv, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
১৬. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. ব্যক্তিগত লক্ষ্য | (i) অগাস্ট কোঁৎ |
| 2. সমাজতান্ত্রিক লক্ষ্য | (ii) টি. পি. নান |
| 3. অভিজ্ঞতার পুনর্গঠন | (iii) হার্বাট স্পেন্সার |
| 4. পূর্ণাঙ্গ জীবনযাপন | (iv) জন ডিউই |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-i, 4-ii
(d) 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
১৭. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. Learning to Know | (i) পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ |
| 2. Learning to Do | (ii) জ্ঞান আহরণ |
| 3. Learning to Live Together | (iii) কর্মদক্ষতা অর্জন |
| 4. Learning to Be | (iv) ভ্রাতৃত্ববোধ ও শান্তি |
(a) 1-ii, 2-iii, 3-iv, 4-i
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-iii, 3-iv, 4-i
১৮. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. Emile | (i) প্লেটো |
| 2. The Republic | (ii) রুশো |
| 3. Democracy and Education | (iii) রবীন্দ্রনাথ ঠাকুর |
| 4. তোতাকাহিনী | (iv) জন ডিউই |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
১৯. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. শিক্ষার্থী | (i) বন্ধু ও পথপ্রদর্শক |
| 2. শিক্ষক | (ii) দৌড়ের পথ |
| 3. পাঠ্যক্রম | (iii) শিক্ষালয় |
| 4. পরিবেশ | (iv) কেন্দ্রবিন্দু |
(a) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(d) 1-iii, 2-ii, 3-iv, 4-i
উত্তর: (a) 1-iv, 2-i, 3-ii, 4-iii
২০. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. প্রকল্প পদ্ধতি | (i) মাদাম মন্তেসরি |
| 2. ডাল্টন পদ্ধতি | (ii) কিলপ্যাট্রিক |
| 3. শিশু শিক্ষা পদ্ধতি | (iii) হেলেন পার্কহাস্ট |
| 4. আবিষ্কার পদ্ধতি | (iv) আর্মস্ট্রং |
(a) 1-ii, 2-iii, 3-i, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-iii, 3-i, 4-iv
২১. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. কৃষ্টিমূলক লক্ষ্য | (i) সমাজসেবা |
| 2. বৃত্তিমূলক লক্ষ্য | (ii) সংস্কৃতি সংরক্ষণ |
| 3. সামাজিক লক্ষ্য | (iii) চারিত্রিক উন্নয়ন |
| 4. নৈতিক লক্ষ্য | (iv) জীবিকা অর্জন |
(a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(d) 1-iii, 2-ii, 3-iv, 4-i
উত্তর: (a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
২২. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| 1. দেলরস কমিশন | (i) 1952-53 |
| 2. মুদালিয়ার কমিশন | (ii) 1996 |
| 3. কোঠারি কমিশন | (iii) 1948-49 |
| 4. রাধাকৃষ্ণন কমিশন | (iv) 1964-66 |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ১ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 Education Chapter 1 Assertion Reason MCQ
২৩. Assertion (A): সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি যান্ত্রিক প্রক্রিয়া।
Reason (R): এতে শিক্ষার্থীকে শুধুমাত্র তথ্য সরবরাহ করা হয় এবং তার সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয় না।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৪. Assertion (A): শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিগত লক্ষ্য ও সামাজিক লক্ষ্য পরস্পর বিরোধী।
Reason (R): ব্যক্তিগত লক্ষ্য ব্যক্তিস্বাতন্ত্র্যের ওপর জোর দেয় এবং সামাজিক লক্ষ্য সমাজের কল্যাণের ওপর জোর দেয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
২৫. Assertion (A): আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক।
Reason (R): আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর রুচি, সামর্থ্য ও চাহিদার ওপর ভিত্তি করে তৈরি হয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৬. Assertion (A): ‘Learning to Live Together’ স্তম্ভটি বর্তমান বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয়।
Reason (R): এটি আন্তর্জাতিক শান্তি ও সংহতি স্থাপনে সাহায্য করে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৭. Assertion (A): পাঠ্যক্রম একটি স্থির ও অপরিবর্তনীয় ধারণা।
Reason (R): সমাজ পরিবর্তনের সাথে সাথে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমের পরিবর্তন ঘটে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (d) A ভুল কিন্তু R সঠিক
২৮. Assertion (A): শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশ উভয়ই গুরুত্বপূর্ণ।
Reason (R): পরিবেশ শিক্ষার্থীর সুপ্ত ক্ষমতা বিকাশে সাহায্য করে এবং বংশগতি সেই ক্ষমতার সীমা নির্ধারণ করে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৯. Assertion (A): শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষক হলেন একনায়ক।
Reason (R): সংকীর্ণ অর্থে শিক্ষক শুধুমাত্র তথ্য দান করেন এবং শিক্ষার্থীর ওপর আধিপত্য বিস্তার করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
৩০. Assertion (A): ধর্মনিরাপেক্ষ শিক্ষা ভারতে সাংবিধানিক বাধ্যবাধকতা।
Reason (R): ভারতের সংবিধানে রাষ্ট্রকে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
আজকের পোস্টে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় (শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার শিক্ষা বিজ্ঞান (WB Class 11 Semester 1 Education) সমস্ত অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ | Read Now |
| শিক্ষার রূপ ও সংস্থা | Read Now |
| শিক্ষা ও দর্শন | Read Now |
| শিক্ষা ও সমাজ | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



