MAKAUT CET Form Fill Up: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তির পরীক্ষার আবেদন শুরু! দেখে নিন

Gobinda Gorai

Published on:

MAKAUT CET Form Fill Up 2026 Apply Online Last Date Eligibility

MAKAUT CET 2026: অবশেষে MAKAUT অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তরফ থেকে CET (Common Entrance Test) জন্য সমস্ত নোটিফিকেশনের প্রকাশিত হয়েছে। পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 2 মে তারিখ থেকে – সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের পোস্ট থেকে জানতে পারবে।

— Advertisement —

MAKAUT CET Form fill up 2026: Exam Date & Update

উচ্চমাধ্যমিক পাশের পর যেসব ছাত্রছাত্রীরা কম্পিউটার অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজি, মিডিয়া, অ্যানিমেশন কিংবা প্রফেশনাল সায়েন্স কোর্স ভর্তি হতে চাও তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ।

পরীক্ষার ফরম ফিলাপ ও গুরুত্বপূর্ণ তারিখ

COMMON ENTRANCE TEST (CET) -2026Timelines
Online Applications Opens for CET 2026 (আবেদন শুরু)02.05.2026
Online Applications Closing date (আবেদনের শেষ তারিখ)22.05.2026
(upto 23:59:59 hours)
Date of Online Examination (পরীক্ষার তারিখ)31.05.2026

মাকআউট সি.ই.টি (MAKAUT CET কমন এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে?-এর ওপর ইতি মধ্যেই বিস্তারিত তোমাদের একটা পোস্টে বলেছি সেখান থেকে তোমরা সমস্তটা পড়ে নিও।

Full Details: MAKAUT CET পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, ভর্তি বিস্তারিত

যোগ্যতা (Eligibility MAKAUT CET 2026)

— Advertisement —

CET 2026-এ আবেদন করার জন্য কিছু basic eligibility criteria follow করতে হবে:

  • UG Course-এর জন্য: Higher Secondary (HS) পাশ বা appearing হতে হবে (WBCHSE বা equivalent board থেকে, general বা vocational stream)।
  • PG Course-এর জন্য: 3/4 বছরের Bachelor’s Degree (Honours/Major বা minimum 140 credit) সম্পন্ন বা appearing হতে হবে, recognised university থেকে।
  • Age Limit: কোনো upper age limit নেই।

MAKAUT CET Application Form 2026: পরীক্ষা ফরম ফিলাপ কিভাবে?

MAKAUT CET 2026-এর জন্য আবেদন করার জন্য, https://cetmat.formflix.com/ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নোটিফিকেশনে আপনারা সিইটির আপডেট পেয়ে যাবেন।

  1. হোমপেজে সবার ওপরে এপ্লাই অনলাইন “Apply Online” রেজিস্ট্রেশন এর অপশন পেয়ে যাবেন। তাহলে রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন,
  2. সেখানে সমস্ত তথ্য UG/PG, নাম, আধার নম্বর, ইমেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের পর সমস্ত তথ্য থেকে পরীক্ষার ডিটেইলস মেইলের মারফত জানিয়ে দেওয়া হবে।

MAKAUT CET Application Fees (আবেদন ফি)

MAKAUT CET exam-এর জন্য application করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট fees pay করতে হবে। Category অনুযায়ী fees আলাদা:

  • General / OBC candidates: ₹600/-
  • SC / ST / PwD candidates: ₹300/- (PwD = Person with Disability)

Application fees শুধুমাত্র অনলাইনের এর মাধ্যমে pay করতে হবে। একবার fees payment হয়ে গেলে refund করা যাবে না, একই application-এর জন্য বারবার payment করবেন না।

অবশ্যই দেখে নাও: BBA Course: উচ্চমাধ্যমিকের পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা! প্রফেশনাল চাকরি, জেনে নিন

MAKAUT CET website & Information PDF

বিবরণলিংক
MAKAUT CET সম্পর্কে বিস্তারিতMAKAUT CET »
সরাসরি রেজিস্ট্রেশন লিংক (Apply Link)MAKAUT CETMAT →
MAKAUT CET Information Brochure
(এটি 2024 এর, ২০২৬ এর আলাদা করে প্রকাশিত হয়নি)
Download PDF

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন এবং ইনফরমেশন ব্রাউজারের লিংক দেওয়া রইল তোমরা সেটা সংগ্রহ করে নিয়ে সমস্ত বিষয়টা বুঝে নিতে পারো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো

Join Group

Telegram

Share