ভারতীয় রেলওয়ে প্রতি বছর হাজার হাজার তরুণ-তরুণীকে শিক্ষানবিশ বা Railway Apprentice হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেয়। এটি কোনো স্থায়ী চাকরি না হলেও, ভবিষ্যতে ভারতীয় রেলওয়েসহ অন্যান্য ক্ষেত্রে টেকনিক্যাল ক্যারিয়ার গড়ার জন্য একটি দারুণ সুযোগ। এছাড়াও রেলওয়ে Apprentice এর সব থেকে বড় সুবিধা হল ভারতীয় রেলওয়ে Group D (Level-1) পদে বিশেষ ছাড় ও ২০% কোটা (Quota) সংরক্ষণ রয়েছে। আজকের এই প্রতিবেদনে রেলওয়ে Apprentice কারা করতে পারবে? সুযোগ-সুবিধা বিস্তারিত আলোচনা করব।
রেলওয়ে শিক্ষানবিশ (Railway Apprentice) কী?
রেলওয়ে শিক্ষানবিশ বা National Apprentice Certificate (NAC) প্রোগ্রাম হলো রেলের বিভিন্ন ওয়ার্কশপ ও জোনে প্রদত্ত ১ বছরের একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম।
- এটি কোনো সরাসরি স্থায়ী চাকরি নয়।
- এখানে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয় (যেমন: Fitter, Electrician, Welder, Machinist ইত্যাদি)।
- প্রশিক্ষণ শেষে রেলওয়ে একটি সার্টিফিকেট প্রদান করে, যা সরকারি পরিভাষায় CCAA (Course Completed Act Apprentices) নামে পরিচিত।
প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা
রেলওয়ে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫০% নম্বরসহ ১০ম শ্রেণী (Madhyamik) পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI Pass (NCVT/SCVT স্বীকৃত) হতে হবে।
- বয়সসীমা:
- সাধারণ (General): ১৫ থেকে ২৪ বছর।
- OBC (Non-Creamy Layer): ১৫ থেকে ২৭ বছর (৩ বছরের ছাড়)।
- SC / ST: ১৫ থেকে ২৯ বছর (৫ বছরের ছাড়)।
Railway Apprentice Benefits: শিক্ষানবিশদের বিশেষ সুযোগ-সুবিধা ও ২০% সংরক্ষণ
রেলওয়ে থেকে শিক্ষানবিশ করার সবচেয়ে বড় সুবিধা পাওয়া যায় Group D (Level 1) নিয়োগের ক্ষেত্রে:
- ২০% সংরক্ষিত কোটা (20% Quota): রেলওয়ে Group D-র মোট শূন্যপদের ২০% পদ কেবল রেলওয়ে থেকে শিক্ষানবিশ (CCAA) সম্পন্ন করা পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে। (উদাহরণস্বরূপ: ১,০০,০০০০০ পদের নিয়োগ হলে ২০,০০০ পদ সরাসরি CCAA ক্যাটাগরির জন্য রাখা হয়)।
- কম কাট-অফ (Low Cut-off): সাধারণ প্রার্থীদের তুলনায় CCAA প্রার্থীদের কাট-অফ অনেক কম থাকে।
- সাধারণ প্রার্থীদের কাট-অফ যেখানে ৭০-৮০% হয়, সেখানে CCAA প্রার্থীদের কাট-অফ মাত্র ৩০-৪০%-এর কাছাকাছি থাকে।
- শারীরিক মাপজোপ ও পরীক্ষা ছাড় (No PET): সাধারণ পরীক্ষার্থীদের মতো CCAA সম্পন্ন করা প্রার্থীদের Physical Efficiency Test (PET)—যেমন ৩৫ কেজি ওজন নিয়ে দৌড়ানো—দিতে হয় না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি নিয়োগ পাওয়া যায়।
- NCTVT নম্বরের ওয়েটেজ (1/3 Weightage): লিখিত পরীক্ষার নম্বরের সাথে শিক্ষানবিশ (NCTVT) পরীক্ষার নম্বরের ১/৩ (One-third) অংশ যোগ করা হয়, যা মেরিট লিস্টে দারুণ সুবিধা দেয়।
- অন্যান্য সংস্থায় সুযোগ: ISRO, DRDO, BARC, BHEL-এর মতো অন্যান্য সরকারি সংস্থায় যেখানে ITI + NAC/Apprentice চাওয়া হয়, সেখানেও এই সার্টিফিকেট সমভাবে গ্রহণযোগ্য।
জেনে রাখুন: RRB Group D Syllabus Exam Pattern: রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন দেখে নিন
| বিষয় | সাধারণ Group D পরীক্ষার্থী | রেলওয়ে শিক্ষানবিশ (CCAA) |
|---|---|---|
| আসন সংরক্ষণ | সাধারণ ৮০% আসন | ২০% সংরক্ষিত কোটা |
| শারীরিক পরীক্ষা (PET) | বাধ্যতামূলক | সম্পূর্ণ ছাড় (PET প্রয়োজন নেই) |
| নম্বরের সুযোগ | কেবল লিখিত পরীক্ষার নম্বর | লিখিত পরীক্ষা + NCTVT পরীক্ষার ১/৩ নম্বর |
| গড় কাট-অফ (Cut-off) | সাধারণত ৬০% – ৭৫%+ | সাধারণত ৩০% – ৪০% |
Railway Apprentice-এর Selection Process
Railway Apprentice-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো Merit-Based Selection। অর্থাৎ অনেক ক্ষেত্রে আলাদা করে লিখিত পরীক্ষা নেওয়া হয় না। ১০ম ও ITI-এর নম্বরের ভিত্তিতে Merit List তৈরি করা হয়।
১০ম শ্রেণিতে = ৬০%
ITI-তে = ৮০%
তাহলে গড় নম্বর হবে:
(৬০ + ৮০) ÷ ২ = ৭০%
অর্থাৎ উদাহরণ অনুযায়ী আপনার Merit Percentage হবে ৭০%।
** তবে বাস্তবে কোন নিয়োগে কীভাবে Merit গণনা হবে, সেটি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী দেখতে হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট: মেরিট লিস্টে নাম এলে কাগজপত্র যাচাইকরণ ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সরাসরি ১ বছরের ট্রেনিংয়ে নেওয়া হয়।
স্টাইপেন্ড (Stipend)
প্রশিক্ষণ চলাকালীন কোনো স্থায়ী বেতন দেওয়া হয় না, তবে প্রতি মাসে একটি নির্দিষ্ট Stipend (শিক্ষানবিশি স্টাইপেন্ড ) দেওয়া হয়:
- স্টাইপেন্ড পরিমাণ: ট্রেড ও জোন ভেদে সাধারণত ₹৭,০০০ থেকে ₹১০,০০০ টাকা/মাস।
অবশ্যই দেখুন: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু দেখে নিন
| বিষয় | লিংক |
|---|---|
| ভারতীয় রেলওয়ের অফিসার ওয়েবসাইট | https://www.indianrail.gov.in/ |
| National Apprentice প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইট | https://www.apprenticeshipindia.gov.in/ |
রেলওয়ে শিক্ষানবিশ (Railway Apprentice) প্রোগ্রামটি কেবল ১ বছরের একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং নয়, বরং রেলওয়েতে স্থায়ী ক্যারিয়ার গড়ার একটি অনন্য সুযোগ। তাই আপনি যদি ITI পাস করে থাকেন এবং রেলওয়েতে চাকরি করতে চান, তবে শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়া আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত বুদ্ধিমান ও লাভজনক একটি পদক্ষেপ হতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

