WBSSC Group C Question Paper 2026 (PDF) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র

Anjan Mahata

Updated on:

WBSSC Group C Question Paper 2026

১লা মার্চ ২০২৬ তারিখ আজকে ছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক তথা Group C নিয়োগের পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সেন্টারগুলির বাইরে সরকারি চাকরির আশায় প্রার্থীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে আমরা এই প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি।

— Advertisement —
বিষয়বিস্তারিত
পরীক্ষা WBSSC Group C (Clerk) Recruitment 2026
পরীক্ষার তারিখ১লা মার্চ, ২০২৬ (রবিবার)
পরীক্ষার সময় ১ ঘন্টা ৫০ মিনিট (দুপুর ১২ টা থেকে ১:৫০ পর্যন্ত)
প্রশ্নপত্রডাউনলোডের লিংক নিচে দেওয়া আছে

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পরীক্ষার প্রশ্নপত্র: WBSSC Clerk Exam Question Paper 2026

আজ দুপুর ১২টা থেকে নির্ধারিত সূচী অনুযায়ী পরীক্ষা শুরু হয়। কমিশনের পক্ষ থেকে পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল ১ ঘণ্টা ৫০ মিনিট। অর্থাৎ, দুপুর ১টা ৫০ মিনিটে পরীক্ষা শেষ হয়। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি নজরদারি এবং বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।

WBSSC Group – C (2026) – প্রশ্নপত্র ও উত্তরপত্র

১. বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত?
(A) 15 (B) 18 (C) 21 (D) 25
উত্তর: (B) 18

— Advertisement —

২. 4.20 টাকার 5% হল
(A) 7 পয়সা (B) 14 পয়সা (C) 21 পয়সা (D) 28 পয়সা।
উত্তর: (C) 21 পয়সা

৩. MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা (Social Audit) করার মূল দায়িত্ব কার?
(A) পঞ্চায়েত প্রধান (B) বি. ডি. ও. (C) গ্রাম সভা (D) জেলাশাসক।
উত্তর: (C) গ্রাম সভা

৪. A হল D-এর ভাই। D হল B-এর বাবা। B এবং C হল দুই বোন। A ও C-এর মধ্যে সম্পর্ক হল
(A) পিতা-কন্যা (B) মাসি-বোনঝি (C) ভাই-বোন (D) কাকু-ভাইঝি।
উত্তর: (D) কাকু-ভাইঝি

৫. Fill in the blank with an appropriate preposition from the given options:
That child died ______ high fever.
(A) at (B) for (C) of (D) with.
উত্তর: (C) of

৬. কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন?
(A) কুস্তি (B) শুটিং (C) জেভলিন ছোড়া (D) বক্সিং।
উত্তর: (C) জেভলিন ছোড়া

৭. চিরস্থায়ী বন্দোবস্ত-এর প্রবর্তন করেছিলেন
(A) ওয়ারেন হেস্টিংস (B) লর্ড কর্নওয়ালিস (C) লর্ড ডালহৌসি (D) লর্ড কার্জন।
উত্তর: (B) লর্ড কর্নওয়ালিস

৮. পশ্চিমবঙ্গ সরকার NEP 2020-এর কোন প্রস্তাব গ্রহণ করেনি?
(A) 4 বছরের স্নাতক কোর্স (B) 5+3+3+4 কাঠামো (C) সমগ্র শিক্ষা অভিযান (D) ভাষাগত বৈচিত্র্য।
উত্তর: (B) 5+3+3+4 কাঠামো

৯. The old man was very benevolent. What does ‘benevolent’ mean in the above sentence?
(A) Poor (B) Careful (C) Rich (D) Kind.
উত্তর: (D) Kind

১০. 4 + 0.4 + 0.04 + 4.4 + 4.04 + 44.4 + 44.44 এর মান –
(A) 100.72 (B) 101.72 (C) 102.72 (D) 103.72।
উত্তর: (B) 101.72

