মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন’ (Class 10 History Chapter 6 Short Question Answer) এর মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সাধারণ কৃষক, মেহনতি শ্রমিক শ্রেণি এবং বামপন্থী নেতাদের কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সমস্থ কিছু আলোচিত হয়েছে। আজকের পোস্টে এই অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা কিছু ছোট প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন’ গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর (প্রশ্নমান – ১)
১) অন্ধের চেঞ্চু উপজাতির বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর: ১৯১৬ খ্রী.
২) ওড়িশায় গোন্ড উপজাতির বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর: ১৯১৪ খ্রী.
৩) কবে কোন আইন দ্বারা তিন কাঠিয়া প্রথা তুলে দেওয়া হয়?
উত্তর: ১৯১৮ খ্রী. চম্পারন কৃষি ত্রাণ আইন দ্বারা।
৪) মোপালা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?
উত্তর: মোহাম্মদ হাজির নেতৃত্বে মালাবারে।
৫) “ইন্ডিয়া ইন ট্রানজিশন” ও “হোয়াট ডু উই ওয়ান্ট” গ্রন্থ দুটি কার লেখা?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়।
৬) গয়া কংগ্রেসের অধিবেশন কবে হয়?
উত্তর: ১৯২২ খ্রী.
৭) কে কবে মাদ্রাজে হিন্দুস্তান কৃষক শ্রমিক দল গঠন করেন?
উত্তর: ১৯২৩ খ্রী. সিঙ্গার ভেল্লু।
৮) ভারতে কে, কবে মে দিবস পালন করা শুরু করেন?
উত্তর: ১ মে ১৯২৩ খ্রী. সিঙ্গার ভেল্লু।
৯) ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ হয়?
উত্তর: ১৯৩৪ খ্রী. জুলাই মাসে।
১০) সারা ভারত কিষান সভা কবে সংঘটিত হয় এবং সম্পাদক কে ছিলেন?
উত্তর: ১৯৩৬ খ্রী. এন জি রঙ্গ।
১১) সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
১২) স্বদেশ বান্ধব সমিতি কে কবে গঠন করেন?
উত্তর: ১৯০৬ খ্রী. অশ্বিনী কুমার দত্ত।
১৩) দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থটি কার লেখা?
উত্তর: ড. সুমিত সরকার।
১৪) নিষ্ক্রিয় প্রতিরোধ গ্রন্থটি কার লেখা?
উত্তর: অরবিন্দ ঘোষ।
১৫) কবে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়েছিল?
উত্তর: ১৯১১ খ্রী. ১২ই ডিসেম্বর।
১৬) গান্ধীজি কবে বিহারের চম্পারনে সত্যাগ্রহ শুরু করেন?
উত্তর: ১৯১৭ খ্রী.
১৭) চম্পারন কৃষিবিল কবে পাশ হয়?
উত্তর: ১৯১৭ খ্রী.
১৮) খেরা বা খেদা সত্যাগ্রহ কবে শুরু হয়?
উত্তর: ১৯১৮ খ্রী.
১৯) কলকাতায় কবে কার সভাপতিত্বে কংগ্রেসের অধিবেশন বসে?
উত্তর: ১৯২০ খ্রী. লালা লাজপত রায়।
২০) গান্ধিজি কবে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর: ১৯২২ খ্রী. ৫ ফেব্রুয়ারি চৌরিচৌরার ঘটনার জন্য।
দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় MCQ | Class 10 History Chapter 5 Question Answer in Bengali
২১) Discovery of India গ্রন্থটি কার লেখা?
উত্তর: জওহরলাল নেহেরু।
২২) Congress Socialist Party কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৪ খ্রী.
২৩) অযোধ্যা কিষান সভা কে কবে গঠন করেন?
উত্তর: ১৯২০ খ্রী. জওহরলাল নেহেরু ও বাবা রামচন্দ্র।
২৪) পাঞ্জাবের কৃষক আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল?
উত্তর: ফজল-ই-হোসেনের ইউনিয়নিস্ট পার্টি ও শিখদের অকালি দল।
২৫) বাংলায় কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন?
