CLAT Law Admission 2027: কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে আইন নিয়ে ভর্তি! আবেদন, যোগ্যতা দেখে নিন

Anjan Mahata

Published on:

CLAT 2027 Form Fill Up National Law Admission

উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ‘কনসোর্টিউম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিস’ (CNLU) প্রকাশ করেছে Common Law Admission Test (CLAT) 2027-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় ২৬টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে (NLU) স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) আইন কোর্সে ভর্তির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত সমস্ত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন।

— Advertisement —

কমন ল অ্যাডমিশন টেস্ট ২০২৭ (CLAT 2027)

কনসোর্টিউম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিস (CNLU) তাদের অধীনস্থ ২৬টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ২০২৭–২৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে

বিষয়তথ্য
কোর্স 5 বছর মেয়াদি UG (B.A. LL.B, B.B.A. LL.B ইত্যাদি) ও PG (LL.M)
আবেদন শুরু ৩রা অগস্ট ২০২৬
আবেদন শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৬
আবেদন ফি₹৪০০০ (General / OBC / EWS / NRI)
₹৩৫০০ (SC / ST / Divyang)
পরীক্ষার তারিখ ৬ই ডিসেম্বর ২০২৬ (06-12-2026)
দুপুর ২:০০ টো থেকে বিকেল ৪:০০ টে (১২০ মিনিট)
পরীক্ষার ধরণ অফলাইন (Pen & Paper – OMR)
পূর্ণমান ১২০ (UG)
নেগেটিভ মার্কিং-০.২৫ (চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে)

যোগ্যতা (Eligibility Criteria)

  • স্নাতক স্তর (UG – B.A. LL.B / B.B.A. LL.B):
    • General / OBC / EWS / NRI: স্বীকৃত যেকোনো বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী (Class 12) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে (অথবা ২০২৫/২০২৬ সালে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদনযোগ্য)।
    • SC / ST / PwD: দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর থাকতে হবে।
    • বয়সসীমা: কোনো নির্দিষ্ট ন্যূনতম বা সর্বোচ্চ বয়সসীমা নেই (N/A)।
  • স্নাতকোত্তর স্তর (PG – LL.M):
    • General / OBC / EWS / NRI: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LL.B ডিগ্রি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 50% বা 55% (বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী) নম্বর থাকতে হবে।
    • SC / ST / PwD: ন্যূনতম 45% বা 50% নম্বর থাকতে হবে।
    • শেষ বর্ষের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

জেনে রাখুন! How to Become Lawyer? LLB, Eligibility, Admission: উকিল আইনজীবী কিভাবে হবে? সবকিছু দেখে নিন

অংশগ্রহণকারী শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ (Top Participating NLUs)

বিশ্ববিদ্যালয়ের নামঅবস্থান
NLSIUBengaluru
NALSARHyderabad
NLIUBhopal
WBNUJSKolkata
NLUJJodhpur
HNLURaipur
GNLUGandhinagar
RMLNLULucknow
RGNULPatiala
CNLUPatna
NUALSKochi
NLUOCuttack
NUSRLRanchi
DSNLUVisakhapatnam
NLUJAAGuwahati
TNNLUTiruchirappalli
MNLUMumbai
MNLUNagpur
MNLUChhatrapati Sambhajinagar (Aurangabad)
HPNLUShimla
DNLUJabalpur
DBRANLUSonipat (Haryana)
RPNLUPrayagraj
NLUTAgartala (Tripura)
GNLU CampusSilvassa
NLU MeghalayaShillong

(এছাড়াও IIULER Goa সহ দেশের ৬০টিরও বেশি অনুমোদিত প্রাইভেট ল স্কুল এই স্কোরের মাধ্যমে ভর্তি নেয়।)

আবেদন ফর্ম ফিলাপ (Application Form Fill Up)

  1. প্রথমে CNLU অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ যেতে হবে।
  2. এরপর “CLAT 2027 Registration” লিঙ্কে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  3. পরবর্তী ধাপে মোবাইলে আসা OTP দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে লগ-ইন করতে হবে।
  4. শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত তথ্য নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  5. প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর ও প্রাসঙ্গিক সার্টিফিকেট আপলোড করে পছন্দের পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে।
  6. ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
  7. সবশেষে ফর্ম সাবমিট করার পর চূড়ান্ত আবেদনপত্রের একটি কপি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

— Advertisement —

CLAT 2027 ভর্তি প্রক্রিয়া মূলত তিনটি মূল ধাপের মাধ্যমে সম্পন্ন হয়:

  1. লিখিত পরীক্ষা (Written Exam – OMR Based)
  2. অনলাইন কাউন্সেলিং (Online Counselling)
  3. নথি যাচাইকরণ (Document Verification) ও আসন বণ্টন

বিস্তারিত দেখে নিন: CLAT জাতীয় সাধারণ আইন ভর্তি প্রবেশিকা পরীক্ষা! কারা বসতে পারবে? যোগ্যতা, পরীক্ষার সমস্ত তথ্য

প্রয়োজনীয় লিঙ্ক ও তথ্যসমূহ

বিষয়তথ্য
অফিসিয়াল নোটিফিকেশন (PDF)Download Notice ↓
কনসোর্টিউম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিস’ (CNLU) অফিসিয়াল ওয়েবসাইটconsortiumofnlus.ac.in
অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্কApply Online →
হেল্পলাইন ও যোগাযোগ 08047162020
ইমেইল: [email protected]

আইনের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য CLAT 2027 সর্বভারতীয় স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। ৩১শে অক্টোবর ২০২৬ তারিখের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক প্রস্তুতি ও অনুশীলনের মাধ্যমে সময় থাকতেই নিজের প্রস্তুতি জোরদার করুন।

Join Group

Telegram

Share