মাধ্যমিক পরীক্ষা ২০২৬ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের চোখ ফল প্রকাশের দিকে। এর মাঝেই খাতা মূল্যায়ন (Answer Script Evaluation) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মাধ্যমিক বোর্ড তথা মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট কি জানানো হয়েছে বিস্তারিত নোটিসহ দেখে নিন।
Madhyamik 2026 Answer Script Guidelines: খাতা মূল্যায়নে কড়া নির্দেশ: কী বলছে পর্ষদ?
WBBSE, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা নোটিফিকেশনে সমস্ত পরীক্ষক, স্ক্রুটিনিয়ার ও হেড এক্সামিনারদের উদ্দেশে একাধিক বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের বক্তব্য অনুযায়ী—
- পরীক্ষার্থীদের খাতা বহু বছরের পরিশ্রমের ফল
- তাই খাতা দেখার সময় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা বাধ্যতামূলক
- ফলাফলের নির্ভরযোগ্যতা সম্পূর্ণভাবে পরীক্ষকদের সততা ও গোপনীয়তার উপর নির্ভর করে
অর্থাৎ, কোনও রকম অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পর্ষদের বিজ্ঞপ্তি স্পষ্ট করে দিল মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান। খাতা দেখা হবে সর্বোচ্চ নিরাপত্তা, গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রেখে।
মাধ্যমিক খাতা দেখা ও নিরাপত্তা: গুরুত্বপূর্ণ নির্দেশগুলি এক নজরে
নিরাপদ সংরক্ষণ (Secure Storage): খাতার প্যাকেট পরীক্ষকের নিজস্ব সুরক্ষিত ও তালাবদ্ধ স্থানে রাখতে হবে। আর্দ্রতা, গরম, পোকামাকড় বা গৃহপালিত প্রাণীর ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে হবে।
কঠোর গোপনীয়তা (Strict Confidentiality)
পর্ষদ স্পষ্ট জানিয়েছে—ফলাফলের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নির্ভর করছে এই গোপনীয়তার উপর।
- খাতার ছবি তোলা যাবে না
- সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না
- অন্য কারও সঙ্গে নম্বর বা মূল্যায়ন পদ্ধতি আলোচনা করা যাবে না
পাবলিক প্লেসে খাতা দেখা নিষিদ্ধ: স্টাফ রুম, অফিস, পাবলিক প্লেস—কোনও জায়গায় খাতা দেখা যাবে না। শুধুমাত্র নিরাপদ ও নিরিবিলি পরিবেশে মূল্যায়ন করতে হবে।
নির্ধারিত সময়ে নম্বর জমা: ফল প্রকাশের নির্ধারিত সময় বজায় রাখতে সময়মতো নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক।
ক্লিক করে দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত
তাহলে কি সবাই পাস করবে? কেমন হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট?
অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে, “এবার কি সবাই পাস করবে?”, “ফেক ফেল বা ইচ্ছাকৃতভাবে কাউকে ফেল করানো হবে না তো?”- এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে ছাত্রছাত্রীদের মধ্যে।
পর্ষদের এই বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে “সবাই পাস করবে” বা “কাউকে ফেল করানো হবে না”। বরং বোর্ডের মূল জোর স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের উপর। অর্থাৎ—
- নম্বর দেওয়া হবে উত্তরপত্রের মান অনুযায়ী।
- কোনও রকম ইচ্ছাকৃত ফেল বা নম্বর কাটা বরদাস্ত করা হবে না।
- পর্ষদ স্পষ্ট জানিয়েছে, পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে খাতা দেখা হবে।
রেজাল্টের আপডেট (ক্লিক করে দেখুন) » Madhyamik Result 2026 Date: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF)
| এডমিট কার্ডের অফিসিয়াল নোটিশ | পিডিএফ লিংক |
|---|---|
| To, All Examiners, of Madhyamik Pariksha (SE), 2026 Date: 25.02.2026 | No: DS(C)/054/26 | ↓ Download |
| মাধ্যমিক পাশে স্কলারশিপ টাকা | Click Here → |
ডিজিটাল যুগে খাতা ফাঁস, ছবি ভাইরাল হওয়া বা নম্বর সংক্রান্ত বিতর্ক—এই সব অভিযোগ এড়াতেই এবার শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে পর্ষদ। গুজবে কান না দিয়ে পরীক্ষার্থীদের উচিত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

