মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” (Class 10 Geography Bharater Prakritik Poribes) এর মধ্যে ভারতের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের পোস্টে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২/৩/৫ মার্কস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হল।
দশম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ (ভারতের ভূগোল) বড়ো প্রশ্ন উত্তর (২/৩/৫ মার্কস)
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় ২ নম্বর প্রশ্ন উত্তর | Class 10 Geography Chapter 5 2 Marks Question Answer
1. আল্পীয় অরণ্য কাকে বলে ? ২
উত্তর: পূর্ব হিমালয়ের ৫০০০ মি উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ৩৫০০ মি উচ্চতায় যেখানে বছরে ৩-৪ মাস বরফাবৃত থাকে সেখানে অত্যাধিক শীতল অবস্থায় জুনিপার, লার্জ, রডডেনড্রন এবং নানরকম তৃণ ও গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায় তাকে আল্পীয় অরণ্য বলে।
2. কৃষি বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্য কি? ২
উত্তর: কৃষক তার নিজের কৃষি জমি বা আশেপাশের পড়ে থাকা জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, ফলমূল, সবুজসার ইত্যাদি উৎপাদন করার জন্য গাছ লাগিয়ে বনভূমি গড়ে তোলার ব্যবস্থাকে কৃষি বনসৃজন বলে
◾️উদ্দেশ্য :– ক) অব্যবহৃত বা পড়ে থাকা জমিকে উৎপাদনশীল করে তোলা (খ) কৃষকের পরিবারে অতিরিক্ত কর্মসংস্থান বৃদ্ধি করা (গ) ভূমিক্ষয় রোধ করা (ঘ) প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো।
3. মালনাদ ও ময়দান কাকে বলে? ২
উত্তর: ‘মালনাদ‘ শব্দের অর্থ ‘পাহাড়ি দেশ’। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে অবস্থিত ব্যাবচ্ছিন্ন মালভূমি অঞ্চলকে মালনাদ বলে। এটি গ্রানাইট ও নিস্ শিলা দ্বারা গঠিত।
■ ‘ময়দান‘ শব্দের অর্থ ‘অনুচ্চ ভুভাগ’। কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত সমপ্রায় ভূমিকে ময়দান বলে। এটি ক্ষয়জাত পদার্থ দ্বারা গঠিত।
4. ডেকান ট্রাপ (Deccan Trap) কাকে বলে? ২
উত্তর: ইংরেজি ‘Deccan’ শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ ‘Trap’ শব্দের অর্থ সিঁড়ির ধাপ। ক্রেটাসিয়াস থেকে ইয়োসিন যুগে অর্থাৎ 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভের গুরুমন্ডল থেকে উত্তপ্ত ম্যাগমা কোন বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের অসংখ্য ফাটল পথে বেরিয়ে ভারতের দাক্ষিণাত্য উপদ্বীপের উত্তর-পশ্চিম ভাগের বিস্তীর্ণ অঞ্চলটিকে ঢেকে ফেলে। উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির ব্যাসল্ট লাভা গঠিত ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে।
5. ‘মৌসুমি বৃষ্টিপাতের ছেদ’ বা ‘Break of Monsoon’ বলতে কী বোঝায়? ২
উত্তর: গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমগ্র ভারতে নিম্নচাপের সৃষ্টি হয়- দেশের উত্তর-পশ্চিমাংশে তা প্রবল নিম্নচাপে পরিণত হয়। এরপর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হ্রাস পায়। তখন সর্বত্র বায়ুচাপেরও পরিবর্তন ঘটে। এ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিও হ্রাসপ্রাপ্ত হয়। ইহার প্রবেশের পথে বাধার সৃষ্টি হয়। তখন মাঝে মাঝে বৃষ্টিপাতের সাময়িক বিরতি ঘটে। একেই বলে’মৌসুমি বৃষ্টিপাতের ছেদ’ বা ‘Break of Monsoon’ ।
6. আম্রবৃষ্টি বলতে কী বোঝো? ২
উত্তর: গ্রীষ্মকালে তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎসহ বজ্রঝঞ্ঝার (Thunderstorm) প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তাই একে আম্রবৃষ্টি বলে। এই বৃষ্টির প্রভাবে এখানে আমের ফলন ভালো হয়। তাই একে আম্রবৃষ্টি বলে। কণটিকে এই বৃষ্টিতে কফি চাষের সুবিধা হয়, তাই সেখানে ইহা Cherry Blossoms নামে পরিচিত।
7. ‘রেগুর’ মাটির রং কালো কেন? ২
উত্তর: তেলুগু শব্দ ‘Regada’ থেকে ‘রেগুর’ শব্দের উৎপত্তি। এর অর্থ কৃষ্ণবর্ণ। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর-পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এই অঞ্চল ক্রিটেশাস যুগের লাভা দ্বারা গঠিত। এই লাভা জমাট বেঁধে ব্যাসল্ট শিলার সৃষ্টি হয়। ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মাটির সৃষ্টি হয়েছে, তাতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে। এই কারণেই এই মাটির রং কালো।
