২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার (Higher Secondary Semester-III Examination 2027) সুষ্ঠু ও শান্ত পরিবেশে পরিচালনার লক্ষ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১৪ অক্টোবর, ২০২৬-এর মধ্যে নির্দিষ্ট কিছু দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র (Exam Venue)-এর সঙ্গে একই ক্যাম্পাসে অবস্থিত, স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ে ছুটির নিয়ম, ঘোষণা করল পর্ষদ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) জারি করা বিজ্ঞপ্তি (Memo No. 3112(22)/WBBPE/2026/16S-02/2023, Date: 17.09.2026) অনুযায়ী—
- ছুটির নিয়ম: যে সমস্ত প্রাইমারি স্কুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একই ক্যাম্পাসে (Same Premises)-এ অবস্থিত এবং Physically attached, শুধুমাত্র সেই স্কুলগুলিতে উচ্চমাধ্যমিকের সেমিস্টার-৩ পরীক্ষার দিনগুলিতে পাঠদান ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
- অন্যান্য প্রাইমারি স্কুল: যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় কোনো উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ক্যাম্পাসে অবস্থিত নয়, সেগুলিতে পঠনপাঠন ও ক্লাস স্বাভাবিক নিয়মেই চলবে।
- পরীক্ষার নির্ধারিত তারিখসমূহ: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করে ১২টি নির্দিষ্ট পরীক্ষার দিনে এই ছুটি প্রযোজ্য হবে (নিচে তালিকা দেখুন)।
| বিষয় | নির্দেশ |
|---|---|
| HS Semester-III Exam 2027 | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১৪ই অক্টোবর, ২০২৬ (নির্দিষ্ট ১২ দিন) |
| Attached Primary Schools | একই ক্যাম্পাসে অবস্থিত প্রাইমারি স্কুলে পরীক্ষার দিনগুলিতে ক্লাস স্থগিত |
| Non-Venue Primary Schools | স্বাভাবিক রুটিন অনুযায়ী যথারীতি পঠনপাঠন চালু থাকবে |
| পরীক্ষার নির্দিষ্ট তারিখসমূহ | 21, 24, 25, 28, 29, 30 September এবং 1, 3, 12, 13, 14 October (2026) |
হাইস্কুলগুলির ক্ষেত্রে নির্দেশিকা এবং ছুটির সম্ভাবনা
এর আগের বছরগুলিতে আমরা দেখেছি যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় উচ্চমাধ্যমিক কেন্দ্রগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত (Class V–VIII) ক্লাস বন্ধ রাখা হতো এবং ৯ম থেকে ১১শ শ্রেণির ক্লাস আংশিকভাবে চালানো হতো। তবে এবছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) বা সংসদের (WBCHSE) তরফ থেকে হাইস্কুলগুলির ছুটি বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে আলাদা করে কোনো সর্বজনীন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
তবে শিক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, যেসব হাইস্কুলে সরাসরি উচ্চমাধ্যমিক পরীক্ষার সেমিস্টার সেন্টার পড়েছে, সেখানে পরীক্ষা চলাকালীন পরিবেশ শান্ত রাখা ও সুরক্ষার খাতিরে স্থানীয়ভাবে ক্লাস বন্ধ রাখা বা আংশিক সময়সূচি অনুসরণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অভিভাবক ও ছাত্রছাত্রীদের নোটিশ প্রদান করা হবে।

অবশ্যই দেখুন! PM e-Vidya App: অনলাইন শিক্ষা প্রসারে পড়ুয়াদের জন্য নতুন অ্যাপ! শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ নির্দেশিকা
| বিষয় | তথ্য |
|---|---|
| পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbpe.wb.gov.in |
| উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.wb.gov.in/ |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


