পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রত্যাশিত নম্বর পাননি বা আশানুরূপ ফল করতে পারেননি। তাদের জন্য পর্ষদ প্রতি বছরের মতো এবারও “পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS)” এবং “পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)”-এর মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিচ্ছে।
Madhyamik Result PPR/PPS 2026 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য!
কীভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। অনেক ছাত্র-ছাত্রীর মনে প্রশ্ন থাকে তারা PPS না কি PPR করবে? পর্ষদের নিয়ম অনুযায়ী:
- PPS (Scrutiny): পরীক্ষায় উত্তীর্ণ বা পাস করা (Successful) প্রার্থীরা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে। এখানে মূলত নম্বর গণনায় কোনো ভুল আছে কি না বা সব প্রশ্নের নম্বর যোগ করা হয়েছে কি না, তা যাচাই করা হয়।
- PPR (Review): পরীক্ষায় অকৃতকার্য বা ফেল করা (Unsuccessful) প্রার্থীরা রিভিউ করার সুযোগ পাবে। এক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়ন করা হয়।
আবেদনের জন্য কত টাকা লাগবে? PPR PPS Fees
ফলাফলে উত্তীর্ণরা পিপিএস-এর জন্য আবেদন করতে পারবেন (৮০ টাকা ফি প্রতি বিষয়)। ফলাফলে অনুতীর্ণ বা ফেল হওয়া পিপিআর-এর জন্য আবেদন করতে পারবেন (১০০ টাকা ফি প্রতি বিষয়)।
| প্রকার | উপযুক্ত প্রার্থী | ফি (প্রতি বিষয়) |
|---|---|---|
| PPS (Scrutiny) | পাস করা পরীক্ষার্থী (Successful) | ₹৮০.০০ |
| PPR (Review) | ফেল করা পরীক্ষার্থী (Unsuccessful) | ₹১০০.০০ |
স্কুল কর্তৃপক্ষ প্রাসঙ্গিক খরচ মেটানোর জন্য প্রার্থী পিছু সর্বোচ্চ ৫ টাকা নগদ গ্রহণ করতে পারে।
** কোন স্টুডেন্ট যদি দুটো সাবজেক্ট এর জন্য রিভিউ করে, তাকে ৮০+৮০= ১৬০ টাকা দিতে হবে, এবং তার সঙ্গে বাড়তি স্কুলকে দু টাকা দিতে হবে আবেদন ফরমের জন্য।
বিস্তারিত: Madhyamik Pass Marks, Grade, Division: মাধ্যমিক পাশ নম্বর, Star লেটার ও গ্রেড! পর্ষদের নতুন নিয়ম
Madhyamik PPR PPS Application Process: কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের নিজস্ব স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাতে হবে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ https://wbbsedata.com পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আবেদনপত্র নিজের বিদ্যালয়ে জমা করতে হবে জমা করার জন্য সাদা কাগজে (Plain Paper) লিখে এবং সাথে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে:
- প্রার্থীর নাম ও রোল নম্বর।
- যে যে বিষয়ের জন্য PPS বা PPR করতে ইচ্ছুক তার নাম।
- মার্কশিটের ফটোকপি (Photocopy of Marksheet)।
- নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি (নগদ)।
প্রথম থেকেই প্রস্তুতিতে নতুন সেমিস্টার সিস্টেমে তৈরি MCQ Smart নোটস পিডিএফগুলি সংগ্রহ করতে পারো ↓
লাস্ট ডেট ও গুরুত্বপূর্ণ তারিখ (WBBSE PPR/PPS Last Date)
৮ই মে ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে থেকে ২২ই মে ২০২৬ (22th May 2025), মধ্য রাত্রি (11:59 PM) পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না।স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে। তো সেই হিসাবে সময়ের আগে স্কুলে আবেদন জমা করতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে সেটাও নিজেরা পড়ে নিতে পারেন।
| গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
|---|---|
| PPR/PPS 2025 সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ No: DS(C)/081/26 Date : 08.05.2026 | ↓ Download PDF |
| PPR/PPS Applications for MP(SE)’2026 (For Schools Only) | https://wbbsedata.com/ |
অবশ্যই দেখবেন: WB Class 11 1st Semester Syllabus PDF 2026 (All Subjects) একাদশ প্রথম সেমিস্টার লেটেস্ট সিলেবাস
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


