দেশসেবার স্বপ্ন দেখা হাজার হাজার তরুণ-তরুণীর জন্য আবারও বড় সুযোগ নিয়ে শুরু হয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) পরীক্ষার Phase-2 আবেদন প্রক্রিয়া। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের অন্যতম মর্যাদাপূর্ণ প্রবেশদ্বার হল NDA। আবেদনের লাস্ট ডেট, গুরুত্বপূর্ণ যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
UPSC NDA & NA Exam 2026: ভারতীয় সশস্ত্র বাহিনীতে অফিসার নিয়োগ
বছরে দুবার হয়ে থাকে এই পরীক্ষা, এটি 2026 দ্বিতীয় ধাপের পরীক্ষা। ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) এবং ন্যাভাল একাডেমি (NA) 2026 এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট 394টি শূন্যপদে ক্যাডেট নিয়োগ করা হবে। বাহিনী অনুযায়ী শূন্যপদের বিন্যাস নিচের টেবিলে দেওয়া হলো:
| বাহিনীর নাম (Service) | মোট শূন্যপদ |
|---|---|
| National Defence Academy (Army) | 208 (মহিলা 10) |
| National Defence Academy (Navy) | 42 (মহিলা 37) |
| National Defence Academy (Air Force) | 120 (মহিলা 6) |
| Naval Academy (10+2 Cadet Entry Scheme) | 24 (মহিলা 3) |
| সর্বমোট (Total) | 394 |
(দ্রষ্টব্য: এয়ার ফোর্সের 120টি শূন্যপদের মধ্যে Flying ব্রাঞ্চে 92টি, Ground Duties-Tech ব্রাঞ্চে 18টি এবং Ground Duties-Non-Tech ব্রাঞ্চে 10টি পদ রয়েছে।)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- Army Wing (NDA): যেকোনো সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে 10+2 প্যাটার্নে 12th Class (দ্বাদশ শ্রেণি) পাস হতে হবে।
- Air Force, Naval Wings (NDA) এবং Naval Academy: 10+2 প্যাটার্নে পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics) সহ 12th Class পাস হতে হবে।
- যেসকল প্রার্থীরা বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন (Appearing), তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও বৈবাহিক অবস্থা (NDA Age Limit 2026)
আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত মহিলা হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ 01 জানুয়ারি 2008-এর আগে এবং 01 জানুয়ারি 2011-এর পরে হলে চলবে না।
বেতন ও ভাতা (Salary / Pay Scale)
আর্মি, নেভি বা এয়ার ফোর্সে ট্রেনিং চলাকালীন ক্যাডেটদের মাসিক 56,100 টাকা (Level 10 অনুযায়ী) নির্দিষ্ট স্টাইপেন্ড হিসেবে প্রদান করা হবে। সফলভাবে কমিশন পাওয়ার পর মূল বেতনের পাশাপাশি অন্যান্য সামরিক ভাতাদি (যেমন- ফ্লাইং অ্যালাউন্স, প্যারা অ্যালাউন্স, ডিএ ইত্যাদি) যুক্ত হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- Written Examination (লিখিত পরীক্ষা): লিখিত পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ (Objective Type) হবে এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং (Negative Marking) থাকবে।
| বিষয় | পূর্ণমান | সময় |
|---|---|---|
| Mathematics | 300 নম্বর | 2.5 ঘণ্টা |
| General Ability Test | 600 নম্বর | 2.5 ঘণ্টা |
- SSB Interview (ইন্টারভিউ): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 900 নম্বরের ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্টের (Intelligence and Personality Test) জন্য Services Selection Board (SSB)-এ ডাকা হবে।
বিস্তারিত দেখো: NDA Exam Syllabus 2026: ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা
NDA & NA Online Application: কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের UPSC-এর অফিশিয়াল পোর্টাল upsconline.nic.in-এ গিয়ে প্রথমে One Time Registration (URN) সম্পূর্ণ করতে হবে এবং এরপর Common Application Form (CAF) পূরণ করতে হবে। আবেদনের সময় একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (যেমন- Aadhaar Card) এবং স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করা বাধ্যতামূলক।
আবেদনের ফি (Application Fee)
ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই (UPI) বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
| প্রার্থীর শ্রেণি | আবেদন ফি |
|---|---|
| General / OBC | 100 টাকা |
| SC / ST / মহিলা প্রার্থী | কোনো আবেদন ফি লাগবে না (0 টাকা) |
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন লিংক (Important Dates & Application)
| গুরুত্বপূর্ণ বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | 20 মে 2026 |
| আবেদনের শেষ তারিখ | 11 জুন 2026 (বিকেল 06:00 টা পর্যন্ত) [Extended] |
| লিখিত পরীক্ষার তারিখ | 13 সেপ্টেম্বর 2026 |
| অফিসিয়াল আবেদন পোর্টাল | upsconline.nic.in |
| NDA 2026 (Phase 2) Notification: পরীক্ষার Official নোটিশ | Download PDF ↓ |
| NDA পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য | Click Here ➣ |
ক্লিক করে দেখো: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষা
প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়ে থাকেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) NDA পরীক্ষা প্রার্থীদের জন্য এটি হতে পারে দেশের সেবা করার পাশাপাশি একটি সম্মানজনক ও গৌরবময় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