8. আশ্বিনের ঝড় কাকে বলে ? ২
উত্তর: শরৎকালে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে, তখন বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা উত্তরমুখী হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলের রাজ্যগুলির ওপর প্রবল ঝড়-বৃষ্টি-সহ আছড়ে পড়ে। একে বলে সাইক্লোন। যেহেতু পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, তাই এখানে এটি আশ্বিনের ঝড় নামে পরিচিত।
9. পশ্চিমি ঝঞ্ঝা (Western Disturbance) বলতে কী বোঝ? ২
উত্তর: শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসা দুর্বল নাতিশীতোয় ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রোদ ঝলমলে আবহাওয়া বিঘ্নিত হয় এবং মাঝে মাঝে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। 25°-35° উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধেয়ে আসা এই ঘূর্ণবাতকেই পশ্চিমি ঝঞ্ঝা বলা হয়। প্রভাব : এই ঘূর্ণবাতের প্রভাব কখনো-কখনো গাঙ্গেয় উপত্যকা দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত আসে। শীতকালীন রবিশস্য চাষের পক্ষে এই বৃষ্টি খুব উপযোগী।
10. মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। (Burst of Monsoon) ২
উত্তর: গ্রীষ্মকালের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে জুন মাসের প্রথম সপ্তাহে কেরালের মালাবার উপকূলে পৌঁছোয়। পরবর্তী সময়ে পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্রবিদ্যুৎসহ প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমি বিস্ফোরণ বলে।
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের ভূগোল প্রাকৃতিক পরিবেশ ৩ নম্বর প্রশ্ন উত্তর | Madhyamik Geogarphy Chapter 5 3 Marks Question Answer
1. দুন কাকে বলে ? বা, দুন বলতে কী বোঝো? ৩
উত্তর: শিবালিক পর্বতের উত্তরে যে সমতল অনুদৈর্ঘ্য উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায়, তাকে’ দুন’ বলে।
■ উৎপত্তি :– শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলি গতি রুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং ক্ষয়িত পদার্থ জমা হতে থাকে। পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে প্রশস্ত সমভূমি গঠন করে।
■ উদাহরণ :– দেরাদুন দেশের বৃহত্তম দুন (৭৫ কিমি দীর্ঘ, ১৫-২০ কিমি চওড়া)।
2. ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সীমারেখার নাম লেখো। ৩
| সীমারেখারনাম | স্থান | সীমারেখার নাম | স্থান |
|---|---|---|---|
| ম্যাকমোহন লাইন | অরুণাচল প্রদেশে ভারত-চিন | র্যাডক্লিফ লাইন | ভারত-পাকিস্তান-বাংলাদেশ |
| ডুরান্ড লাইন | পাকিস্তান-আফগানিস্তান-ভারত | Line Of Control (LOC) | ভারত-পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখ |
| 24° প্যারালাল | ভারত-পাকিস্তান (কচ্ছের রণ) | Line Of Actual Control | ভারত-চিন অধিকৃত লাদাখ |
| আদম ব্রিজ ও পক প্রণালী | ভারত-শ্রীলঙ্কা |
3. হিমালয়ের কত উচ্চতায় কি ধরনের গাছ দেখা যায় ? ৩
| অরণ্য | পূর্ব হিমালয় | পশ্চিম হিমালয় | উদ্ভিদ |
|---|---|---|---|
| চিরহরিৎ অরণ্য | ১০০-১০০০ মিঃ | ১০০–৫০০ মিঃ | শাল, শিশু, গর্জন ইত্যাদি। |
| পাইন অরণ্য | অনুপস্থিত | ১০০০–২০০০ মিঃ | পাইন (সরলবর্গীয় গাছ মোচাকৃতি) |
| মিশ্র অরণ্য | ১০০০–৩০০০ মিঃ | ১৫০০–২৫০০ মিঃ | দেবদারু, ওক, বার্চ, ম্যাপল ইত্যাদি। |
| সরলবর্গীয় অরণ্য | ৩০০০–৪০০০ মিঃ | ২০০০–৩৫০০ মিঃ | ফার, সিডার, স্পুস, লরেল, উইলো। |
| আল্পীয় উদ্ভিদ | ৪০০০–৫০০০ মিঃ | ৩৫০০–৫০০০ মিঃ | জুনিপার, লার্চ, রডোডেনড্রন, ম্যাগনোলিয়া। |
| চিরতুষারাবৃত অঞ্চল | ৫০০০ মিঃ-র বেশি | ৫০০০ মিঃ-র বেশি | উদ্ভিদহীন। |
4. খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখো। ৩
| বিষয় | খাদার | ভাঙ্গার |
|---|---|---|
| সংজ্ঞা | গঙ্গা নদীর উপত্যকার নবীন পলি গঠিত অঞ্চলকে খাদার বলে। | গঙ্গা নদীর উপত্যকার প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে। |
| উর্বরতা | এর উর্বরতা শক্তি বেশি। | এর উর্বরত শক্তি অপেক্ষাকৃত কম। |
| ভূপ্রকৃতি | খাদার এক ধরনের নিম্ন সমভূমি। | ভাঙ্গার এক ধরনের উচ্চ সমভূমি। |
| বন্যা | খাদার অঞ্চল প্রতিবছর বন্যায় প্লাবিত হয় | ভাঙ্গার অঞ্চল উঁচু হওয়ায় বন্যা হয় না |
5. পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বত এর মধ্যে পার্থক্য লেখো । ৩
| বিষয় | পশ্চিমঘাট পর্বত | পূর্বঘাট পর্বত |
|---|---|---|
| প্রকৃতি | পশ্চিমঘাট পর্বত তির্যক চুতি স্তুপ পর্বত | পূর্বঘাট পর্বত ক্ষয়জাত পর্বত |
| উচ্চতা | পশ্চিমঘাট পর্বতের উচ্চতা বেশি প্রায় ১২০০ মি | পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা কম প্রায় ৪০০-৬০০ মিটার |
| ঢাল | পশ্চিমঘাট পর্বতের প্রান্তভাগ খাড়া ঢালুযুক্ত | পূর্বঘাট পর্বতের প্রান্তভাগ কম ঢালুযুক্ত |
| বিস্তৃতি | এই পর্বত প্রায় নিরবিচ্ছিন্নভাবে বিস্তৃত | এই পর্বত নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করেছে |
6. বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? ৩
উত্তর: নদীতে বাঁধ দিয়ে নদীর প্রবাহিত জলসম্ভারকে মানব কল্যাণের জন্য নানাবিধ উদ্দেশ্যে ব্যবহারের যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যথা- দামোদর নদী পরিকল্পনা, হীরাকুঁদ পরিকল্পনা, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ইত্যাদি। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি হল-
বন্যা নিয়ন্ত্রণ :– বন্যাপ্রবণ অঞ্চলে নদী পরিকল্পনার সাহায্যে বন্যা নিয়ন্ত্রণ করা হয়।
জলসেচ ব্যবস্থার উন্নতি :– নদী পরিকল্পনার সাহায্যে জলাধার নির্মাণ করে তা থেকে খাল কেটে কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়।
বিদ্যুৎ উৎপাদন :– নদী পরিকল্পনার সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
পর্যটন কেন্দ্র স্থাপন :– জলাধার ও বাঁধ নির্মাণ করে উক্ত স্থানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়।
অন্যান্য :– ভূমিক্ষয় রোধ, অবসর বিনোদন, রোগ নিবারণ ও নিয়ন্ত্রণ করা।
7. টিকা লেখো – কৃষ্ণ মৃত্তিকা। ৩
উত্তর: অবস্থান :– ভারতের প্রায় 5.50 লক্ষ বর্গ কিমি বা 17% অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা বিস্তৃত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, গুজরাটের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিম অংশ, কর্ণটিকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশ জুড়ে কৃয় মৃত্তিকা বিস্তৃত। উৎপত্তি: স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়।
■ বৈশিষ্ট্য :– (i) টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং কালো। (ii) পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় (50-80%) এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। (iii) এই মাটিতে অ্যালুমিনিয়াম অক্সাইড 10%, লৌহ অক্সাইড 9-10%, ম্যাগনেশিয়াম কার্বনেট 6-8% অনুপাতে থাকে।
■ উৎপাদিত শস্য :– কৃষ্ণ মৃত্তিকার প্রধান ফসল কার্পাস। তাই এই মাটিকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ‘Black Cotton Soil’ বলে। এছাড়া মিলেট, তৈলবীজ, তামাক, পেঁয়াজ, যব, আলু ইত্যাদি এই মাটির প্রধান ফসল।
8. লু এবং আঁধি কাকে বলে? ৩
উত্তর: লু : গ্রীষ্মকালে অর্থাৎ মে-জুন মাসে সকাল ১০টার পর উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় ভাষায় ‘লু’ বলে।
■ বৈশিষ্ট্য :– (i) এটি একটি স্থানীয় বায়ু। (ii) বায়ুর উন্নতা 40°সে.-50° সে. পর্যন্ত হয়। (iii) দুপুরবেলা লু-এর গতিবেগ বেশি হয় (30-40 কিমি/ঘণ্টা)। (iv) বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে।
■ প্রভাব :– (i) স্বাভাবিক উদ্ভিদ ঝলসে যায়। (ii) অনেক সময় অনেক গবাদি পশু ও মানুষ মারা যায়।
আঁধি : আঁধি একটি স্থানীয় বায়ু। গ্রীষ্মকালে রাজস্থানের পশ্চিমাংশে (মরু অঞ্চলে) ভয়ানক ধূলিঝড় সৃষ্টি হয়। একে স্থানীয় ভাষায় আঁধি বলে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় 50-60 কিমি। । এই সময় দিনের বেলা বায়ুর তাপমাত্রা প্রায় 40°- 47° সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এর ফলে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।
■ প্রভাব :– বাতাসে জলীয় বাষ্প কম থাকায় মেঘের সঞ্চার হয় না। ফলে আঁধির প্রভাবে বৃষ্টিপাত হয় না। তবে বায়ুর তাপমাত্রা সামান্য হ্রাস পায়। এই ঝড়ের প্রধান বৈশিষ্ট্য হল প্রচুর পরিমাণ ধূলিকণা ও বালুকণা বাতাসে ভেসে থাকে। এই ধূলিঝড়ের প্রভাবে রাস্তাঘাট, ঘরবাড়ি, কৃষিক্ষেত্র ধুলোবালিতে ঢেকে যায়। প্রচুর সম্পত্তি নষ্ট হয় এবং এমনকি প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে।
9. ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব লেখো। ৩
উত্তর: হিমালয় পর্বতের অবস্থান ভারতের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে।
তীব্র শীতের হাত থেকে রক্ষা :- ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের প্রাচীরের মতো হিমালয় পর্বত অবস্থান করছে যা মধ্য এশিয়ার শীতল বাতাসকে ভারতে প্রবেশে বাধা দেয়। ফলে ভারত তীব্র শীত থেকে রক্ষা পায়।
অধিক উচ্চতাজনিত শীতলতা :- অধিক উচ্চতায় অবস্থিত হওয়ায় হিমালয় পার্বত্য অঞ্চলে জলবায়ু শীত প্রধান এখানে শীতকালে তুষারপাত হয়।
শৈলোৎক্ষেপ বৃষ্টি :- ভারতের উত্তর প্রান্তে দন্ডায়মান সুউচ্চ হিমালয় পর্বতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র মৌসুমী বাধা পেয়ে উত্তর ভারতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
পশ্চিমী ঝঞ্ঝার বিস্তৃতি রোধ :- হিমালয় পর্বতের অবস্থানের জন্য শীতকালে উত্তর-পশ্চিম ভারতে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝা বেশি প্রভাব বিস্তার করে না।
10. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। ৩
উত্তর: যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ নির্মাণ করে নদীপ্রবাহকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে অববাহিকার অধিবাসীদের সর্বাঙ্গীণ উন্নতি করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে।
◾️উদ্দেশ্য :–
বন্যা নিয়ন্ত্রণ :– নদীতে বাঁধ দিয়ে বর্ষার অতিরিক্ত জলকে আটকে বন্যা নিয়ন্ত্রণ করা যায়।
জলসেচ :– আটকে রাখা অতিরিক্ত জল দিয়ে শুষ্ক ঋতুতে কৃষি জমিতে জল সেচ করা যায়।
বিদ্যুৎ শক্তি উৎপাদন :– আটকে রাখা জলকে কাজে লাগিয়ে তাতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়।
নদীর নাব্যতা সংরক্ষণে :– নদীতে বাঁধ তৈরির ফলে সারা বছর নদীতে জলের জোগান বজায় থাকে।
পর্যটন :– জলাধার গুলিতে সৌন্দর্য বৃদ্ধি করে অবসর বিনোদনের জন্য পর্যটনের ব্যবস্থা করা হয়। যেমন— ভাগরা নাঙ্গাল পরিকল্পনা,দামোদর পরিকল্পনা।
11. টীকা লেখো :– লোহিত মৃত্তিকা। ৩
উত্তর: উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে শিলা ক্ষয় হয়। ক্ষয়ের ফলে শিলা থেকে সিলিকা জাতীয় পদার্থ ধুয়ে যায় এবং লোহা ও অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ জমে থাকে। লোহা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজ হয় এবং লাল রঙ ধারণ করে। এই ফেরাস অক্সাইড বা লৌহ অক্সাইড মিশ্রিত মৃত্তিকাকেই লোহিত মৃত্তিকা বলে। ভারতের দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা প্রভৃতি রাজ্যের মালভূমি অঞ্চল, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে এই লোহিত মৃত্তিকা দেখা যায়।
■ বৈশিষ্ট্য :– ক) প্রধানত গ্রানাইট ও নীস জাতীয় শিলা চূর্ণ হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়। (খ) বেশি পরিমাণে ফেরাস অক্সাইডের জন্য এই মাটির রং লাল হয়। (গ) বালি ও কাঁকড়ের উপস্থিতির জন্য এই মাটি অনুর্বর হয় ও জল ধারণ ক্ষমতা খুবই কম।
■ উৎপন্ন ফসল :– জলসেচের মাধ্যমে এই মাটিতে ধান, জোয়ার, বাজরা, আখ প্রভৃতি ফসল চাষ করা হচ্ছে।
12. টীকা লেখো :– ল্যাটেরাইট মৃত্তিকা। ৩
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকা হল এক ধরনের মাটি যা গরম ও আর্দ্র জলবায়ুতে শিলা থেকে ক্ষয় হয়ে তৈরি হয়। এই মাটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে এটি লালচে রঙের হয়। ল্যাটেরাইট মাটি সাধারণত পাহাড়ি অঞ্চল ও প্লেটোতে পাওয়া যায়। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়।
■ বৈশিষ্ট্য :– ক) সাধারণত এই মাটি ইটের মত লাল ও শক্ত। (খ) এই মাটিতে লৌহ কণার ভাগ বেশি থাকে বলে জল ধারণ ক্ষমতা খুবই কম। (গ) পরিণত ল্যাটেরাইট মৃত্তিকায় মৌচাকের মতো খোপ দেখা যায়।
■ উৎপন্ন ফসল :– জলসেচ ও সার প্রয়োগ করে এই মাটিতে জোয়ার বাজরা তৈল বীজ ইত্যাদি ফসল চাষ করা হচ্ছে।
13. ভৌম জল অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখো। ৩
উত্তর: ভূপৃষ্ঠের নিচে শিলা বা মাটির রন্ধ্রের মধ্যে সঞ্চিত জলকে বলা হয় ভৌম জল। মানুষের জীবনে এই ভৌম জলের গুরুত্ব অপরিসীম। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারে যে সমস্যাগুলি দেখা যায়, তা হল—
