গত ১২ই মে প্রশ্ন ফাঁসের অভিযোগে NEET (UG) 2026 পরীক্ষা বাতিলের পর, আজ ১৫ই মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পুনরায় পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। শুধু তারিখ নয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং আগামী দিনে দুর্নীতি রুখতে একাধিক বৈপ্লবিক পরিবর্তনের কথা জানানো হয়েছে।
Re-NEET Exam 2026: নিট ২০২৬ পরীক্ষার নতুন তারিখ
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ২১ জুন, ২০২৬ তারিখে পুনরায় নিট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য NTA কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| পুনরায় পরীক্ষার তারিখ (Re-Exam Date) | ২১ জুন, ২০২৬ (রবিবার) |
| অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | ১৪ জুন, ২০২৬ |
| পরীক্ষার মোড (২০২৭ থেকে) | কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT Mode) |
| অতিরিক্ত সময় | ১৫ মিনিট (OMR ও আনুষঙ্গিক কাজের জন্য) |
| পরীক্ষা কেন্দ্র | পরীক্ষার্থীরা পুনরায় পছন্দের শহর বেছে নিতে পারবেন |
| পরীক্ষা ফি | সম্পূর্ণ মকুব ও আগের ফি রিফান্ড হবে |
বিস্তারিত দেখে নাও: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা
পুনরায় নিট পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকা
এনটিএ (NTA) জানিয়েছে, পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো টাকা দিতে হবে না। এমনকি আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি-ও ফেরত (Refund) দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যেন তারা কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in বা অফিসিয়াল চ্যানেলে নজর রাখেন।
- শহর পরিবর্তনের সুযোগ: অনেক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের পর বাড়ি ফিরে গেছেন বা অন্য শহরে আছেন। তাই এনটিএ আগামী এক সপ্তাহ সময় দেবে যাতে পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো পরীক্ষা কেন্দ্র (Exam City) পুনরায় বেছে নিতে পারেন।
- অ্যাডমিট কার্ড: নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ১৪ই জুন থেকে।
- যাতায়াত ব্যবস্থা: পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর সাথে কথা বলবে যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়।
পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন (Reforms in NEET)
প্রশ্ন ফাঁস ও OMR জালিয়াতি রুখতে সরকার আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে:
- অনলাইন পরীক্ষা (CBT Mode): ২০২৭ সাল থেকে NEET পরীক্ষা আর কলম- কাগজে (Pen-Paper) হবে না। স্বচ্ছতা ফেরাতে এটি কম্পিউটার ভিত্তিক (Computer Based Test) পদ্ধতিতে নেওয়া হবে।
- অতিরিক্ত ১৫ মিনিট সময়: অনেক পরীক্ষার্থীর অভিযোগ ছিল যে ওএমআর শিট পূরণ এবং সই করতে গিয়ে মূল পরীক্ষার সময় নষ্ট হয়। তাই ২১ জুনের পরীক্ষায় পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।
- জিরো টলারেন্স নীতি: শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে ‘শিক্ষা মাফিয়া’দের কোনোভাবেই রেয়াত করা হবে না। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মেনে এনটিএ-তে প্রশাসনিক সংস্কার করা হবে।
ডাউনলোড করুন: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে!
| বিষয় | অফিশিয়াল লিঙ্ক |
|---|---|
| NTA এর অফিসিয়াল ওয়েবসাইট | https://nta.ac.in/ |
| Public Notice Conduct of Re-examination for National Eligibility-cum-Entrance [NEET (UG)] 2026 | ⇓ Download PDF |
| NTA- এর অফিসিয়াল হেল্প লাইন নাম্বার | ইমেল: [email protected] ফোন: 011-40759000 / 011-69227700 |
এনটিএ (NTA) জানিয়েছে, পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো টাকা দিতে হবে না। এমনকি আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি-ও ফেরত (Refund) দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যেন তারা কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in বা অফিসিয়াল চ্যানেলে নজর রাখেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

