GDS Merit List 2026: পোস্ট অফিস GDS নিয়োগের প্রথম মেরিট লিস্ট প্রকাশ! রেজাল্ট চেক দেখে নিন

Anjan Mahata

Published on:

Post Office GDS Merit List Published Gramin Dak

India Post GDS Result Published 2026: ২০২৬ সালের ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS) পদের আবেদনকারীদের জন্য রয়েছে সুখবর! ইতিমধ্যেই প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে ৬ই মার্চ ২০২৬ তারিখ, তোমাদের নাম মেরিট লিস্টে আছে কিনা তোমার অনলাইনেই দেখে নিতে পারবেন। কীভাবে তা চেক করবেন, তার বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

GDS 1st Merit List 2026: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক মেরিট লিস্ট প্রকাশ

গত ৩১ শে জানুয়ারি ২০২৬ তারিখ থেকে Gramin Dak Sevak (GDS) Online Engagement Schedule-I, January-2026. এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। লক্ষাধিক ছাত্র-ছাত্রী রেজাল্ট বেরোনোর আশায় অপেক্ষা করেছিল অবশেষে প্রকাশিত হলো পোস্ট অফিস জিডিএস এর প্রথম মেরিট লিস্ট।

এক্ষেত্রে জানিয়ে রাখি বিগত বছরগুলিতে আবেদন শেষ হওয়ার পর correction এর লাস্ট ডেটের ১৫ থেকে ২০ দিনের মধ্যেও রেজাল্ট প্রকাশিত হয়। এ বছরের ক্ষেত্রেও আবেদনপত্র কারেকশন এর লাস্ট ডেট ছিল 19 ফেব্রুয়ারি, 2026 তারিখ, তাই এই হিসেবে দু সপ্তাহ পর ৬ই মার্চ ২০২৬ শুক্রবার প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে

বিস্তারিত জেনে রাখুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও

Post Office GDS Result Check Process: কিভাবে রেজাল্ট চেক করবে?

— Advertisement —

প্রতিটি সার্কেল ভিত্তিক আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টের মধ্যে ডিভিশন ভিত্তিক লিস্ট দেওয়া থাকবে। নিচে স্টেপ বাই স্টেপ মেরিট লিস্ট ডাউনলোড করে তোমার নাম আছে কিনা চেক করার পদ্ধতিটি দেওয়া হলো।

রেজাল্ট চেক করার জন্য প্রথমেই India Post এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর, ওয়েবসাইটের মেনু তে থাকা "Vacancies" অপশন থেকে "Online GDS Recruitment" অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলেই GDS Online Engagement এর অফিসিয়াল পেজটি ওপেন হবে
  • এরপর “Shortlisted Candidate” অপশনটিতে ক্লিক করে যে সার্কেলে তুমি আবেদন করেছিলে সেই সার্কেলটা সিলেক্ট করে “List of Shortlisted Candidate” অপশনটিতে ক্লিক করলে সেই সার্কেলে লিস্টটি ডাউনলোড হয়ে যাবে

তোমাদের সুবিধার্থে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সার্কেলের প্রথম মেরিট লিস্ট ডাউনলোডের ডাইরেক্ট link নিচে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি পশ্চিমবঙ্গের লিস্টটি দেখে নিতে পারবে এবং তোমরা তোমাদের ডিভিশন অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখে নিতে পারবে মেরিট লিস্টে তোমার নাম রয়েছে কিনা।

India Post office GDS 1st Merit List 2026 PDF

বিষয়বিস্তারিত
India Post GDS অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.indiapost.gov.in/gdsonlineengagement
GDS 1st Merit List Download Link (West Bengal Circle)Download PDF

অবশ্যই পড়ুন: GDS Document Verification: ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় যেতে হবে? সবকিছু দেখে নাও

Join Group

Telegram

Share