উত্তর: বীরেন্দ্রনাথ শাসমল।
২৬) উত্তর প্রদেশ কিষান সভা কে কবে গঠন করেন?
উত্তর: ১৯১৮ খ্রী. গৌরীশংকর মিশ্র ও ইন্দ্রনারায়ণ ত্রিবেদী।
২৭) বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: একা আন্দোলন।
২৮) রাম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: সীতারাম রাজু।
২৯) একা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর: মাদারী পাশী
৩০) মোপালা বিদ্রোহ কবে হয়?
উত্তর: ১৯২১ খ্রী.
৩১) বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়?
উত্তর: ১৯০৫ খ্রী. ১৯ জুলাই এবং ১৬ই অক্টোবর বাস্তবায়িত হয়।
৩২) বাবা রামচন্দ্র কে ছিলেন?
উত্তর: মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ কৃষক নেতা ছিলেন বাবা রামচন্দ্র, যার নেতৃত্বে যুক্ত প্রদেশের কৃষকেরা সংগঠিত হয়েছিল।
৩৩) মোপালা কারা?
উত্তর: দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মুসলিম কৃষক সম্প্রদায় মোপালা নামে পরিচিত।
৩৪) লাহোর কংগ্রেসের অধিবেশন কবে কার সভাপতিত্বে হয়?
উত্তর: ১৯২৯ খ্রী. জওহরলাল নেহেরুর সভাপতিত্বে; এই অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল।
৩৫) ভারতের প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর: ১৯৩০ খ্রী. ২৬ শে জানুয়ারি
৩৬) আইন অমান্য আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উত্তর: লর্ড আরউইন।
৩৭) গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেন?
উত্তর: ১৯৩০ খ্রী. ১২ই মার্চ।
৩৮) আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: ১৯৩০ খ্রী. ৬ এপ্রিল।
৩৯) কে বিহারে প্রাদেশিক কিষান সভা গড়ে তুলেন?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
৪০) বখস্থ জমি কী?
উত্তর: ১৯৩০-এর দশকে মহামন্দার সময় খাজনা দিতে না পারায় প্রজাস্বত্বভোগী কৃষকদের যে সমস্ত জমি জমিদারেরা নিয়ে নিয়েছিল, সেগুলোকে ‘বখস্ত জমি’ বলা হয়। এই হারানো জমি ফিরে পাওয়ার লক্ষ্যে যদুনন্দন শর্মা, পঞ্চানন শর্মা ও রাহুল সাংস্কৃত্যায়নের নেতৃত্বে ১৯৩১ খ্রী. বখস্থ আন্দোলন শুরু হয়।
Class 10 history বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন | ক্লাস 10 ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
৪১) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তর: ১৯৪২ খ্রী. ৯ আগস্ট
৪২) দেশপ্রাণ আখ্যা কাকে দেওয়া হয়?
উত্তর: বীরেন্দ্রনাথ শাসমল
৪৩) রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়?
উত্তর: ১৯৩১ খ্রী.
৪৪) সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে গঠিত হয় এবং এর সাধারণ সম্পাদক কে হন?
উত্তর: ১৯২৮ খ্রী.; আর. এস. নিম্বকার
৪৫) বেঙ্গল রিলিফ কমিটি কে কবে গঠন করেন?
উত্তর: ১৯৪৩ খ্রী. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
৪৬) সীতারাম রাজুকে কবে হত্যা করা হয়?
উত্তর: ১৯২৪ খ্রী.
৪৭) তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে গড়ে ওঠে?
উত্তর: ১৯৪২ খ্রী. ১৭ ডিসেম্বর
৪৮) একা কথাটি কী থেকে এসেছে?
উত্তর: একতা বা ঐক্যবদ্ধতা
৪৯) একা আন্দোলন কোথায় হয়েছিল?
উত্তর: উত্তর-পশ্চিম অযোধ্যা অর্থাৎ হরদৈ, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি এলাকায়।
৫০) কে কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯২০ খ্রী. মানবেন্দ্রনাথ রায় রাশিয়ার তাসখন্দে।
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
৫১) ভারতে কবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রী. কানপুরে
৫২) মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কী?
উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৫৩) র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে গঠন করেন?
