উচ্চশিক্ষার বিপুল খরচ বহু মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়ায়। এই আর্থিক চাপ কমাতে এগিয়ে এসেছে IDFC FIRST Bank। আর্থিক সমস্যা কাটিয়ে উঠে যাতে মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তার জন্য রয়েছে IDFC FIRST Bank Engineering Scholarship Programme 2026-30। কারা আবেদন করতে পারবেন? কত টাকা পাবেন? কীভাবে আবেদন করতে হবে? সমস্ত কিছু বিস্তারিত নিচে দেখে নিন।
IDFC FIRST Bank স্কলারশিপ (IDFC FIRST Bank Engineering Scholarship Programme 2026-30)
IDFC FIRST Bank-এর এই স্কলারশিপটির মূল লক্ষ্য হলো আর্থিক দিক থেকে অনগ্রসর কিন্তু অত্যন্ত মেধাবী প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব ভাগ করে নেওয়া। এই বৃত্তির সাহায্যে ৪ বছরের B.E. বা B.Tech. কোর্সের জন্য শিক্ষার্থীরা প্রতি বছর আর্থিক সহায়তা পাবে, যাতে আর্থিক চাপ কমিয়ে তারা নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মনোযোগ দিতে পারে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বৃত্তির নাম | IDFC FIRST Bank Engineering Scholarship Programme 2026-30 |
| বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ (CSR Initiative) |
| যোগ্য কোর্স | ১ম বর্ষের B.E. / B.Tech (2026-27 শিক্ষাবর্ষ) |
| আবেদন মোড | অনলাইন (IDFC Portal) |
| স্কলারশিপের পরিমাণ | প্রতি বছর সর্বোচ্চ ₹১,০০,০০০ (৪ বছর পর্যন্ত) |
| পরিবারের বার্ষিক আয় | সর্বোচ্চ ₹৬ লক্ষ টাকা |
আবেদনের যোগ্যতা (Eligibility)
এই বৃত্তিতে আবেদন করার জন্য শিক্ষার্থীকে নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করতে হবে—
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছরের B.Tech বা B.E. কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই FIRST IMPACT তালিকাভুক্ত (Empanelled) যেকোনো সংস্থায় বা কলেজে ভর্তি হতে হবে।
- সমস্ত উৎস মিলিয়ে পরিবারের মোট বার্ষিক আয় ₹৬ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
- আবেদনকারীর আধার কার্ডের সাথে একটি সক্রিয় মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।
স্কলারশিপ পরিমাণ ও সুবিধা (Benefits)
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তাঁদের ৪ বছরের কোর্স চলাকালীন প্রতি বছর সর্বোচ্চ ₹১,০০,০০০ (এক লক্ষ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এক্ষেত্রে কোর্সের প্রকৃত বার্ষিক ফি অথবা ১ লক্ষ টাকার মধ্যে যেটি কম হবে, সেটাই প্রদান করা হবে। তবে পরবর্তী বছরগুলোতে এই স্কলারশিপের টাকা পাওয়ার বিষয়টি নির্দিষ্ট নবীকরণ প্রক্রিয়া বা Renewal criteria পূরণের ওপর নির্ভর করবে।
আবেদন চলছে! Reliance Foundation Scholarship: আম্বানি পরিবার দিচ্ছে ২ লক্ষ টাকা রিলায়েন্স স্কলারশিপ! অনলাইন আবেদন
কীভাবে অনলাইনে আবেদন করবেন (How to Apply)
এই স্কলারশিপে আবেদনের জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে:
- প্রথমে ‘IDFC FIRST Bank Engineering Scholarship Programme 2026-30′-এর অফিসিয়াল পেজে গিয়ে সমস্ত নির্দেশাবলী পড়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করুন।
- যোগ্যতা যাচাই করে আপনার আধার নম্বর এবং যুক্ত থাকা মোবাইল নম্বর ভেরিফাই করুন।
- আপনার রেজিস্টার্ড পোর্টালে প্রাপ্ত User ID এবং Password দিয়ে লগইন করুন।
- অনলাইন আবেদন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required)
আবেদন জমা দেওয়ার আগে যে যে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে—
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র এবং ফি প্রদানের রসিদ।
- জন্ম সার্টিফিকেট / ১০ম শ্রেণীর পাসিং সার্টিফিকেট / পাসপোর্ট।
- পারিবারিক আয়ের প্রমাণপত্র
- আধার কার্ড (যুক্ত থাকা মোবাইল নম্বরসহ), পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ডের ঠিকানা থেকে আলাদা ঠিকানা হলে বর্তমান ঠিকানার প্রমাণপত্র (PIN Code সহ)।
গুরুত্বপূর্ণ তথ্য ও আবেদন লিংক
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ২০ই সেপ্টেম্বর ২০২৬ (20/09/2026) |
| অফিসিয়াল আবেদন লিঙ্ক (IDFC FIRST Bank Engineering Scholarship) | Apply Link → |
| FIRST IMPACT তালিকাভুক্ত (Empanelled) কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান তালিকা | College List PDF ↓ |
| ইমেইল (Email) | [email protected] |
অবশ্যই পড়ুন! Legrand Scholarship: মেয়েদের পড়াশোনার জন্য দারুন স্কলারশিপ! অনলাইনে আবেদন দেখে নিন
মেধাবী কিন্তু আর্থিক সমস্যায় থাকা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্বপ্নপূরণে এই স্কলারশিপটি একটি বড় সুযোগ। আপনার পরিচিত কোনো যোগ্য শিক্ষার্থী থাকলে অবশ্যই তাদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করে তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