পানীয় জলের অভাব :– মানুষের পানীয় জলের প্রধান উৎস হল ভৌম জল। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলে পানীয় জলের অভাব দেখা যাচ্ছে। মাটির নিচ থেকে অতিরিক্ত ভৌম জল সংগ্রহের ফলে ভৌমজলের স্তর ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে।
মাটির লবনতা বৃদ্ধি :– জলসেচের কাজে অতিরিক্ত ভৌম জল ব্যবহারের ফলে মাটির লবনতা বৃদ্ধি পাচ্ছে।
রোগের পাদুর্ভাব :– মাটির নীচে থেকে অতিরিক্ত ভৌমজল সংগ্রহের ফলে আর্সেনিক, ফ্লুরাইড, আয়রন প্রভৃতি জলের সঙ্গে মিশে যায়। ফলে এইসব খনিজ মিশ্রিত জল পান করলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়।
14. টীকা লেখো : পলি মাটি। ৩
উত্তর: পলি মাটি হল এমন এক ধরনের মাটি যেখানে অধিক পরিমাণে পলি কণা থাকে। পলি কণা হল মাটির খুবই সূক্ষ্ম কণা যা বালি কণার চেয়ে ছোট কিন্তু পাঁক কণার চেয়ে বড়। উত্তর ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সমভূমির দক্ষিনে ভারতের মহানদী, কাবেরী, গোদাবরী ও কৃষ্ণা নদীর অববাহিকায় এই মাটি দেখা যায়।
◾️বৈশিষ্ট্য :→ পলি মাটিতে জৈব পদার্থ ফসফরাস ও পটাশিয়ামের ভাগ বেশি। এই মাটি অত্যন্ত উর্বর যা কৃষি কাজের পক্ষে ভালো।
◾️উৎপাদিত ফসল :→ ধান, গম, আলু, তৈল বীজ ইত্যাদি এই মাটিতে খুব ভালো হয়।
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ভারতের প্রাকৃতিক পরিবেশ ৫ নম্বর প্রশ্ন উত্তর (দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায়) | Class 10 Madhyamik Chapter 5 5 Marks Question Answer
1. গঙ্গার গতিপথ বর্ণনা করো।
উত্তর: গঙ্গা হল ভারতের প্রধান ও দীর্ঘতম নদী। গঙ্গার মোট দৈর্ঘ্য ২৫২৫ কিমি এর মধ্যে ভারতে ২০৭১ কিমি প্রবাহিত হয়েছে। এই নদীতে তিনটে গতি লক্ষ্য করা যায়, যথা– উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ; এই তিনটি গতি থাকার জন্য নদীকে আদর্শ নদী বলা হয়।
গতিপথের বর্ণনা :–
ক) গঙ্গার উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ :– গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ নামক তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে ভাগীরথী নামে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত হয়ে শিবালিক পার্বত্য অঞ্চল অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে। উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত হল গঙ্গার উচ্চগতি।
খ) গঙ্গার মধ্যগতি বা সমভূমি প্রবাহ :– হরিদ্বার থেকে বের হয়ে গঙ্গা প্রথমে দক্ষিণমুখী হয়ে পরবর্তীকালে উত্তরমুখী হয়ে উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল লাহরের উপর দিয়ে গিয়ে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই গতিতে গঙ্গার বাম তীরে উপনদীগুলি হল রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, কোশী, বুড়িগণ্ডক এবং ডান তীরে উপনদীগুলি হল যমুনা, শোন।
গ) নিম্নগতি :– পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এসে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে প্রধান শাখাটি প্রথমে পদ্মা নামে ও পরে মেঘনা নামে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। রাজমহল থেকে সাগর দ্বীপ পর্যন্ত গঙ্গার নিম্নগতি এবং এই অংশে গঙ্গার বাম তীরে উপনদীগুলি হল মহানন্দা, আত্রাই, কুলিক এবং ডান তীরে উপনদীগুলি হল অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ।
2. মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বুঝো? মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি গুলো লেখো।
উত্তর: মৃত্তিকাকে প্রাকৃতিক ও মানবিক ভাবে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে মৃত্তিকার বিজ্ঞানসম্মত ব্যবহারের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।
◾️মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি :– মৃত্তিকা বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। যেমন—
ক) বৃক্ষরোপণ :– উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মৃত্তিকার কণাগুলিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং গাছের পাতা বৃষ্টির জলের গতিবেগকে প্রতিহত করে। তাই বৃক্ষরোপণ করার মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কমানো যায়।