উত্তর: ১৯৪০ খ্রী. মানবেন্দ্রনাথ রায়।
৫৪) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তর: ১৯২৯ খ্রী.
৫৫) বেদ বেগারি প্রথা কী?
উত্তর: মালিকের ক্ষেত খামারে বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়াকে বলা হয় বেদ বেগারি প্রথা। এটি একা আন্দোলনের সঙ্গে যুক্ত।
৫৬) মাদারী পাশীকে কবে গ্রেফতার করা হয়?
উত্তর: ১৯২৯ খ্রী.
৫৭) বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে হয়?
উত্তর: ১৯২৮ খ্রী. ১২ ফেব্রুয়ারি; সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে।
৫৮) কালিপরাজ কী?
উত্তর: বারদৌলির সম্পন্ন পাতিদাররা ধন দাসের মাধ্যমে তাদের জমি চাষ করত, এই ধনদাসেরা দুর্বল কালো গোষ্ঠীর মানুষ, তাই তাদের কালিপরাজ বা কালো মানুষ বলা হত।
৫৯) উজলিপরাজ কী?
উত্তর: বারদৌলির উচ্চবর্ণের মানুষেরা উজলিপরাজ বা সাদা মানুষ নামে পরিচিত।
৬০) বারদৌলির নিম্ন বর্ণের মানুষদের গান্ধীজি কি বলেছেন?
উত্তর: রাণীপরাজ
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর | বিশ শতকে বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা
৬১) গান্ধীজী কবে কোথায় প্রথম শ্রমিক আন্দোলন শুরু করেন?
উত্তর: ১৯১৮ খ্রী. আমেদাবাদে
৬২) মজদুর মহাজনসভা কে গঠন করেন?
উত্তর: গান্ধিজি
৬৩) মিরাট ডিফেন্স কমিটি কবে কে গঠন করেন?
উত্তর: জওহরলাল নেহেরু ও মতিলাল নেহেরু।
৬৪) প্রেস ইউনিয়ন বা মুদ্রাকরদের ইউনিয়ন কবে গঠিত হয়?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে
৬৫) নব শক্তি পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর: মনোরঞ্জন গুহ ঠাকুরতা
৬৬) কে কোথায় ভারতীয় মিল শ্রমিক ইউনিয়ন গঠন করেন?
উত্তর: অশ্বিনী কুমার বন্দোপাধ্যায়; বজবজে।
৬৭) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে?
উত্তর: কৃষ্ণ কুমার মিত্র
৬৮) প্রথম ফ্যাক্টরি আইন কবে পাস হয়?
উত্তর: ১৮৮১ খ্রী.
৬৯) দ্বিতীয় ফ্যাক্টরি আইন কবে পাস হয়?
উত্তর: ১৮৯১ খ্রী.
৭০) বিপ্লবী সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯৪০ খ্রী.
৭১) রয়েল কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ১৯২৮ খ্রী.
৭২) ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯৩৯ খ্রী. সুভাষচন্দ্র বসু
৭৩) পুন্নাপ্রা-ভায়লারের সংগ্রাম কবে হয়?
উত্তর: ১৯৪৬ খ্রী.
৭৪) তেলেঙ্গানা আন্দোলন কবে হয়?
উত্তর: ১৯৪৬ খ্রী.
৭৫) বেট্টি প্রথা কী?
উত্তর: হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা অঞ্চলে প্রচলিত এক ধরনের বাধ্যতামূলক বেগার শ্রমকে বলা হয় বেট্টি প্রথা।
৭৬) জেনমি কী?
উত্তর: মালাবার অঞ্চলে হিন্দু জমিদারদের জেনমি বলা হত।
৭৭) সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উত্তর: খান আব্দুল গফ্ফর খানকে
৭৮) ধুমকেতু পত্রিকার প্রকাশক কে?
উত্তর: অবনী মুখার্জি
আজকের পোস্টে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় (বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন) থেকে সর্বমোট ৭৮ টি বাছাই করা ছোট প্রশ্ন উত্তর গুলি শেয়ার করা হল যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর | বিশ শতকে বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর | ক্লাস 10 ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


