ভারতের বেশিরভাগ পরিবারের অর্থনৈতিক অবস্থা এখনও মধ্য ও নিম্ন মধ্যবিত্ত, এই সমস্ত পরিবারের পড়াশোনা খরচ যোগানোর জন্য অনেক স্কলারশিপই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার HERO Fincorp রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ লঞ্চ করেছে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন বিস্তারিতভাবে আলোচনা করব।
রমন কান্ত স্কলারশিপ: Hero FinCorp Raman Kant Scholarship
রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের যৌথ উদ্যোগে চালু করা উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা তাদের শিক্ষা পূর্ণ করার জন্য প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন।
স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে? (Eligibility)
রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা রাখা হয়েছে, যথা –
- সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নূন্যতম 80% নম্বর পেতে হবে।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই (Indian Citizen) এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- সংশ্লিষ্ট প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় INR 6 লাখ টাকার কম হতে হবে।
প্রার্থীকে অবশ্যই B.Com, Bachelor of Management Studies (BMS), BBA, Integrated Program in Management (IPM), Bachelor in Business Studies (BBS), BFIA, Bachelor of Banking and Insurance (BBI), Bachelor of Accounting and Finance (BAF), Bachelor of Banking and Insurance (BBI), B.Sc (Statistics), B.A. (Economics) প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে।
আরও দেখো: উচ্চমাধ্যমিক পাশের পর বিভিন্ন স্কলারশিপ (HS Pass Scholarship)
Scholarship Amount: স্কলারশিপের পরিমাণ কত?
তোমাদের সুবিধার্থে বলে রাখি নির্বাচিত স্কলারদের স্কলারশিপ হিসাবে 03 বছরের জন্য বার্ষিক INR 40000 থেকে INR 550000 দেওয়া হয় তাদের পড়াশোনা শেষ করার জন্য। তবে প্রসঙ্গত উল্লেখ্য, স্কলারশিপের পরিমান সংশ্লিষ্ট প্রার্থীর কোর্স এবং কলেজে fees এর উপর নির্ভরশীল। স্কলারশিপ এ নির্বাচিত হলে পড়াশোনার খরচ নিয়ে চিন্তা করতে হবে না।
Online Application: স্কলারশিপের আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালে স্কলারশিপ এর আবেদন চলছে। নিচে দেওয়ার লিংক থেকে সরাসরি আপনারা আবেদন পোর্টালে চলে যাবেন এবং সেখানে গিয়ে আবেদন করতে পারবেন –
| বিবরণ | লিংক |
|---|---|
| Hero FinCorp Raman Kant Scholarship অনলাইন আবেদন | Apply Now » |
| শেষ তারিখ (Last Date) | 31-August-2026 |
আবেদন চলছে: GP Birla Scholarship: জিপি বিড়লা স্কলারশিপ আবেদন শুরু!
আজকে রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আরো বিস্তারিত জানতে Buddy4Study ওয়েবসাইটে ‘Raman Kant Munjal Scholarship’ application – এর সংশ্লিষ্ট বিভাগে ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

