ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত ৩রা মে, ২০২৬ তারিখে সারা দেশজুড়ে আয়োজিত NEET UG 2026 পরীক্ষার প্রোভিশনাল আনসার কি (Provisional Answer Key) আজ প্রকাশ করেছে। যে সমস্ত পরীক্ষার্থী এ বছর নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারবেন। বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা নিচে আনসার কি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ডাউনলোড লিংক শেয়ার করছি।
NEET UG 2026 Answer Key PDF: সর্বভারতীয় নিট পরীক্ষার প্রোভিশনাল আনসার কি
NTA-র পক্ষ থেকে কোড ভিত্তিক (যেমন- Code 11, 12, 13, 14) প্রোভিশনাল আনসার কি আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/-এ গিয়ে এটি দেখতে পারবেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে আনসার কি ডাউনলোডের ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে।
কিভাবে আনসার কি চেক করবেন?
অফিসিয়াল আনসার কি চেক করা খুবই সহজ, নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করে খুব সহজে আনসার কি ডাউনলোড করে নিতে পারবে।
- প্রথমে NTA-র অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/-এ যান,
- সেখানে “Provisional Answer Key of NEET (UG) – 2026” লিঙ্কে ক্লিক করুন,
- আপনার টেস্ট বুকলেট কোড অনুযায়ী পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন,
- আপনার দেওয়া উত্তরের সাথে আনসার কি মিলিয়ে দেখুন।
চ্যালেঞ্জ করার পদ্ধতি ও পরবর্তী ধাপ (NEET Answer Key Challenge Process 2026)
NTA জানিয়েছে যে, পরীক্ষার্থীরা চাইলে এই প্রোভিশনাল আনসার কি-তে কোনো ভুল থাকলে তা চ্যালেঞ্জ করতে পারবেন। তবে তার আগে পরীক্ষার্থীদের স্ক্যান করা ওএমআর (OMR) শিট ওয়েবসাইটে আপলোড করা হবে। ওএমআর শিট আপলোড এবং চ্যালেঞ্জ করার নির্দিষ্ট সময়সূচী খুব শীঘ্রই আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| অফিসিয়াল আনসার কি ডাউনলোড NEET 2026 Code 11, 12, 13, 14 | [↓ Download PDF] |
| আনসার কি প্রকাশ সম্পর্কে বিস্তারিত নোটিশ | Download Notice |
| Official NTA Website | [Visit Site →] |
| যোগাযোগের ঠিকানা | NTA-র হেল্পলাইন নম্বর 011-40759000 অথবা ইমেইল [email protected] |
নিট পরীক্ষার রেজাল্ট এবং ওএমআর শিট সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট এবং NTA-র অফিসিয়াল পোর্টাল ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

