রাজ্য শিক্ষা দপ্তরে আবারো নতুন নির্দেশিকা! ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM)-এর পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020)-এর লক্ষ্য অনুযায়ী শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ডিজিটাল শিক্ষাকে যুক্ত করে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষা ব্যবস্থাকে মজবুত করাই এর মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।
পিএম ই-বিদ্যা অ্যাপ: PM e-Vidya Mobile App
ভারত সরকারের শিক্ষামন্ত্রকের উদ্যোগে ‘পিএম ই-বিদ্যা’ প্রকল্পের অধীনে এই বিশেষ মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে মানসম্মত ডিজিটাল শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া হবে। কেবল পড়ুয়াদের জন্যই নয়, শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা সুযোগও থাকছে এই অ্যাপে।
- DTH TV Channels: প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত টিভি চ্যানেলের শিক্ষামূলক কনটেন্ট।
- ই-কনটেন্ট: বাংলা সহ একাধিক ভাষায় বিভিন্ন ডিজিটাল পাঠ্য উপকরণ।
- ফাউন্ডেশনাল স্টেজ (প্রাথমিক স্তর): ছোটদের জন্য গল্পের বই (Storybooks), অডিও বুক এবং ইন্টারেক্টিভ লার্নিং মেটেরিয়াল।
- শিক্ষকদের প্রশিক্ষণ: শিক্ষক-শিক্ষিকাদের ট্রেনিংয়ের জন্য ‘নিষ্ঠা’ (NISHTHA) ট্রেনিং মডিউল।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM) |
| বিজ্ঞপ্তির স্মারক নম্বর | 237/01/Ped/PBSSM/2026 |
| প্রকাশের তারিখ | ৩১ আগস্ট, ২০২৬ |
| মূল বিষয় | PM e-Vidya মোবাইল অ্যাপ ডাউনলোড ও ব্যবহার সংক্রান্ত |
| প্রতিবেদন জমার শেষ তারিখ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
জেনে রাখুন: Content Creator Lab: রাজ্যের সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’শেখানো হবে এনিমেশন, ভিডিওগ্রাফি
শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের বিশেষ দায়িত্ব
সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের নিজ নিজ স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিজেদের শিক্ষাদান পদ্ধতির মানোন্নয়ন ও প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অ্যাপটি নিয়মিত ব্যবহার করার কথা বলা হয়েছে।
- অভিভাবকদের উৎসাহিত করা: শিক্ষকরা অভিভাবকদেরও এই অ্যাপটি ব্যবহারে উৎসাহ দেবেন, যাতে শিক্ষার্থীরা বাড়িতে থেকেও অভিভাবকদের তত্ত্বাবধানে ডিজিটাল মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
- প্রধান শিক্ষকের দায়িত্ব: বিদ্যালয় প্রধান (Head of Institution)-কে নিশ্চিত করতে হবে যেন ১০০% শিক্ষক-শিক্ষিকা এই অ্যাপ ডাউনলোড করেন। পাশাপাশি সর্বাধিক সংখ্যক অভিভাবককে এই অ্যাপের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিতে হবে।
- কমপ্লায়েন্স রিপোর্ট জমা: আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অ্যাপ ডাউনলোডের অগ্রগতি সংক্রান্ত কমপ্লায়েন্স বা অনুসরণ রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে জমা দিতে হবে।
পিএম ই-বিদ্যা অ্যাপে উপলব্ধ টিভি চ্যানেলসমূহ
অ্যাপের ভেতর ‘Live Channels’ অপশনে গিয়ে নিচের রাজ্যভিত্তিক চ্যানেলগুলি সরাসরি দেখা যাবে:
- WB 183: ইনক্লুসিভ এডুকেশন (Inclusive Education)
- WB 184: প্রাইমারি এডুকেশন (Primary Education)
- WB 185: আপার প্রাইমারি এডুকেশন (Upper Primary Education)
- WB 186: সেকেন্ডারি এডুকেশন (Secondary Education)
- WB 187: হায়ার সেকেন্ডারি এডুকেশন (Higher Secondary Education)
কিভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন?
রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকেরা কিভাবে এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করবেন সেই সংক্ষিপ্ত প্রক্রিয়া নিচে দেওয়া হল-
- প্রথমে আপনার মোবাইলের Google Play Store ওপেন করুন।
- সার্চ বারে “PM e-Vidya” লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন।
- অ্যাপটি খুললে হোম স্ক্রিনে থাকা ‘Live Channels’ বিকল্পটি চয়ন করুন।
- নিচে স্ক্রল করে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট চ্যানেলসমূহ (WB 183 থেকে WB 187) নির্বাচন করে আপনার প্রয়োজনীয় ক্লাস বা বিভাগ অনুযায়ী শিক্ষা সামগ্রী ও ভিডিও দেখতে পাবেন।

| বিষয় | লিংক |
|---|---|
| PM e-Vidya এর অফিসিয়াল ওয়েবসাইট | https://pmevidya.education.gov.in/ |
| PM e-Vidya অ্যাপ ডাউনলোড লিংক | Download App↓ |
আপডেট দেখে নিন: APAAR Card: স্কুল পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক ‘আপার আইডি’! সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের
শিক্ষা সংক্রান্ত এরকমই নিত্যনতুন ও দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন। পোস্টটি ভালো লাগলে আপনার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সাথে অবশ্যই শেয়ার করুন!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

