একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞান ফার্স্ট সেমিস্টারের (Class 11 Education 1st Semester) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – শিক্ষাবিজ্ঞান একটি বিস্তৃত বিষয়। তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তর গাইডটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এই প্রশ্নগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কভার করেছে।
WB Class 11 1st Semester Education Suggestion Question Answer: এডুকেশন বিষয়ের প্রশ্ন উত্তর প্রথম সেমিস্টার
প্রথম সেমিস্টারের পরীক্ষাতে 40 নম্বরের MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর তোমাদের সুবিধার জন্য নিচে চল্লিশটি করে দুটি সেট, মোট ৮০টি MCQ প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দেওয়া হলো।
মনে রাখবে: এই প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য। ভালোভাবে ফল পেতে অবশ্যই তোমাদের পাঠ্যবই এবং নোটগুলিও ভালোভাবে পড়া উচিত।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
অধ্যায় ১: শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ থেকে সাজেশন
১. ‘Education’ শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ Educare থেকে।
২. বুদ্ধির জাগরণ ও আত্মবিকাশই হলো শিক্ষা—এটি বলেছেন শঙ্করাচার্য।
৩. “শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার প্রকাশ”—উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ।
৪. সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা—এটি বলেছেন অ্যারিস্টটল।
৫. রুশোর মতে প্রকৃত শিক্ষা হলো প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা।
৬. শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া—এটি বলেছেন জন অ্যাডামস।
৭. শিক্ষার ত্রিমুখী প্রক্রিয়ার তিনটি মেরু হলো— শিক্ষার্থী, শিক্ষক ও সমাজ।
৮. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের চরম সমর্থক ছিলেন স্যার পার্সি নান।
৯. শিক্ষার চারটি স্তম্ভের ধারণা দেয় দেলরস কমিশন।
১০. ‘Learning to Know’ বা জানার জন্য শিক্ষার লক্ষ্য হলো জ্ঞানের আহরণ।
১১. শিক্ষার প্রধান ও কেন্দ্রীয় উপাদান হলো শিক্ষার্থী।
১২. পাঠ্যক্রম বা Curriculum শব্দটি এসেছে লাতিন শব্দ Currere থেকে।
১৩. এমিল (Emile) গ্রন্থের রচয়িতা হলেন জাঁ জাক রুশো।
১৪. ‘Democracy and Education’ বইটির লেখক হলেন জন ডিউই।
১৫. কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল।
১৬. শিশু জন্মগ্রহণ করে ট্যাবুলা রাসা বা শূন্য স্লেট হিসেবে।
১৭. শিশুর প্রথম শিক্ষক হলেন মা।
১৮. ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো অভিযোজন ও আত্মোপলব্ধি।
১৯. প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা প্রদান করা হয় বিদ্যালয়ে।
২০. ডাইপোলার প্রসেস বা দ্বিমুখী প্রক্রিয়ার জনক হলেন অ্যাডামস।
২১. ভারতীয় সংবিধানে শিক্ষার স্থান রয়েছে যুগ্ম তালিকায়।
২২. প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতির জনক হলেন কিলপ্যাট্রিক।
২৩. কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হলো শিশু উদ্যান।
২৪. ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি।
২৫. ‘Education for Life’ বা জীবনমুখী শিক্ষার ধারণাটি দিয়েছেন জন ডিউই।
আরো প্রশ্ন উত্তর: একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ
★★ Class 11 1st semester স্পেশাল প্রিমিয়াম স্মার্ট নোট! উত্তরসহ MCQ সাজেশন PDF ★★
অধ্যায় ২: শিক্ষার রূপ ও সংস্থা থেকে সাজেশন
১. নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়সূচি মেনে যে শিক্ষা দেওয়া হয় তা হলো প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা।
২. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত শিক্ষা হলো অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা।
৩. মানুষের জ্ঞানভাণ্ডার বা তথ্যের আধার হিসেবে পরিচিত হলো লাইব্রেরি বা গ্রন্থাগার।
৪. প্রথাগত শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো কঠোর শৃঙ্খলা ও নির্দিষ্ট নিয়মাবলী।
৫. প্রথা-বহির্ভূত শিক্ষার একটি বড় উদাহরণ হলো মুক্ত বিদ্যালয় বা দূরশিক্ষা।
৬. ‘Learning to Be’ এই ধারণাটি গুরুত্ব পায় ইউনেস্কোর ডেলর কমিশন রিপোর্টে।
৭. ‘Education is the manifestation of perfection already in man’ উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ।
৮. শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় যে সংস্থা থেকে তা হলো পরিবার।
৯. একটি কৃত্রিম ও সচেতন শিক্ষামূলক সংস্থা হলো বিদ্যালয়।
১০. ‘School is a miniature society’ বলেছেন জন ডিউই।
১১. NCERT প্রতিষ্ঠিত হয় 1961 সালে।
১২. প্রতিটি রাজ্যে স্কুল শিক্ষার উন্নতির দায়িত্ব পালন করে SCERT।
১৩. জেলা স্তরে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে DIET।
১৪. শিক্ষক শিক্ষণ বা টিচার ট্রেনিং কোর্সের মান নিয়ন্ত্রণ করে NCTE।
১৫. ভারতের উচ্চশিক্ষার মান নির্ধারণ ও অর্থ প্রদান করে UGC।
১৬. আন্তর্জাতিক স্তরে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ ঘটায় UNESCO।
১৭. ‘Education is the creation of a sound mind in a sound body’ বলেছেন অ্যারিস্টটল।
১৮. দূরশিক্ষার একটি জনপ্রিয় মাধ্যম হলো টেলিভিশন ও রেডিও।
১৯. ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।
২০. ‘বর্তমান ভারত’ ও ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ বইটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। ২১. ‘A Child is a book which the teacher is to learn from page to page’ বলেছেন রুসো।
২২. শিক্ষার অধিকার আইন (RTE Act) কার্যকর হয় 1 এপ্রিল 2010 সালে।
২৩. ‘Social Contract’ বইটির লেখক হলেন রুসো।
২৪. কিন্ডারগার্টেন (Kindergarten) পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রোয়েবেল।
২৫. ‘Tabula Rasa’ বা শিশুর মনকে শূন্য স্লেট বলেছেন জন লক।
আরো MCQ প্রশ্ন উত্তর: একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান ‘শিক্ষার রূপ ও সংস্থা’
অধ্যায় ৩: শিক্ষা ও দর্শন থেকে সাজেশন
১. দর্শনের যে শাখা শিক্ষার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে তা হলো শিক্ষা দর্শন।
২. দর্শনের তত্ত্বগত দিককে বাস্তব প্রয়োগ করার প্রক্রিয়া হলো শিক্ষা।
৩. ‘Philosophy’ শব্দটি গ্রিক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে এসেছে যার অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ।
৪. শিক্ষা ও দর্শনকে একই মুদ্রার দুটি পিঠ হিসেবে বর্ণনা করেছেন রস (Ross)।
৫. দর্শনের যে শাখায় মহাবিশ্বের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তা হলো তত্ত্ববিদ্যা।
৬. জ্ঞানের উৎস ও সীমা নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় জ্ঞানতত্ত্ব।
৭. ভারতীয় দর্শনের যে শাখা বেদের প্রামাণ্য স্বীকার করে তাকে বলা হয় আস্তিক দর্শন।
৮. ‘বেদান্ত’ শব্দের আক্ষরিক অর্থ হলো বেদের শেষ ভাগ।
৯. ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্য’- এটি যে দর্শনের মূল কথা তা হলো বেদান্ত দর্শন।
১০. বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ।
১১. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে বলা হতো পবজ্জা।
