দেশের যুবক যুবতীদের জন্য ভারতীয় রেলওয়ে নিয়ে এলো এক দারুণ সুযোগ! ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railway / ECoR), ভুবনেশ্বর-এর পক্ষ থেকে ১৫৯৯টি পদে অ্যাপ্রেন্টিস (Act Apprentice) নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেলওয়েতে ১ বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার এটি একটি সেরা সুযোগ। আজকের এই প্রতিবেদনে আবেদনের যোগ্যতা, শূন্যপদ, বয়সসীমা এবং কীভাবে অনলাইন আবেদন করবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
RRC Bhubaneswar Apprentice Recruitment 2026: ১৫৯৯ পদে ভুবনেশ্বর জোনে অ্যাপ্রেন্টিস নিয়োগ!
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC Bhubaneswar)-এর বিজ্ঞপ্তিসংখ্যা ECoR/Pers/RRC/Act Apprentice/2026-27 অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। বিভিন্ন ওয়ার্কশপ এবং ডিভিশনে মোট ১৫৯৯টি খালি আসনে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার ইত্যাদি বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হবে।
| বিবরণ | বিস্তারিত |
|---|---|
| সংস্থার নাম | ইস্ট কোস্ট রেলওয়ে (RRC ECoR, Bhubaneswar) |
| বিজ্ঞপ্তি নম্বর | ECoR/Pers/RRC/Act Apprentice/2026-27 |
| পদের নাম | ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice) |
| মোট শূন্যপদ | ১,৫৯৯ টি |
| আবেদন পদ্ধতি | সম্পূর্ণ অনলাইন (Online) |
প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বরসহ মাধ্যমিক (Class 10th) বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
- কারিগরি (Technical) যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI Certificate থাকা বাধ্যতামূলক।
- বয়সসীমা (১৫.০৯.২০২৬ তারিখ অনুযায়ী):
- সর্বনিম্ন বয়স: ১৫ বছর।
- সর্বোচ্চ বয়স: ২৪ বছর।
- বয়সের ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছরের উচ্চতর বয়সসীমায় ছাড় পাবে।
শূন্যপদের বিন্যাস (Vacancy Details)
মোট ১৫৯৯টি শূন্যপদের বিভাগীয় বিন্যাস নিচে দেওয়া হলো:
| ক্যাটাগরি | শূন্যপদ |
|---|---|
| General (UR) | ৬৩৩ |
| OBC | ৪৩৫ |
| SC | ২৫১ |
| EWS | ১৬৪ |
| ST | ১১৬ |
| সর্বমোট | ১,৫৯৯ টি |
বিস্তারিত জানুন: Railway Apprentice: রেলওয়ে শিক্ষানবিশ, Group D নিয়োগে ২০% সংরক্ষণ! যোগ্যতা, স্টাইপেন্ড দেখে নিন
Apply Online: কীভাবে অনলাইন আবেদন করবে?
তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তুমি কিভাবে ভারতীয় রেলের ভুবনেশ্বর জনে এপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে সেটি দেখে নেওয়া যাক:
- প্রথমে ইস্ট কোস্ট রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.rrcbbs.org.in-এ যাও।
- Act Apprentice 2026-27 আবেদন লিঙ্কে ক্লিক করে তোমাদের বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করো।
- সঠিকভাবে নাম, ঠিকানার পাশাপাশি মাধ্যমিক ও ITI পরীক্ষার বিস্তারিত তথ্য পূরণ করো।
- পাসপোর্ট সাইজ ছবি, ডিজিটাল স্বাক্ষর এবং প্রয়োজনীয় সার্টিফিকেটসমূহ (মাধ্যমিক, ITI, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) নির্দিষ্ট সাইজে আপলোড করো।
- আবেদন ফি প্রযোজ্য হলে তা পরিশোধ করো এবং চূড়ান্ত সাবমিটের পর ফর্মটির একটি প্রিন্টআউট ডাউনলোড করে রেখে দাও।
আবেদন ফি
আবেদন ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। আবেদনকারীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা UPI অনলাইন মাধ্যমের সাহায্যে ফি জমা দিতে পারবে:
| ক্যাটাগরি | ফি-এর পরিমাণ |
|---|---|
| General / OBC / EWS | ₹১০০/- |
| SC / ST / PwBD / নারী প্রার্থী | বিনামূল্যে (₹০/-) |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। মাধ্যমিক (SSC) এবং ITI-তে প্রাপ্ত নম্বরের শতকরা হারের ওপর ভিত্তি করে তৈরি Merit List অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হবে।
স্টাইপেন্ড (Stipend)
প্রশিক্ষণ চলাকালীন কোনো স্থায়ী বেতন দেওয়া হয় না, তবে প্রতি মাসে একটি নির্দিষ্ট Stipend (শিক্ষানবিশি স্টাইপেন্ড ) দেওয়া হয়:
- স্টাইপেন্ড পরিমাণ: ট্রেড ও জোন ভেদে সাধারণত ₹৭,০০০ থেকে ₹১০,০০০ টাকা/মাস।
মনে রাখবেন: এই অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু কোনো স্থায়ী সরকারি চাকরি নয়! এটি মূলত ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টারসহ বিভিন্ন ট্রেডে ১ বছরের একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম। তবে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকে, তবে আপনার জন্য এতে আবেদন করা অত্যন্ত সুবিধাজনক হবে। কারণ, রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিস করা থাকলে পরবর্তীকালে ভারতীয় রেলের গ্রুপ ডি (Level-1) নিয়োগে ২০% সংরক্ষিত কোটা সুবিধা পাওয়া যায়। এর ফলে সাধারণ প্রার্থীদের তুলনায় অনেক কম কাট-অফ নম্বরেই রেলে স্থায়ী চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়।
আবেদন চলছে! RRB JE Recruitment: রেলে ৪০০০ পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন
গুরুত্বপূর্ণ তারিখ ও অফিশিয়াল লিঙ্ক
| বিবরণ | তথ্য |
|---|---|
| অনলাইন আবেদন শুরুর তারিখ | ২৬ই আগস্ট, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৫:০০ টা) |
| অফিশিয়াল ওয়েবসাইট | rrcbbs.org.in |
| অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download PDF↓ |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Link↗ |
আপনি যদি রেলওয়েতে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকে, তবে শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

