পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন। ইতিমধ্যেই এই প্রকল্পের দ্বিতীয় দফার টাকা ঢোকা শুরু হয়েছে ১ই জুলাই ২০২৬ থেকে। তবে এখনো বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে — আবেদন কি গ্রহণ হয়েছে? টাকা পাবো তো? নাকি আবেদন বাতিল হয়ে গেছে?
আবেদনকারীদের জন্য Social Registry Portal-এ একটি Application Status Check Facility চালু রয়েছে। খুব সহজেই জানা যাবে আপনার আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে। জুন মাসেই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়েছিল, এবং পরবর্তীতে জুলাই মাসেও একই ভাবে দ্বিতীয় কিস্তির টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে।
যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা টাকা পাননি তাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটাস চেক। স্ট্যাটাস চেক করার জন্য নিচের সহজ ধাপগুলি অনুসরণ করুন —

Step 1: প্রথমে Social Registry Portal-এ প্রবেশ করুন।
Step 2: এরপর নিজের District (জেলা) নির্বাচন করুন।
Step 3: আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি লিখুন।
Step 4: স্ক্রিনে থাকা Captcha Code ঠিকভাবে পূরণ করুন।
Step 5: এরপর Request OTP অপশনে ক্লিক করুন।
Step 6: আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটি লিখে Verify & Continue অপশনে ক্লিক করুন।
Step 7: এরপর আপনার Application Status স্ক্রিনে দেখতে পারবেন।
| Info | Details |
|---|---|
| Annapurna Yojana Status Check Link | Check Now ⇥ |
Application Status: কোন স্ট্যাটাস দেখালে কি বুঝবেন?
বর্তমানে মূলত তিন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে —
| স্ট্যাটাস | অর্থ |
|---|---|
| Application Accepted | আপনার আবেদন গ্রহণ হয়েছে। টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পেয়ে গেছেন। |
| Application Under Process | আপনার আবেদন এখনো যাচাই (Verification) পর্যায়ে রয়েছে। কয়েকদিন অপেক্ষা করতে হবে। |
| Application Rejected | আপনার আবেদন বাতিল হয়েছে। কারণ জানার জন্য যোগাযোগ করতে হবে। |
| Payment Failure | এটার মানে আপনার ব্যাংক একাউন্টে কোন সমস্যার কারণে পেমেন্ট ঢুকতে পারেনি, ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন |
Annapurna Yojana Application Rejected হলে কী করবেন?
আপনার যদি এখনো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকে বা যাদের Application Rejected দেখাচ্ছে, তারা আতঙ্কিত হবেন না। অনেক ক্ষেত্রে তথ্যে ভুল, ডকুমেন্ট সমস্যা অথবা যাচাই সংক্রান্ত কারণে আবেদন বাতিল হতে পারে।
এই ক্ষেত্রে আবেদনকারীকে নিজের এলাকার Block Office (ব্লক অফিস) বা BDO Office-এ বাট পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আবেদন বাতিল হওয়ার কারণ জানানো হতে পারে।
- আপনার রিজেক্টেড স্ট্যাটাস “Application Rejected” ওই রেফারেন্স নম্বর সহ স্ক্রিনশটটির একটি প্রিন্ট আউট বের করতে হবে।
- তার সাথে আপনার আবেদন ফরম, ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা করে আসতে হবে ভেরিফিকেশনের জন্য।
| বিষয় | বিবরণ |
|---|---|
| অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট | https://socialregistry.wb.gov.in/ |
| অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা লেটেস্ট আপডেট | Click Here → |
যাদের এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে জমা পড়েনি, তারা আগে অবশ্যই নিজেদের Application Status চেক করে নিন। অনেকের আবেদন এখনো Verification Process-এ রয়েছে, তাই অযথা চিন্তা না করে কয়েকদিন অপেক্ষা করাই ভালো। আর যাদের আবেদন বাতিল হয়েছে, তারা দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
চেক করুন! WB Samarth Portal: রাজ্যের সরকারি ভাতা ও প্রকল্প স্ট্যাটাস চেক দেখে নিন @samarth.wb.gov.in
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

