মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় ‘বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন’ (Class 10 History 7th Chapter) এর মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অসীম সাহসিকতা, ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আজকের এই পোস্টে আমরা এই অধ্যায় থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম।
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় ‘বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন’ ছোট প্রশ্ন উত্তর | Madhyamik Class 10 History Chapter 7 Short Question Answer
১) কে, করে বঙ্গভঙ্গ করেন?
উত্তর: লর্ড কার্জন, ১৯০৫ খ্রী. ১৬ ই অক্টোবর।
২) কার আহ্বানে অরন্ধন দিবস পালিত হয়?
উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৩) অরন্ধন দিবস করে পালিত হয়?
উত্তর: ১৯০৫ খ্রী. ১৬ ই অক্টোবর
৪) কে কলকাতায় মিলন মন্দিরের ভিত্তি স্থাপন করেন?
উত্তর: আনন্দমোহন বসু
৫) কে, কবে রাখিবন্ধন উৎসব চালু করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০৫ খ্রী. ১৬ ই অক্টোবর।
৬) ‘লক্ষীর ভান্ডার’ কে চালু করেন?
উত্তর: সরলা দেবী চৌধুরানী
৭) ‘ভারত-স্ত্রী মহামন্ডল’ কে, কবে স্থাপন করেন?
উত্তর: সরলা দেবী চৌধুরাণী, ১৯১১ খ্রী.
৮) ‘সখী সমিতি’ কে, কবে স্থাপন করেন?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
৯) ভারতের নাইটেঙ্গেল ও ভারতের বুলবুল কাকে বলা হয়?
উত্তর: সরোজিনী নাইডুকে
১০) কে, কবে, কোথায় সর্বপ্রথম প্রকাশ্যে নারীদের বিদ্রোহ সামিল করেন?
উত্তর: গান্ধীজী, দক্ষিণ আফ্রিকাতে, ১৯১৩ খ্রী.
১১) প্রিন্স অফ ওয়েলস কবে ভারতে এসেছিল?
উত্তর: ১৯২১ খ্রী.
১২) নারী সত্যাগ্রহ সমিতি কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বাসন্তী দেবী, ১৯২১ খ্রী.
১৩) নারী কর্ম মন্দির কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: উর্মিলা দেবী, ১৯২১ খ্রী.
১৪) ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি?
উত্তর: দিপালী সংঘ
১৫) দিপালী সংঘ কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: লীলা নাগ রায়, ১৯২৩ খ্রী. ঢাকাতে।
১৬) রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে গঠন করেন?
উত্তর: সরোজিনী নাইডু
১৭) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তর: ১৯৪২ খ্রী.
১৮) দীপালি সংঘের মুখপাত্র কে ছিল?
উত্তর: জয়শ্রী পত্রিকা
১৯) বীরাষ্টমী ব্রত ও উপতপাদিত উৎসব কে পালন করেন?
উত্তর: সরলা দেবী চৌধুরানী
২০) কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে?
উত্তর: সতীশ চন্দ্র সামন্ত
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer
২১) গান্ধী বুড়ি বা গান্ধী কন্যা নামে কে পরিচিত?
উত্তর: মাতঙ্গিনী হাজরা
২২) জয়শ্রী পত্রিকা কে, কবে প্রকাশ করেন?
উত্তর: ১৯৩৩ খ্রী. লীলা নাগ
২৩) ফুলতার নামে কে পরিচিত?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার
২৪) চট্টগ্রাম অস্ত্রগার লুন্ঠন কবে হয়?
উত্তর: ১৯৩০ খ্রী. ১৮ই এপ্রিল
২৫) জালালাবাদের খন্ড যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৯৩০ খ্রী.
২৬) ধলঘাটের যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৯৩২ খ্রী.
২৭) প্রথম মহিলা শহিদ কে?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার
২৮) কল্পনা দত্তের সঙ্গে কার বিয়ে হয়?
উত্তর: পি সি যোশি
২৯) চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কার লেখা?
উত্তর: কল্পনা দত্ত
৩০) এশিয়ার প্রথম নারী বাহিনী কোনটি?
উত্তর: আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী।
৩১) ঝাঁসির রানী ব্রিগেডে কে নেতৃত্ব দেন?
উত্তর: লক্ষ্মী স্বামীনাথন
৩২) লক্ষ্মী স্বামীনাথন কবে ব্রিটিশ সেনার হাতে গ্রেফতার হয়?
উত্তর: ১৯৪৫ খ্রী.