১২. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষা শেষে যে অনুষ্ঠান হতো তার নাম উপসম্পদা।
১৩. বৌদ্ধ দর্শন অনুযায়ী মানুষের দুঃখের মূল কারণ হলো অবিদ্যা বা অজ্ঞানতা।
১৪. ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে বলা হতো মক্তব।
১৫. মক্তবে শিক্ষা শুরুর প্রথাগত অনুষ্ঠানকে বলা হতো বিসমিল্লাহ খানি।
১৬. ইসলামীয় দর্শনের পাঠ্যক্রম প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল লৌকিক ও পারমার্থিক।
১৭. ‘ভাববাদ’ বা ‘Idealism’ অনুযায়ী চরম সত্য হলো আধ্যাত্মিক জগত।
১৮. ভাববাদের প্রধান প্রবক্তা হলেন প্লেটো।
১৯. বাস্তববাদের জনক হিসেবে পরিচিত অ্যারিস্টটল।
২০. ‘প্রকৃতিবাদ’ বা ‘Naturalism’ দর্শনের মূল মন্ত্র হলো প্রকৃতিতে ফিরে যাও।
২১. প্রকৃতিবাদের শ্রেষ্ঠ প্রবক্তা হলেন জাঁ জ্যাক রুসো।
২২. রুসোর বিখ্যাত শিক্ষাগ্রন্থটির নাম হলো এমিল।
২৩. ‘প্রয়োগবাদ’ বা ‘Pragmatism’ দর্শনের জনক হলেন সি. এস. পিয়ার্স।
২৪. ‘Learning by Doing’ বা কর্মের মাধ্যমে শিক্ষার প্রবক্তা হলেন জন ডিউই।
২৫. “মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ্চই হলো শিক্ষা”- এটি বলেছেন স্বামী বিবেকানন্দ।
আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন: একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান ‘শিক্ষা ও দর্শন’
অধ্যায় ৪: শিক্ষা ও সমাজ থেকে সাজেশন
১. সমাজবিজ্ঞানের যে শাখায় শিক্ষার সমস্যা ও সামাজিক প্রক্রিয়া আলোচিত হয় তা হলো শিক্ষামূলক সমাজবিজ্ঞান।
২. ‘Educational Sociology’ শব্দটির প্রবর্তক হলেন George Payne।
৩. সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত Auguste Comte।
৪. সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান- এই মতবাদের প্রবক্তা MacIver and Page।
৫. শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি ব্যক্তিকে সাহায্য করে সামাজিকীকরণে।
৬. শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে সামাজিক চাহিদা অনুযায়ী।
৭. বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছেন John Dewey।
৮. মানুষের সামাজিক সম্পর্কের নেটওয়ার্ককে বলা হয় সমাজ কাঠামো।
৯. সমাজ কাঠামোর মূল একক হলো ব্যক্তি।
১০. মানুষের প্রাত্যহিক অভ্যাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা আচরণকে বলে লোকরীতি (Folkways)।
১১. ‘Folkways’ গ্রন্থের লেখক হলেন W.G. Sumner।
১২. সমাজে যা করা উচিত বা উচিত নয় তার নৈতিক নির্দেশকে বলে লোকনীতি (Mores)।
১৩. প্রাথমিক গোষ্ঠীর একটি প্রধান উদাহরণ হলো পরিবার।
১৪. ‘Social Organization’ গ্রন্থটির রচয়িতা হলেন C.H. Cooley।
১৫. সামাজিক কাঠামোর বিমূর্ত রূপটি হলো সামাজিক সংগঠন।
১৬. ‘ইন-গ্রুপ’ (In-group) এবং ‘আউট-গ্রুপ’ (Out-group) ধারণাটির প্রবর্তক Sumner।
১৭. এক সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে পরিবর্তনকে বলা হয় সামাজিক সচলতা।
১৮. ‘Social Mobility’ গ্রন্থের রচয়িতা হলেন P.A. Sorokin।
১৯. যখন কোনো ব্যক্তির পদমর্যাদার পরিবর্তন হয় কিন্তু স্তরের পরিবর্তন হয় না তাকে বলে অনুভূমিক সচলতা।
২০. মেধা ও শিক্ষার ভিত্তিতে প্রাপ্ত সচলতাকে বলা হয় অর্জিত সচলতা।
২১. ‘Culture’ শব্দটি এসেছে লাতিন শব্দ ‘Cultus’ থেকে।
২২. সংস্কৃতিকে ‘The Way of Life’ বলেছেন T.S. Eliot।
২৩. পুরনো মূল্যবোধের পরিবর্তে নতুন মূল্যবোধ গড়ে ওঠাকে বলে সামাজিক পরিবর্তন।
২৪. ‘Cultural Lag’ বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা ধারণাটির প্রবর্তক W.F. Ogburn।
২৫. নতুন সংস্কৃতি গ্রহণের প্রক্রিয়াকে বলা হয় সংস্কৃতিকরণ (Acculturation)।
আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন: একাদশ প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান ‘শিক্ষা ও সমাজ’ প্রশ্ন উত্তর
শিক্ষাবিজ্ঞান নমুনা প্রশ্ন-উত্তর (Set-1)
- শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। একথা বলেছেন
উত্তর: স্বামী বিবেকানন্দ - দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র। কে বলেছেন?
উত্তর: রস - অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষাদর্শনে বলা হয়েছে?
উত্তর: ভাববাদী - শিক্ষায় সঙ্গতি বিধানই শিক্ষা, বলেছেন
উত্তর: হর্নি - এডুকেয়ার শব্দের অর্থ কী?
উত্তর: পরিচর্যা করা - কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার?
উত্তর: মুখ ও বধির - ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়?
উত্তর: মেকলে - অপবর্গ কথাটির অর্থ কী?
উত্তর: মোক্ষ - ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন
উত্তর: রুসো - জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী?
উত্তর: হারবার্ট স্পেন্সার - শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হলো
উত্তর: মোক্ষ লাভ করা - কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে?
উত্তর: সামাজিক পরিবর্তন - বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়নে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে?
উত্তর: এনসিইআরটি - শিক্ষার মুখ্য উপাদান হলো
উত্তর: চারটি উপাদান - অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সংগতিপূর্ণ নয় তা হলো
উত্তর: নির্দিষ্ট পাঠক্রম থাকে - আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো
উত্তর: শিক্ষার্থী - পৃথিবীর প্রথম দার্শনিক কে?
উত্তর: থ্যেলিস - শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ
উত্তর: ধর্মনিরপেক্ষ - বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ একথা বলেছেন
উত্তর: জন ডিউই - বৌদ্ধ দর্শনে প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হলো
উত্তর: অনুমান - পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান?
উত্তর: অনিয়ন্ত্রিত শিক্ষা - মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে
উত্তর: বিদ্যালয়ের পাঠাগারকে - সমাজকল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়?
উত্তর: লোকনীতি - লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হলো
উত্তর: জনসাধারণ - ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়?
উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে - সংগতি বিধান হলো শিক্ষার একটি
উত্তর: লক্ষ - একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হলো
উত্তর: শিক্ষালয় - ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে - বিশ্বয়ী দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন?
উত্তর: প্লেটো - পারস্পরিক আন্তক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে এটি কে বলেছেন?
উত্তর: ডেভিস - বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য হলো
উত্তর: মোক্ষ লাভ - মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন কমিশন?
উত্তর: মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩) - বেদান্ত কথাটির অর্থ হলো
উত্তর: অন্তভাগ - পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদের?
উত্তর: পেস্তাল - দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন?
উত্তর: বৈজ্ঞানিক - কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন?
উত্তর: হেনরি সোয়ারলো - সোশিয়লজি শব্দটির উৎপত্তি অর্থ হলো
উত্তর: সমাজের বিজ্ঞান - কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে?