খ) ধাপ চাষ :– পাহাড়ি অঞ্চলের পর্বতের বিভিন্ন উচ্চতায় সিঁড়ির ধাপের মতো ধাপ কেটে অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করে সেখানে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। এর ফলে পাহাড়ি অঞ্চলের মৃত্তিকা ক্ষয় রোধ পাই।
গ) সমোন্নতি রেখা বরাবর চাষ :– সমোন্নতি রেখা বরাবর আল বা বাঁধ তৈরি করে সৃষ্ট জলপ্রবাহের গতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে চাষ করা হয় তাকে বলে সমোন্নতি চাষ। এর ফলে উদ্ভিদ যেমন প্রয়োজনীয় জল আহরণ করতে পারে তেমনি যথেষ্ট পরিমাণ জলের অনুপ্রবেশ ঘটে।
ঘ) নিয়ন্ত্রিত পশুচারণ :– ভূমির উপর তৃণের আচ্ছাদন থাকলে মৃত্তিকা ক্ষয় কম হয়। এছাড়াও গৃহপালিত পশুর খুরের আঘাতে মাটির উপরে স্তর আলগা হয়ে পড়ে। তাই নিয়ন্ত্রিত মাত্রাই পশুচারণ করলে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়।
এছাড়াও মালচিং, ফালিচাষ, ঝুমচাষ ইত্যাদির মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়।
3. পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো।
| বিষয় | পূর্ব উপকুল | পশ্চিম উপকুল |
|---|---|---|
| অবস্থান | পূর্বে বঙ্গোপসাগরে সমান্তরালে বিস্তৃত। | পশ্চিমে আরব সাগরের উপকূল বরাবর বিস্তৃত। |
| বিস্তার | উপকূলেভূমিভাগ প্রশস্ত গড় বিস্তার প্রায় ১০০ কিমি। | উপকূলের ভূমিভাগ সংকীর্ণ গড়ে বিস্তার প্রায় ৬৫ কিমি। |
| উচ্চতা | সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা কম। | সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা বেশি। |
| বদ্বীপ | পূর্ব উপকূলে নদীর মোহনায় বদ্বীপ দেখা যায়। | পশ্চিম ভূগোলের নদীর মোহনায় বদ্বীপ নেই। |
| প্রকৃতি | পূর্ব উপকূল বেশি ভগ্ন নয়। | পশ্চিম উপকূল তুলনামূলকভাবে বেশি ভগ্ন হয়। |
| কৃষি | মৃত্তিকা উর্বর হওয়ার জন্য কৃষিকাজ খুব ভালো হয়। | মৃত্তিকা উর্বর না হওয়ায় কৃষিকাজ তেমন হয় না। |
| শিল্প | এই উপকূলে ভাগ শিল্পে সমৃদ্ধ | এই উপকূল ভাগ শিল্পে সমৃদ্ধ নয় |
| যোগাযোগ | চওড়া ও সমতল উপকূল ভূমির জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। | সংকীর্ণ ও বন্ধুর উপর ভূমিতে যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত নয়। |
| জনঘনত্ব | এখানে ঘন জনবস্তি দেখা যায়। | এই উপকূলে জনবসতি তুলনামূলক কম। |
| উপবিভাগ | এই উপকূল ভাগ গুজরাট, কঙ্কন, কর্ণাটক ও মালাবার বিভক্ত | এই উপকূল ভাগ উত্তর সবর ও করমন্ডল উপকূলে বিভক্ত |
4. ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের কালী নদী পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডের মধ্যে পশ্চিম হিমালয় অবস্থিত। অবস্থান ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে তিন ভাগে ভাগ করা হয়। যথা –
১) কাশ্মীর হিমালয় :—
ক) অবস্থান :- জম্মু-কাশ্মীর অঞ্চলের প্রায় ৫০ হাজার বর্গ কিমি স্থান জুড়ে কাশ্মীর হিমালয় অবস্থিত।
খ) পর্বতশ্রেণী :- জাস্কর, লাদাখ, পিরপাঞ্জল, শিবালিক প্রভৃতি হল এখানকার প্রধান পর্বত শ্রেণী। কাশ্মীর হিমালয়ের উত্তরে অবস্থিত কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন এখানে অবস্থিত।
গ) উপত্যকা :- পীরপাঞ্জল ও জাস্কর এর মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা, এছাড়াও দুন উপত্যকা এখানে অবস্থিত।
ঘ) হ্রদ :- কাশ্মীর হিমালয়ের মধ্যে হিমবাহ সৃষ্ট হ্রদগুলি হলো– ডাল ও উলার হ্রদ।
২) হিমাচল হিমালয় —
ক) অবস্থান :- হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশ নিয়ে হিমাচল হিমালয় গঠিত। এই অঞ্চলের গড় উচ্চতা ৩৫০০ – ৪৫০০ মি।
খ) পর্বতশ্রেণী :- মুসৌরি, নাগাটিব্বা, ধাউলাধর, পীরপাঞ্জল প্রভৃতি এই অঞ্চলের প্রধান পর্বতশ্রেণী।
গ) উপত্যকা :- লাহুল, স্পিটি, কুলু, কাংড়া, চুম্বি প্রভৃতি হলো এখানকার বিখ্যাত উপত্যকা।
ঘ) গিরিপথ :- রোটাং পাস, সিপকি লা, বরলাচা লা প্রভৃতি উল্লেখযোগ্য গিরিপথ।
৩) কুমায়ুন হিমালয় —
ক) অবস্থান ও উচ্চতা :- উত্তরাখণ্ডের প্রায় ৬০ হাজার বর্গ কিমি স্থান জুড়ে অবস্থিত কুমায়ুন হিমালয়ের দক্ষিণের গড় উচ্চতা ৬০০ মি এবং উত্তরের গড় উচ্চতা ১৫০০ মিটারের বেশি।
খ) পর্বতশ্রেণী :- শিবালিক, মুসৌরি হল এখানকার প্রধান পর্বত শ্রেণী। এছাড়া রয়েছে চিরতুষার আবৃত নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ, কামেট, চৌখাম্বা।
গ) উপত্যকা :- এই অংশে দেরাদুন, সহস্রধারা, চৌখাম্বা প্রভৃতি উপত্যকা বর্তমান।
ঘ) হ্রদ :- নৈনিতাল, সাততাল, ভীমতাল প্রভৃত্তি হলো প্রধান হ্রদ।