৩৩) ডন সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯০২ খ্রী. সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
৩৪) কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গড়ে ওঠে?
উত্তর: পুলিন বিহারী দাস
৩৫) ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কবে বোমা নিক্ষেপ করেন?
উত্তর: ১৯০৮ খ্রী. ৩০ এপ্রিল
৩৬) ক্ষুদিরামের কবে ফাঁসি হয়?
উত্তর: ১৯০৮ খ্রী. ৩০ আগস্ট
৩৭) বাঘাযতীন নামে কে পরিচিত?
উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
৩৮) ভগ্নীসেনা কে গঠন করেন?
উত্তর: মাতঙ্গিনী হাজর
৩৯) বুড়িবালামের যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৯১৫ খ্রী.
৪০) গোদর পার্টি কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: লালা হরদয়াল, ১৯১৩ খ্রী. আমেরিকায়।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
ক্লাস 10 ইতিহাস বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন উত্তর (প্রশ্ন মান ১)
৪১) লর্ড হার্ডিঞ্জ-কে লক্ষ্য করে কে বোমা নিক্ষেপ করেন?
উত্তর: রাসবিহারী বসু
৪২) লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তর: ১৯১৫ খ্রী.
৪৩) কাকরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তর: ১৯২৫ খ্রী.
৪৪) বেঙ্গল ভলান্টিয়ার্স কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হেমচন্দ্র ঘোষ, ১৯১২ খ্রী.
৪৫) বেঙ্গল ভলেন্টিয়ার্স এর অন্যতম সদস্য কে ছিলেন?
উত্তর: সত্য গুপ্ত
৪৬) বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কার্যকর্মকে কে, কি বলে কটাক্ষ করেন?
উত্তর: গান্ধিজি, পাক সার্কাসের সার্কাস বলে কটাক্ষ করেন।
৪৭) বেঙ্গল ভলান্টিয়ার্স কবে অপারেশন ফ্রিডম শুরু করার সিদ্ধান্ত নেন?
উত্তর: ১৯৩০ খ্রী.
৪৮) বাংলা পুলিশের ইন্সপেক্টর লোম্যানকে হত্যা করেন কে?
উত্তর: বিনয় বসু
৪৯) বিনয়-বাদল-দীনেশ কবে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং কাকে হত্যা করেন?
উত্তর: ১৯৩০ খ্রী. ৮ ডিসেম্বর, সিম্পসনকে হত্যা করেন।
৫০) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি কে, কবে গঠন করেন?
উত্তর: ১৯৩০ খ্রী., মাস্টারদা সূর্য সেন
৫১) কবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হয়?
উত্তর: ১৯৩২ খ্রী. ২৩ সেপ্টেম্বর
৫২) কবে মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয়?
উত্তর: ১৯৩৪ খ্রী. ১৩ মে
৫৩) সুভাষচন্দ্র বসুর শিক্ষক কে ছিলেন?
উত্তর: বেনীমাধব দাস
৫৪) বীণা দাস কোন মাসিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: মন্দিরা
৫৫) বীণা দাসের আত্মজীবনীর নাম কি?
উত্তর: শৃঙ্খল ঝংকার
৫৬) আজাদ হিন্দ বাহিনীর সেনাদের কবে, কোথায় বিচার হয়?
উত্তর: ১৯৪৫ খ্রী. দিল্লির লালকেল্লায়
৫৭) আজাদ হিন্দ সপ্তাহ কবে পালিত হয়?
উত্তর: ১৯৪৫ খ্রী. ১১ নভেম্বর
৫৮) আজাদ হিন্দ দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৯৪৫ খ্রী. ১২ নভেম্বর
৫৯) রশিদ আলী দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৯৪৬ খ্রী. ১২ ফেব্রুয়ারি
৬০) ভারতের প্রথম আদমশুমারি কবে হয়?
উত্তর: ১৮৭২ খ্রী.
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer (1 Marks)
৬১) গান্ধীজি দলিতদের কি বলে অভিহিত করেন?
উত্তর: হরিজন
৬২) মহারাষ্ট্রের সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন?
উত্তর: জ্যোতিবা ফুলে
৬৩) মাদ্রাজ জাস্টিস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯১৭ খ্রী.
৬৪) কবে, কার নেতৃত্বে, কোথায় ভাইকম সত্যাগ্রহ হয়?
উত্তর: ১৯২৮ খ্রী. শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে, কেরালাতে।
৬৫) অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন বা সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪২ খ্রী.
৬৬) দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে, কোথায় হয়?
