IAT 2026 IISER Admission: ৭ জুন পরীক্ষা, ৫ মার্চ থেকে আবেদন শুরু! যোগ্যতা ও সম্পূর্ণ গাইড

Gobinda Gorai

Updated on:

IISER IAT Admission Test Form Fill Up Eligibility Dates 2026

ভারতের শীর্ষ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার স্বপ্ন দেখছে এমন ছাত্রছাত্রীদের জন্য বড় আপডেট। আইএটি ২০২৬ (IISER Aptitude Test 2026)-এর ইনফরমেশন বুলেটিন প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরীক্ষার মাধ্যমে দেশের সাতটি Indian Institutes of Science Education and Research (IISER)-এ ৫ বছরের ডুয়াল ডিগ্রি এবং নির্বাচিত ক্ষেত্রে B.Tech কোর্সে ভর্তি হওয়া যাবে।

— Advertisement —

IAT 2026 IISER Admission Test: কোন কোন IISER-এ ভর্তি?

IIT/NIT তে ভর্তি হতে গেলে যেমন JEE দিতে হয়, মেডিকেল কলেজের জন্য NEET একইভাবে যারা বেসিক সাইন্স নিয়ে রিসার্চ করতে আগ্রহী সেরা জাতীয় প্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষা হল IISER Aptitude Test (IAT)। পরীক্ষা পদ্ধতি, সিট সংখ্যা ও আবেদন প্রক্রিয়া নিয়েও এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ গাইড। এ বছর কিছু উল্লেখযোগ্য নতুন কোর্স:

  • IISER Kolkata: ৫ বছরের ডুয়াল ডিগ্রি ইন Computational & Data Science
  • IISER Mohali: Geology & Environmental Science
  • IISER Bhopal: B.Tech in Chemical Engineering, Electrical Engineering, Computer Science & Data Science, BS in Economic Sciences
  • IISER Tirupati: BS in Economic & Statistical Sciences

এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্সেস, হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সেস-এ ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এই সম্পূর্ণ তথ্য একটি বিস্তারিত পোস্ট ইতিমধ্যেই লেখা রয়েছে আপনারা সেটি চাইলে পড়তে পারেন।

বিস্তারিত পড়ুন: IISER: ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান কিভাবে ভর্তি হওয়া যায়? সমস্ত তথ্য

যোগ্যতা (Eligibility Criteria)

  • ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (Class 12) পাশ বা ২০২৪/২০২৫ সালে পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ/বায়োলজির মধ্যে অন্তত তিনটি বিষয় থাকতে হবে।
    পরীক্ষায় চারটি বিষয়েই প্রশ্ন থাকবে।
  • সাধারণ শ্রেণির জন্য ন্যূনতম ৬০% নম্বর বাধ্যতামূলক (SC/ST/PwD প্রার্থীদের জন্য ৫৫%)।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

কার্যক্রমতারিখ ও সময়
আবেদন পোর্টাল খোলেবৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
আবেদন পোর্টাল বন্ধসোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ (রাত ১১:৫৫ PM IST পর্যন্ত)
আবেদনপত্র সংশোধন (Correction Window)বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ (সকাল ১১:০০ AM IST) থেকে শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ (রাত ১১:৫৫ PM IST)
হল টিকিট প্রকাশরবিবার, ২৪ মে, ২০২৬
IISER Aptitude Test (IAT) 2026রবিবার, ৭ জুন ২০২৬ (সকাল ৯:০০ টা – দুপুর ১২:০০ টা)

পরীক্ষা প্যাটার্ন (Exam Pattern)

— Advertisement —

IAT 2026 সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট (CBT) হবে এবং আমাদের রাজ্যের মধ্যে কলকাতা তে পরীক্ষার সেন্টার পরে। ইংরেজি এবং হিন্দি এই দুটি ভাষাতেই প্রশ্ন হয়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের English Version পরীক্ষা দিতে হবে।

IISER IAT Official Mock Test Exam Pattern 2026
Source: IISER Official Mock Test
  • মোট নম্বর: 240 | সময়: 180 মিনিট (3 ঘন্টা)
  • মোট প্রশ্ন: 60টি
  • বিষয়: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি (প্রতি বিষয় ১৫টি প্রশ্ন)
  • প্রতিটি প্রশ্নের মান: 4
  • নেগেটিভ মার্কিং: 25% (1 নম্বর কাটা যাবে)।

র‍্যাঙ্কের ভিত্তিতেই অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট বরাদ্দ এবং ভর্তি প্রক্রিয়া হবে।

আবেদন ফি:

অন্যান্য পরীক্ষার মতন এখানেও ফর্ম ফিলাপের পরীক্ষা ফি বাবদ ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে

  • General/OBC/EWS: ₹২০০০
  • SC/ST/PwD: ₹১০০০

সিট ম্যাট্রিক্স (প্রধান ক্যাম্পাস অনুযায়ী)

IISERমোট সিট
কলকাতা280
ভোপাল300
বেরমপুর300
মোহালি275
পুনে288
তিরুবনন্তপুরম320
তিরুপতি250

সর্বমোট সিট সংখ্যা প্রায় ২৩৪৩। ডিটেলস সিট ম্যাট্রিক্স অফিশিয়াল ওয়েবসাইটে বা ভর্তি কাউন্সিলিংয়ের সময় দেখে নিতে হবে।

আরো দেখবেন: HS Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার!

সিলেবাস ও প্রস্তুতি (Syllabus and Preparation)

সিলেবাস মূলত NCERT Class 11 ও 12 ভিত্তিক। ফিজিক্সে Mechanics থেকে শুরু করে Modern Physics পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস অন্তর্ভুক্ত। কেমিস্ট্রি, বায়োলজি ও ম্যাথমেটিক্সেও সম্পূর্ণ ১১-১২ শ্রেণির পাঠ্যসূচি প্রযোজ্য।

Date of IISER Aptitude Test (2026): Sunday, June 7, 2026 (9:00 AM to 12:00 Noon IST)
বিবরণলিংক
অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন (Information Bulletion PDF) – A-Z তথ্য↓ Download
আবেদনের ওয়েবসাইট ও লিংকClick Here →

পরীক্ষার ফল প্রকাশের পর র‍্যাঙ্ক অনুযায়ী অনলাইন কাউন্সেলিং হবে। IAT 2026 শুধুমাত্র একটি প্রবেশিকা পরীক্ষা নয়—এটি দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার দরজা খুলে দেয়। যাঁরা ভবিষ্যতে গবেষণা, একাডেমিক্স বা হাই-এন্ড টেকনোলজি সেক্টরে কাজ করতে চান, তাঁদের জন্য IISER একটি বড় মঞ্চ।

Join Group

Telegram