5. প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো।
উত্তর: ভারতের একেবারে উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত প্রস্থ বরাবর হিমালয়ে অর্থাৎ উত্তর থেকে দক্ষিনে চারটি সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে এগুলি হল—
১] টেথিস হিমালয় :– হিমালয়ের সবচেয়ে উত্তর দিকে অবস্থিত হলো টেথিস হিমালয়।
◾️বৈশিষ্ট্য :– (ক) আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগে প্রথমবারের প্রবল ভূ-আলোড়নের সময় টেথিস হিমালয়ের সৃষ্টি হয়। (খ) এখানকার গড় উচ্চতা ৩০০০–৪০০০ মিটার। (গ) এর পর্বত শ্রেণীর দৈর্ঘ্য ১০০০ কিমি এবং প্রস্থ ৪০-২২৫ কিমি। (ঘ) এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল জাস্কর পর্বতের লিওপারগেল।
২] হিমাদ্রি হিমালয় :– টেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত সর্বোচ্চ সুউচ্চ পর্বতশ্রেণী হিমাদ্রি হিমালয় নামে পরিচিত। টেথিস হিমালয় সৃষ্টির সময় এই হিমাদ্রি হিমালয়ের সৃষ্টি হয়।
◾️বৈশিষ্ট্য :– (ক) হিমাদ্রি হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। (খ) গড় উচ্চতা ৬০০০ মিটারের বেশি। (গ) এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। (ঘ) এছাড়া কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, অন্নপূর্ণা, ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ দেখা যায়। (ঙ) এখানে বেশ কিছু গিরিপথ আছে যেমন– নাথু লা, বুর্জি লা, জেলেপ লা, সিপকি লা প্রভৃতি। (চ) হিমাদ্রি হিমালয়ের প্রধান হিমবাহ গুলি হল যমুনেত্রী ও গঙ্গোত্রী।
৩] হিমাদ্রি হিমালয় :– হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে যে সুউচ্চ পর্বতশ্রেণী পূর্ব-পশ্চিমে বিস্তৃত তাকে হিমাচল হিমালয় বলে। আজ থেকে প্রায় ২.৫–৩ কোটি বছর আগে দ্বিতীয়বারের প্রবল ভূ-আলোড়নে হিমালয়ের এই অংশটি সৃষ্টি হয়।
◾️বৈশিষ্ট্য :– (ক) এর উচ্চতা মাঝারি, গড়ে ৩৫০০ – ৪৫০০ মিটার ও ৬০-৮০ কিমি প্রশস্ত। (খ) পিরপাঞ্জাল, ধাওলাধর, মুসৌরি, নাগটিব্বা, মহাভারত প্রভৃতি পর্বতশ্রেণী এখানে দেখা যায়। (গ) কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, নৈনিতাল, মুসৌরি, মানালি প্রভৃতি মনোরম স্থানগুলি এখানে অবস্থিত।
৪] শিবালিক হিমালয় :– হিমালয়ের দক্ষিণতম ও নবীনতম পর্বতশ্রেণীটি হল শিবালিক হিমালয়। ২০ লক্ষ ২ কোটি বছর আগে তৃতীয়বার ভূ-আলোড়নে শিবালিক সৃষ্টি হয়।
◾️বৈশিষ্ট্য :– (ক) শিবালিক হিমালয় প্রায় ২৪০০কিমি দীর্ঘ ও প্রায় ১৫–৫০ কিমি প্রস্ত। (খ) শিবালিক হিমালয়ের গড় উচ্চতা ৬০০–১৫০০ মিটার। (গ) শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝের অংশকে দুন বলা হয়। (ঘ) শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্য ও স্যাঁতস্যাঁতে অঞ্চল হলো তরাই।
6. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো।
উত্তর: Rain Water Harvesting Movement প্রথম শুরু হয় তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রণী রাজ্য। এই রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা হয়েছে। এই কারণেই তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণের এক অনন্য মডেল। ২০০১ খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা-এর অধীনে নানাপ্রকার আইন প্রণয়নের মাধ্যমে গ্রাম ও শহরে জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
◾️ বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য :-
- জল সংকট : তামিলনাড়ুতে, বিশেষ করে চেন্নাইয়ের মতো বড় শহরে জল সংকট একটি দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির জল সংরক্ষণ এই সমস্যার একটি দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে দেখা হয়।
- কৃষি : তামিলনাড়ুর অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। বৃষ্টির জল সংরক্ষণ কৃষিকাজে জলের সরবরাহ নিশ্চিত করে এবং ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে।
- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি : বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে জলের সুরক্ষা নিশ্চিত করে।
- জল দূষণ রোধ করা: পানির উৎসকে দূষণ থেকে রক্ষা করা।
- পরিবেশ সুরক্ষা: বন্যপ্রাণী এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
◾️তামিলনাড়ু কীভাবে জল সংরক্ষণ করে?
