LIC Golden Jubilee Scholarship 2026: ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে LIC, মিলবে ২০০০০ টাকা! দেখে নিন

Anjan Mahata

Updated on:

LIC Golden Jubilee Scholarship Official

“LIC জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগী কে বাদ ভি!” – ভারতীয় জীবন বীমা নিগম, এলআইসি তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য আনা হলো বড় স্কলারশিপ এর সুযোগ। মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, কলেজ পড়ুয়া থেকে শুরু করে যে কোন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পেতে পারে ১৫০০০ টাকা কিংবা কলেজ স্তরে ২০০০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ যার নাম “LIC Golden jubilee scholarship“। তাহলে কীভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক।

— Advertisement —

LIC Golden Jubilee Scholarship 2026: এলাইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ

প্রতিবছরের মতো এই বছরও LIC Golden Jubilee স্কলারশিপ এর আবেদন ইতিমধ্যেই চলছে। যেকোনো সরকারি বা প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা এতে সুযোগ পাবে। সম্পূর্ণ অনলাইনে ফরম ফিলাপ হবে তারপরে নির্বাচিত বা সল্ট লিস্ট হলে রিজিওনাল অফিসে ফর্ম সিগনেচার সহকারে ভেরিফিকেশনের জন্য জমা করে আসতে হবে। সমস্ত ডিটেলস নিচে দেওয়া থাকলো –

তথ্যবিস্তারিত
স্কলারশিপের নামLIC Golden Jubilee Scholarship Scheme
ধরন (Type)CSR (কর্পোরেট স্কলারশিপ)
কারা আবেদন করতে পারবেনমাধ‍্যমিক, উচ্চমাধ‍্যমিক থেকে গ্রাজুয়েশন এবং পেশাগত কোর্সের পড়ুয়ারাও আবেদন করতে পারেন
বৃত্তির পরিমানবৃত্তির পরিমান ৪০০০০, ৩০০০০ এবং ২০০০০ টাকা (কোর্স ভিত্তিতে)

আবেদনকারীর যোগ‍্যতা (LIC Scholarship Eligibility)

ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। স্কলারশিপ প্রার্থী অন‍্য কোন সংস্থা থেকে স্কলারশিপে নাম নথিভুক্ত থাকলে আবেদনের জন‍্য যোগ‍্য নয়।

  • ১. আবেদনকারীকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে।
  • ২. প্রার্থীকে উচ্চমাধ‍্যমিক বা মাধ‍্যমিক বা সমতুল‍্য পরীক্ষায় নূন‍্যতম ৬০ % নম্বর পেতে হবে।
  • ৩. প্রার্থীর পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/- উপরে হওয়া চলবে না।
— Advertisement —

এলআইসি গোল্ডেন যুবিলী স্কলারশিপ দুটি ধরণের – General Scholarship এবং Special Scholarship. নিচে দুটি বিস্তারিত বিবরণ দেওয়া রইল।

A. General Scholarship: উচ্চ মাধ্যমিকের পর (After Class 12)

  • 2023-24 / 2024-25 / 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য প্রাপ্ত হতে হবে।
  • 2026-27 শিক্ষাবর্ষে নিচের যেকোনো প্রথম বর্ষের কোর্সে ভর্তি হতে হবে –
    • মেডিকেল (MBBS, BAMS, BHMS, BDS)
    • ইঞ্জিনিয়ারিং (BE, B.Tech, B.Arch)
    • যে কোনো স্নাতক (Graduation in any discipline) BSc, BA, BCom
    • ইন্টিগ্রেটেড কোর্স
    • ডিপ্লোমা / ভোকেশনাল কোর্স
    • ITI কোর্স।
যোগ্যতা স্তরন্যূনতম নম্বরভর্তি হতে হবে
উচ্চ মাধ্যমিক (Class XII)60% বা CGPA সমতুল্যমেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন (General UG), ইন্টিগ্রেটেড, ডিপ্লোমা, ITI

আবেদন চলছে: TATA Scholarship: পড়ুয়াদের ১৮০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা

B. Special Scholarship মাধ্যমিকের পর (After Class 10)

  • 2023-24 / 2024-25 / 2025-26 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য।
  • 2026-27 শিক্ষাবর্ষে Higher Secondary (10+2) / Vocational / Diploma / ITI কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  • স্কলারশিপ মেয়াদ থাকবে দুই বছর।
  • পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/-।
যোগ্যতা স্তরন্যূনতম নম্বরভর্তি হতে হবেমেয়াদ
মাধ্যমিক (Class X)60% বা CGPA সমতুল্যHS (10+2) / Vocational / Diploma / ITI2 বছর

স্কলারশিপের পরিমান (Scholarship Amount)

একবার স্কলারশিপের নির্বাচন হলে, বছরে দুবার কিস্তিতে (Installment) টাকা দেওয়া হবে।

শিক্ষার ক্ষেত্রবাৎসরিক স্কলারশিপ১ম কিস্তি২য় কিস্তি
মেডিক্যাল₹50,000₹25,000₹25,000
ইঞ্জিনিয়ারিং / কারিগরি শিক্ষা₹40,000₹20,000₹20,000
সাধারণ / অনার্স গ্রাজুয়েশন₹20,000₹10,000₹10,000
উচ্চ মাধ্যমিক স্তর 10+2₹15,000₹7,500₹7,500

LIC Golden Jubilee Scholarship Online Application: স্কলারশিপে আবেদন পদ্ধতি

প্রথমে ইচ্ছুক প্রার্থীকে এলআইসি ইন্ডিয়া অফিসিয়াল সাইট https://licindia.in/ তে যেতে হবে। হোমপেজেতে আপনারা স্কলারশিপ আবেদনের জন্য একটি নোটিশ দেখতে পাবেন।

  1. হোমপেজে আপনারা সরাসরি গোল্ডেন জুবিলী (LIC Golden Jubilee Scholarship 2026) পেজে চলে যাবেন এবং সেখান থেকে স্কলারশিপ আবেদনের জন্য অনলাইন ফর্ম খুলে যাবে। [সরাসরি লিঙ্ক নিচে দেওয়া আছে]
  2. প্রয়োজনীয় সমস্ত তথ্য তার পাশাপাশি ডকুমেন্ট আপলোড করে আপনারা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।
  3. আবেদনপত্রটি আবার চেক করে ফাইনাল সাবমিট করবেন।
LIC Golden Jubilee Scholarship Online Application Form 2026

আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। কোনো হার্ড কপি বা আবেদনপত্র অফলাইনে পাঠানোর প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করার পর নির্বাচিত/শর্টলিস্ট হলে রেজিস্টার্ড ই-মেইল আইডিতে জানানো হবে। সেই ই-মেইলে পাওয়া ফর্ম ও প্রয়োজনীয় নথি নিয়ে পরবর্তী ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

Documents: কি কি ডকুমেন্টস লাগবে?

শেষ পরীক্ষার মার্কশীট এবং ভর্তি বা admission রশিদ হলেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে (প্রতিটি ফাইল সর্বোচ্চ 2 MB)। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ডের তথ্য লাগবে তবে সেক্ষেত্রে এগুলি আপলোড করতে হবে না।

আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য

বিবরণলিংক
অনলাইনে আবেদন পেজের সরাসরি লিংক
https://gjss.licindia.in/GJSS/
Apply Link ↗
Golden Jubilee Scholarship Scheme- 2026
(অফিসিয়াল সমস্ত নিয়মকানুন ও নোটিশ)
⇓ Download PDF
LIC স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশInstructions
List of Divisional Offices
(সিলেকশনের পর ভেরিফিকেশন এর জন্য)
Asansol | Bardhaman | Howrah Jeevan Ganga
Kharagpur Jeevan Prakash
KMDO 2 – Jeevan Tara
KMDO 1 16 – Jeevan Prakash
Click Here »

আবেদনের শেষ তারিখ (LIC Scholarship Application Last Date 2026)

LAST DATE: 15 October 2026 (extended)

আবেদনের শেষ তারিখ ১৫ ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে (15/10/2026), সেক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে অবশ্যই দেরী কোরো না। পরবর্তীকালে কোন আপডেট বা আবেদনের তারিখ বৃদ্ধি হলে জানিয়ে দেওয়া হবে।

আরো দেখবে: Sitaram Jindal Scholarship: সীতারাম জিন্দাল স্কলারশিপ পাবে 5000 টাকা! অনলাইনে আবেদন

Join Group

Telegram

Share