NMMS Scholarship Result: প্রকাশিত হল ন্যাশনাল মেরিট স্কলারশিপের রেজাল্ট! চেক করে নিন

Anjan Mahata

Updated on:

NMMS National Merit Scholarship Result 2026

NMMS Scholarship Result OUT 2026: রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত খুশির খবর! অবশেষে প্রকাশিত হল ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMSE) পরীক্ষার ফলাফল। কেন্দ্র সরকারের মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত এই স্কলারশিপের মেধাতালিকায় (Merit List) যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্থান পেয়েছে, তারা প্রত্যেকেই উচ্চশিক্ষার জন্য বার্ষিক ১২০০০ টাকা স্কলারশিপ এর সুবিধা পাবে

— Advertisement —

NMMS Scholarship Result OUT 2026: ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ রেজাল্ট

গত ২১ শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMSE) পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে গত ১৯-ই মে ২০২৬ মঙ্গলবার। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী (Class 9-12) পর্যন্ত প্রতি বছর ১২,০০০ টাকা করে মোট ৪৮,০০০ টাকার অনুদান সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে

বিষয়বিস্তারিত তথ্য
পরীক্ষার নামন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ এক্সামিনেশন (NMMSE)
পরিচালন খতিয়ানস্কুল শিক্ষা অধিদপ্তর, পশ্চিমবঙ্গ (Directorate of School Education, WB)
পরীক্ষার তারিখ২১ শে ডিসেম্বর
রেজাল্টের স্ট্যাটাসপ্রকাশিত (OUT 2026)
আর্থিক সুবিধার পরিমাণবার্ষিক ১২,০০০ টাকা (৪ বছরে মোট ৪৮,০০০ টাকা)
টাকা প্রদানের মাধ্যমসরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer – DBT)

মিস করবেন না! JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা! আবেদন দেখে নিন

কীভাবে রেজাল্ট ও মেধাতালিকা চেক করবেন

রেজাল্ট এবং মেধাতালিকা (Merit List) ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে সহজ কয়েকটি ধাপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। এই পদ্ধতি অনুসরণ করে পড়ুয়ারা খুব সহজেই তালিকায় নিজেদের নাম চেক করে নিতে পারবে।

  • প্রথমেই স্কুল শিক্ষা অধিদপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট তথা বাংলার শিক্ষা স্কলারশিপ পোর্টাল (https://banglarshiksha.wb.gov.in/scholarships/) ওপেন করুন।
  • ওয়েবসাইটটি খোলার পর হোম পেজে থাকা “NMMS 2025 notification” ট্যাবটি খুঁজে বের করুন, এবার ওই ট্যাবের অধীনে থাকা “NMMSE-2025 District Wise Selected Candidates List” অপশনটিতে ক্লিক করুন।
  • অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে রাজ্যের সমস্ত জেলার নাম এবং তাদের মেরিট লিস্ট পিডিএফ ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। সেখান থেকে নিজের নির্দিষ্ট জেলাটি বেছে নিয়ে পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে পিডিএফ (PDF) ফাইলটি মোবাইলে বা কম্পিউটারে সেভ করে নিন।
— Advertisement —

সবশেষে ডাউনলোড করা পিডিএফ ফাইলটি ওপেন করে আপনার নাম এবং পরীক্ষার রোল নাম্বারটি ভালো করে মিলিয়ে দেখে নিন যে স্কলারশিপের জন্য আপনার নাম সিলেক্ট হয়েছে কিনা।

আরো দেখুন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আজই করুন

বিষয়লিংক
ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ওয়েবসাইটhttps://banglarshiksha.wb.gov.in/scholarships/
NMMS স্কলারশিপ জেলা ভিত্তিক রেজাল্ট চেক ডাইরেক্ট লিংকCheck Now→

যেসব কৃতি ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের যোগ্যতা অর্জন করেছে, তাদের আগামী ৪ বছরের পড়াশোনার খরচ অনেকটাই সহজ হয়ে গেল। আপনার পরিচিত ভাই-বোন বা বন্ধু-বান্ধবী যদি কেউ এই পরীক্ষা দিয়ে থাকে তাহলে তাকে এই সুখবরটি শেয়ার করে জানিয়ে দাও!

Join Group

Telegram

Share