- সরকারি নীতি: তামিলনাড়ু সরকার বৃষ্টির জল সংরক্ষণকে বাধ্যতামূলক করেছে। রাজ্যের শহর ও গ্রামের সমস্ত বাড়ি, বিদ্যালয়, অফিস, এবং সরকারি ভবনে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
- পুকুর ও জলাশয়: রাজ্যের বিভিন্ন স্থানে অসংখ্য কূপ, পুকুর ও জলাশয় খনন করা হয়েছে ও ছোটো ছোটো জলাধার ও বাঁধ দিয়ে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়।
- জনসচেতনতা: সরকার এবং বিভিন্ন সংস্থা মিলে জনসাধারণকে বৃষ্টির জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে। বিভিন্ন কর্মসূচি, প্রচারণা এবং শিক্ষামূলক সামগ্রীর মাধ্যমে মানুষকে জড়িত করা হয়।
- প্রযুক্তি ব্যবহার: তামিলনাড়ুতে বৃষ্টির জল সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন, ছাদে বৃষ্টির জল সংগ্রহের ট্যাঙ্ক, জৈবিক ফিল্টার ইত্যাদি।
- পদ্ধতি : বাড়ির ফাঁকা ও উন্মুক্ত ছাদ, ফাঁকা জমি, বাড়ির ছাউনি ক্যাচমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। বৃষ্টির সময় ক্যাচমেন্ট অঞ্চল থেকে জল লোহার পাইপ (PVC)-এর মাধ্যমে ভূগর্ভস্থ জলাধারে সংগ্রহ করা হয়। এ ছাড়াও ডাগ ওয়েল, হ্যান্ড পাম্প, রিচার্জ ওয়েল, রিচার্জ স্যাফট ইত্যাদি পদ্ধতির মাধ্যমে জল সংরক্ষণ করা হয়েছে।
- সহযোগিতা: সরকার, স্থানীয় সংস্থা এবং জনসাধারণ মিলে বৃষ্টির জল সংরক্ষণের কাজে সহযোগিতা করে।
◾️ফলাফল :— (i) শুধুমাত্র এই রাজ্যের চেন্নাই শহরেই ভৌমজলের ভাণ্ডার প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, (ii) এই রাজ্যের শহর অঞ্চলের রাস্তায় বর্ষার জমা জলের পরিমাণ হ্রাস পেয়েছে। (iii) সারা রাজ্যে বন্যার প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। (iv) জলসেচ ও পানীয় জলের সমস্যা মিটেছে এবং (v) জল সেচের প্রতিকূলতাকে জয় করে কৃষির বিকাশ ঘটেছে।
তামিলনাড়ুর বৃষ্টির জল সংরক্ষণের মডেল অন্য রাজ্য এবং দেশের জন্য অনুসরণ করার মতো একটি উদাহরণ। এই মডেলটি প্রমাণ করে যে, সঠিক নীতি, জনসচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে জল সংকটের মতো একটি জটিল সমস্যার সমাধান করা সম্ভব।
7. ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
উত্তর: উত্তর ভারত মৌসুমি বায়ুর দেশ। মৌসুমি বায়ুর প্রধান বিচরণক্ষেত্র (play field) হল ভারত। তাই ভারতের জলবায়ুকে এককথায় ‘মৌসুমি জলবায়ু’ বলা হয়। ভারতের জলবায়ুর উপাদানগুলির ওপর মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক।
১. বৃষ্টিপাতের ওপর প্রভাব :– ভারতের মোট বৃষ্টিপাতের ৯০ ভাগ ঘটে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনে৷ আগমনকালে মৌসুমি বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখায় ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল বরাবর বৃষ্টিপাত ঘটে। তাই করমণ্ডল উপকূলে বছরে দু-বার বর্ষা হয়। তবে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার কারণে ভারতে বৃষ্টিপাত অত্যন্ত অনিয়মিত ও অনিশ্চিত, বৃষ্টিপাতের অসম বণ্টন এবং বর্ষাকালে একটানা বৃষ্টির পরিবর্তে মাঝে মাঝেই ‘বৃষ্টিপাতের ছেদ’ (Break of Monsoon) ঘটে।
২. উষ্ণতার ওপর প্রভাব :– মৌসুমি বায়ুর আগমনের পূর্বে গ্রীষ্মকালে ভারতের গড় উষ্ণতা খুব বেশি থাকে। মৌসুমি বায়ুর আগমনকালে আকাশে মেঘে ঢেকে যায় এবং বৃষ্টিপাত ঘটে বলে সূর্যকিরণ প্রায় লম্বভাবে পড়লেও গড় উন্নতা 5°-10° সেলসিয়াস কমে। শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাগমনে আকাশ মেঘমুক্ত হয় | বলে উন্নতা সামান্য বাড়ে।
৩. বায়ুপ্রবাহের ওপর প্রভাব :– গ্রীষ্মকালে মৌসুমি বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তরে স্থলভাগের দিকে এবং শীতকালে উত্তরের স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বাহিত হয়। অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাবেই ঋতুপরিবর্তনের সাথে সাথে এখানে বায়ুপ্রবাহের প্রায় 180° পরিবর্তন ঘটে।
৪. আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল :– গ্রীষ্মকালে মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায় ফলে বাতাসে আর্দ্রতা বাড়ে এবং শীতকালে স্থলভাগ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে বলে বায়ু শুষ্ক প্রকৃতির হয়। মৌসুমি বায়ুর প্রভাবেই এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক প্রকৃতির হয়েছে।
৫. মৌসুমি বায়ু ও ঘূর্ণবাত :– শরৎ ও শীতকালে প্রত্যাগমনকারী শুষ্ক মৌসুমি বায়ুর সাথে সামুদ্রিক আর্দ্র বায়ুর সংঘর্ষে ঘূর্ণবাতের উদ্ভব ঘটে। প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর কারণেই আরব ও বঙ্গোপসাগরে বছরে গড়ে 3-4টি ঘূর্ণবাত সৃষ্টি হয়।
৬. ঋতুপরিবর্তন ও মৌসুমি বায়ু :– মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর ভিত্তি করেই ভারতকে প্রধান চারটি ঋতুতে ভাগ করা হয়েছে—(i) মৌসুমি বায়ুর আগমনের পূর্বে গ্রীষ্মকাল (মার্চের মধ্যভাগ জুনের মধ্যভাগ), (ii) মৌসুমি বায়ুর আগমন কাল ও বর্ষাকাল (জুনের মধ্যভাগ সেপ্টেম্বর), (iii) মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল বা শরৎকাল (অক্টোবর ও নভেম্বর) এবং (iv) শীতকাল (ডিসেম্বর-মার্চের মধ্যভাগ)।
আজকের পোস্টে তোমাদের সাথে মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের সাথে বাছাই করা ২/৩/৫ মার্কস এর প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল, যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | Class 10 Geography Chapter 5 Question Answer in Bengali | দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