উত্তর: ১৯৩১ খ্রী. লন্ডনে
৬৭) পুনা চুক্তি কবে, কাদের মধ্যে হয়?
উত্তর: ১৯৩২ খ্রী. গান্ধীজী ও ড. বি. আর. আম্বেদকর-এর মধ্যে।
৬৮) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে, কবে ঘোষিত করেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, ১৯৩২ খ্রী.
৬৯) উচ্চবর্ণের হিন্দুরা নমঃ শূদ্রদের কী বলতেন?
উত্তর: ‘চণ্ডাল’
৭০) মাতুয়া ধর্মের প্রবর্তক কে?
উত্তর: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর
৭১) কবে, কার সভাপতিত্বে ‘নিখিলবঙ্গ নমঃশূদ্র সম্মেলন’ অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮১ খ্রী. গুরুচাঁদ ঠাকুর
৭২) বঙ্গীয় দলিত শ্রেণীসমিতি কবে গঠিত হয়? এর সভাপতি কে ছিলেন?
উত্তর: ১৯২৬ খ্রী. | মুকুন্দরিহারী দাস
৭৩) সত্যশোধক সমাজের মুখপাত্র কোন পত্রিকা?
উত্তর: দীনমিত্র পত্রিকা
৭৪) ‘গুলামগিরি’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: জ্যোতিরা ফুলে
৭৫) কে, কবে জ্যোতিবা ফুলেকে ‘মহাত্মা’ উপাধি দেন?
উত্তর: বীঠলরাও কৃষ্ণজি ভান্ডারকর, ১৮৮৮ খ্রী.
৭৬) কেরলে দলিত শ্রেনির নেতা কে ছিলেন?
উত্তর: শ্রী নারায়ণ গুরু
৭৭) অস্পৃশ্যতার উৎস কোন গ্রন্থ ?
উত্তর: মনুস্মৃতি
৭৮) মাহাদ মার্চ কী?
উত্তর: সর্বসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে দলিত নেতা ড. ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ১৯২৭ খ্রী. ২০ মার্চ বোম্বাইয়ের কোলাবা জেলায় চৌদার জলাশয়কে কেন্দ্র একটি মিছিল অনুষ্ঠিত হয়। এটি ‘মাহাদ মার্চ’ নামে পরিচিত।
৭৯) দলিত কাদের বলা হয়?
উত্তর: দলিত একটি মারাঠি শব্দ। জ্যোতিরাও ফুলে এই শব্দের প্রচলন করেন। ব্রিটিশ শাসনকালে ভারতে শোষিত ও নির্জাতিত এবং পিছিয়ে পড়া অস্পৃশ্যদের দলিত বলা হয়। ব্রিটিশ সরকার তাদের তপশীলি জাতি বলে চিহ্নিত করেন।
৮০) ভারতীয় সংবিধানের জনক কে?
উত্তর: ড. বি. আর. আবেদকার
৮১) নমঃশূদ্র আন্দোলনের জনক কে?
উত্তর: শ্রী গুরুচাঁদ ঠাকুর
৮২) ভারতে দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিল?
উত্তর: ড. বি. আর. আম্বেদকর
৮৩) মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা কাকে বলা হয়?
উত্তর: জ্যোতিবা ফুলে
৮৪) অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গড়ে তোলেন? এর সম্পাদক ও সভাপতি কে ছিলেন?
উত্তর: শচীন্দ্রপ্রসাদ বসু | সম্পাদক – শচীন্দ্রনাথ বসু ও সভাপতি – কৃষ্ণকুমার মিত্র।
৮৫) কোয়াই কাজী নামে কে পরিচিত ?
উত্তর: কিংসফোর্ড
৮৬) মহিলা রাষ্ট্রীয় সংঘের সভাপতি কে ছিলেন?
উত্তর: প্রভাবতী বসু
৮৭) কার নেতৃত্বে পাঞ্জাবি নারী আন্দোলন শক্তিশালী হয়?
উত্তর: রাজকুমারী অমৃত কাউরে
৮৮) আত্মসম্মান আন্দোলন কবে হয়? দলিতদের কে, কোথায় নেতৃত্ব দেন?
উত্তর: ১৯২৫ খ্রী. | কেলাপ্পান ও গোলাপ্পান, কেরালাতে।
সঠিকভাবে বারবার অনুশীলন করলে এই অধ্যায় থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—আজকের পোস্টে ‘বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন‘ অধ্যায় থেকে ৮৮টি আলোচিত ছোট প্রশ্ন উত্তর ভালো করে দেখে নাও, প্রয়োজনে সংগ্রহ করে রাখো।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


