OASIS Scholarship 2026: ওয়েসিস স্কলারশিপে বড় আপডেট! এবার বছরে মিলবে ১৩,৫০০ টাকা

Anjan Mahata

Published on:

OASIS Scholarship SC ST OBC New Update 2026

সরকারের অতি জনপ্রিয় একটি স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ, যার মাধ্যমে রাজ্যের SC/ST/OBC সম্প্রদায় ছাত্রছাত্রীদের প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সম্প্রতি ওয়েসিস স্কলারশিপ পোর্টালে দুটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের জন্য এই দুটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ। নতুন কি আপডেট এসেছে? এবং কাদের জন্য এই আপডেট বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

OASIS Scholarship ST OTR Update 2026: ওয়েসিস স্কলারশিপে আবেদনের নতুন আপডেট

ওয়েসিস স্কলারশিপে ST পড়ুয়াদের আবেদনের সময় এবার থেকে নতুন একটি কাজ করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আদিবাসী বিষয়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে প্রিম্যাটট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করার আগে ST শিক্ষার্থীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) লগইন করে OTR (One-Time Registration) সম্পন্ন করতে হবে। OTR জেনারেট করার পরেই ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে।

ওয়েসিস স্কলারশিপ পোর্টালে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল-

— Advertisement —

অফিসিয়াল বিজ্ঞপ্তি: আদিবাসী বিষয়ক মন্ত্রক (MoTA) এর নির্দেশিকা অনুযায়ী, প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক উভয় বৃত্তির জন্য আবেদনকারী ST শিক্ষার্থীদের OTR (ওয়ান-টাইম রেজিস্ট্রেশন) বাধ্যতামূলক। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে NSP পোর্টালে লগ-ইন করে OTR জেনারেট করতে এবং তারপর oasis.gov.in পোর্টালে আবেদন করতে।

Pre-Matric & Post Matric Scholarship For SC Students: SC পড়য়াদের জন্য প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ

দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তফসিলি জাতি (SC) শিক্ষার্থীরা যাতে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ না করে সফলভাবে তাদের শিক্ষা সম্পন্ন করতে পারে, এইজন্য সরকারের এই প্রকল্প।

স্কুল এবং কলেজ পড়ুয়াদের বার্ষিক ২,৫০০ টাকা থেকে শুরু করে ১৩,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উচ্চশিক্ষায় তফসিলি জাতি (SC) শিক্ষার্থীদের মোট ভর্তির হার (Gross Enrolment Ratio – GER) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

ক্লিক করে দেখবেন: মাধ্যমিক পাশ স্কলারশিপ →

Pre-Matric Scholarships Scheme for Scheduled Castes

প্রি-ম্যাট্রিক স্কলারশিপটি দুটি ভাগে বিভক্ত, কম্পোনেন্ট I এবং কম্পোনেন্ট II । কম্পোনেন্ট I তফসিলি জাতি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আয়সীমার ভিত্তিতে প্রযোজ্য, আর কম্পোনেন্ট II অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত অভিভাবকদের সন্তানদের জন্য প্রযোজ্য, যেখানে জাতি বা ধর্মের কোনো বাধা নেই এবং আয়ের সীমাও নির্ধারিত নয়।

বিষয়কম্পোনেন্ট – Iকম্পোনেন্ট – II
যোগ্যতাতফসিলি জাতি (SC) শিক্ষার্থীঅস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত অভিভাবকদের সন্তান (Unclean and hazardous Occupation)
শ্রেণিIX – XI – X
অভিভাবকের বার্ষিক আয়সর্বোচ্চ ₹২.৫০ লক্ষকোনো আয়সীমা নেই
ডে-স্কলার বৃত্তি₹৩,৫০০ প্রতি বছর₹৩,৫০০ প্রতি বছর
হোস্টেলার বৃত্তি₹৭,০০০ প্রতি বছর₹৮,০০০ প্রতি বছর
বিশেষ সুবিধাপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০% অতিরিক্ত বৃত্তিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০% অতিরিক্ত বৃত্তি

Post Matric Scholarships for Scheduled Castes

তফসিলি জাতি (SC) শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক বৃত্তি (PMS-SC) প্রকল্পটি ভারতের সমস্ত রাজ্যের মাধ্যমিক পাস একাদশ শ্রেণী (শ্রেণি XI) থেকে শুরু করে বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে।

বিষয়বিবরণ
যোগ্যতাশ্রেণি XI থেকে শুরু করে সকল স্বীকৃত কোর্স (স্বীকৃত বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়রত SC পড়ুয়া)
অভিভাবকের বার্ষিক আয়সর্বোচ্চ ₹২.৫০ লক্ষ
একাডেমিক বৃত্তিবছরে ₹২,৫০০ – ₹১৩,৫০০
বিশেষ সুবিধাপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০% অতিরিক্ত বৃত্তি
প্রয়োজনীয় নথিমোবাইল নম্বর, আধার নম্বর, আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট

আবেদন চলছে: Banglar Yuva Sathi Online Apply: বাংলার যুব-সাথী অনলাইন আবেদন শুরু! সরকারি লিংক

গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

তথ্যগুরুত্বপূর্ণ লিংক
NSP পোর্টালে OTR জেনারেট ডাইরেক্ট লিংক (For ST Student)Generate OTR →
প্রিম্যাট্রিক স্কলারশিপ নোটিশ (For SC Student)↓ Download PDF
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ নোটিশ (For SC Student)
↓ Download PDF
ওয়েসিস স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটhttps://oasis.gov.in/

অবশ্যই দেখবেন: OASIS Post-Metric Scholarship Amount: SC/ST/OBC স্কলারশিপ

Join Group

Telegram

Share