উত্তর: গৌণগোষ্ঠী - পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার
উত্তর: যোগফল - সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে
উত্তর: জীবনধারা
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
শিক্ষাবিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন-উত্তর (Set-2)
- আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো – উত্তর: শিশু কেন্দ্রিক
- আধুনিক শিশু শিক্ষার জনক কে?
উত্তর: রুসো - ইউনেস্কো এর কতগুলি জাতীয় কমিশন রয়েছে?
উত্তর: ১৯৯ টি - প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল?
উত্তর: মোক্ষ লাভ - কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেন?
উত্তর: আগাস্তক - শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়?
উত্তর: বাস্তব ও অবাস্তব উপাদান - ভারতীয় দর্শনের জনক কে?
উত্তর: শংকরাচার্য - ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে - প্রজ্ঞা শব্দের অর্থ কি?
উত্তর: জ্ঞান - যেকোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য কি প্রয়োজন?
উত্তর: যোগ্য শিক্ষক - পাঠ্যক্রম রচনার একটি উপাদান কি?
উত্তর: শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য - বিশ্বতত্ত্ব কোন দর্শনের শাখার অন্তর্ভুক্ত?
উত্তর: অধিবিদ্যা - সংগতি বিধান কথাটির অর্থ কি?
উত্তর: অভিযোজন - সামাজিক সচলতার প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
উত্তর: সামাজিক উপাদান - বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ব্রাজিল - যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় তা কি?
উত্তর: নিয়ন্ত্রিত শিক্ষা - অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি?
উত্তর: পরিবার - লোকাচার হলো কি ধরনের সংস্থা?
উত্তর: অবিধিবদ্ধ সংস্থা - ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন-পাঠন চালু হয়?
উত্তর: দিল্লি বিশ্ববিদ্যালয় - শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় – একথা কে বলেছেন?
উত্তর: মহাত্মা গান্ধী - পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয় – উক্তিটি কার?
উত্তর: ব্যালার্ড - একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন লক্ষ্য প্রয়োজন?
উত্তর: ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য - ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি সংস্থা – এটি কি?
উত্তর: গণমাধ্যম - সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত?
উত্তর: অ্যামিল ডুরখেইম - শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: এনসিইআরটি - ইউজিসি এর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: নয় জন - সত্য, শিব, এবং সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে?
উত্তর: মূল্যবিদ্যা - দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক – একথা কে বলেছেন?
উত্তর: রস - জন ডিউই এর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি?
উত্তর: সামাজিক বিকাশ - বেদান্ত কথাটির অর্থ কি?
উত্তর: অন্তভাগ - কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়?
উত্তর: প্রকৃতিবাদী দর্শন - সকল জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত – কোন দর্শনে বলা হয়েছে?
উত্তর: বাস্তববাদ - বস্তুগত ভাববাদের মূল বক্তব্য কি?
উত্তর: ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান - সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা – কোন শিক্ষাবিদের জীবনদর্শন?
উত্তর: গান্ধীজি - সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর: বিদ্যালয় - সংস্কৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া – এটি কি?
উত্তর: অর্জিত প্রক্রিয়া - শিক্ষা হলো সামাজিক বিষয় – একথা কে বলেছেন?
উত্তর: অ্যামিল ডুরখেইম - শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য কি?
উত্তর: সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা - কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী থাকে?
উত্তর: গৌণগোষ্ঠী - শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের _____
উত্তর: চালিকাশক্তি।
★★ Class 11 1st semester স্পেশাল প্রিমিয়াম স্মার্ট নোট! উত্তরসহ MCQ সাজেশন PDF ★★
WBCHSE Class 11 Education 1st Semester Question Answer: নোটস সাজেশন এডুকেশন
Class 11 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো:
| Details | Link |
|---|---|
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp Group | |
| প্রথম সেমিস্টার পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন (Class 11 1st Sem All Subject Suggestions) » |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -





