উচ্চমাধ্যমিক পাশে ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক রকমের চ্যালেঞ্জ আজও আছে, অনেক সংস্থা থেকে পড়াশোনায় আগ্রহী করার জন্য নানারকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। সেরকমই একটি বিশেষ সুযোগে দিচ্ছে Legrand Scholarship, কি এই নতুন স্কলারশিপ? কিভাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবেদন করবেন তা নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন।
Legrand Empowering Scholarship Program 2026-27
“Legrand” একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক্স কোম্পানি। এই সংস্থা প্রত্যেক বছরের মতো স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এসেছে যার নাম “Legrand Empowering Scholarship Program”। 2022 সাল থেকে এই সংস্থা বিশেষ করে মেয়েদের জন্য এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু করেছে। প্রতিবছরের মতো এই বছরেরও এই স্কলারশিপের আবেদন চলছে।
লিগ্র্যান্ড স্কলারশিপের সুবিধা কি কি?
ছাত্রীদের একাডেমিক কোর্সের বার্ষিক কোর্স ফি এর 80% খরচ অথবা প্রায় 80,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে নির্বাচিত মেধাবী ছাত্রীদের। যেখান থেকে তাদের কোর্সের টিউশন ফি, পড়াশোনা সামগ্রী কেনার খরচ কিংবা পড়াশোনা সম্পর্কিত যাবতীয় খরচ তারা পেয়ে যাবে।
Legrand-স্কলারশিপে আবেদনে কি কি যোগ্যতা লাগবে?
শুধুমাত্র ভারতীয় মেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং গ্রহণযোগ্য হবে।
- ছাত্রীদের আবশ্যক ভাবে B.Tech/ BE/B.Arch/BBA/B.COM/B.SC (Math এবং Science) গ্রাজুয়েট লেভেলে এর মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে পাঠরত হতে হবে।
- 2026 সালে, অর্থাৎ এই বছর উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রীদের অন্তত 80% নম্বর পেতে হবে।
- ছাত্রীর বার্ষিক পারিবারিক আয় 5,00,000 (৫ লাখ)-এর কম হতে হবে।
আবেদন চলছে: SBI Asha Scholarship 2026: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ দেবে ৭৫,০০০ টাকা!
Special Category
এই স্কলারশিপে Special Category – বিশেষভাবে সুযোগ রয়েছে differently-abled girl students, COVID-19-এ প্রভাবিত অভিভাবকের সন্তান, LGBTQ+ শিক্ষার্থী, single parent-এর সন্তান, orphan students, physical/intellectual disabilities ও neurodivergent individuals এবং differently-abled parents-এর কন্যাসন্তানদের জন্য। বিশেষ ক্যাটাগরিতে আবেদনকারীদের ন্যূনতম 70% নম্বর থাকতে হবে।
Documents: কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে?
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
- বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট।
- আধার কার্ড।
- Class 10 ও Class 12 এর মার্কশিট।
- পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট।
- কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তির যাবতীয় ডকুমেন্টস ফি পেমেন্ট সহ (অবশ্যই বর্তমান বছরের)।
Legrand Scholarship Online Application: স্কলারশিপে অনলাইন আবেদন প্রক্রিয়া
কিভাবে apply করবে এই স্কলারশিপের জন্য? আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে (https://legrandscholarship.co.in/) যেতে হবে।
- প্রথমে ওয়েবসাইটে গিয়ে “Legrand Empowering Scholarship Program” স্কলারশিপ বারে “Apply now” বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে আবেদন পেজে Scholarify পোর্টালে আপনাকে নিয়ে যাবে, “Start application button” এ ক্লিক করে ফরম ফিলাপ চালু হবে।
- এরপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে উক্ত ফর্মে এবং প্রয়োজনীয় documents upload করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ এবং অনলাইন আবেদন
| তথ্য | বিবরণ |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | 07-09-2026 (7th সেপ্টেম্বর) |
| আবেদনের সরাসরি লিংক | Online Apply » |
| হেল্পলাইন | 01141170531 [email protected] |
মিস করবেন না: Reliance Foundation Scholarship: আম্বানি পরিবার দিচ্ছে ২ লক্ষ টাকা
আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন। পরবর্তীকালে ছাত্রী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে তাকে ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