১১. 9 এবং 16-এর মধ্যে গড় অনুপাত (Mean proportion) হল
(A) 8 (B) 12 (C) 16 (D) 24।
উত্তর: (B) 12

১২. 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে?
(A) কর্মসাথী (B) শ্রমশ্রী (C) বাংলার পরিযায়ী (D) গতিধারা।
উত্তর: (B) শ্রমশ্রী

১৩. ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?
(A) কেরালা (B) পাঞ্জাব (C) পশ্চিমবঙ্গ (D) হিমাচল প্রদেশ।
উত্তর: (C) পশ্চিমবঙ্গ

১৪. ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 5: 16 হলে লাভের শতাংশ হল
(A) 200% (B) 180% (C) 210% (D) 220%।
উত্তর: (D) 220%

১৫. SACHIN কোডটি TBDIJO হলে, KAPIL কোডটি হবে
(A) LBJQM (B) LJBQM (C) LBQMJ (D) LBQJM।
উত্তর: (D) LBQJM

১৬. *-এর কোন পূর্ণসংখ্যা মানের জন্য 56*723 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে?
(A) 4 (B) 5 (C) 6 (D) 7।
উত্তর: (A) 4

১৭. যদি MAN = 123, COW = 456 হয়, তবে WOMAN = ?
(A) 56123 (B) 56321 (C) 65123 (D) 65321।
উত্তর: (C) 65123

১৮. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ জারি করতে পারেন?
(A) 352 নং ধারা (B) 356 নং ধারা (C) 360 নং ধারা (D) 370 নং ধারা।
উত্তর: (C) 360 নং ধারা

১৯. দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয়, তবে অন্য সংখ্যাটি হবে
(A) 18.45 (B) 12.85 (C) 14.58 (D) 14.85।
উত্তর: (D) 14.85

২০. সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয়?
(A) মাইটোকন্ড্রিয়া (B) নিউক্লিয়াস (C) ক্লোরোপ্লাস্ট (D) অ্যামাইলোপ্লাস্ট।
উত্তর: (C) ক্লোরোপ্লাস্ট

২১. Find the correct spelling from the following options:
(A) Intelegent (B) Intelligent (C) Intiligent (D) Inteligent।
উত্তর: (B) Intelligent

২২. ‘A’ পরপর বামদিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডানদিক থেকে 10 তম স্থানে। ওই সারিতে সদস্যসংখ্যা-
(A) 27 (B) 26 (C) 25 (D) 24।
উত্তর: (C) 25

২৩. What’s the plural of ‘Goose’?
(A) Gooses (B) Geeses (C) Goosies (D) Geese।
উত্তর: (D) Geese

২৪. An ______ person makes decision wisely.
(A) quiet (B) educated (C) brave (D) coward।
উত্তর: (B) educated

২৫. ATP-র পুরো নাম হল
(A) অ্যাডেনোসিন ট্রিপল ফসফেট (B) অ্যাডেনোসিন টেট্রা ফসফেট (C) অ্যাডেনোসিন ট্রিস ফসফেট (D) অ্যাডেনোসিন ট্রাই ফসফেট।
উত্তর: (D) অ্যাডেনোসিন ট্রাই ফসফেট

২৬. 15 ঘণ্টা 36 মিনিট এবং 6 ঘণ্টা 16 মিনিট-এর ল.সা.গু. হল
(A) 723 ঘণ্টা 12 মিনিট (B) 733 ঘণ্টা 12 মিনিট (C) 743 ঘণ্টা 12 মিনিট (D) 753 ঘণ্টা 12 মিনিট।
উত্তর: (C) 743 ঘণ্টা 12 মিনিট

২৭. 155 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে?
(A) 5 (B) 10 (C) 15 (D) 20।
উত্তর: (B) 10

২৮. 5, 0, 6, 1/4 এবং 8 3/4 এর গড় হল
(A) 3 (B) 4 (C) 5 (D) 6।
উত্তর: (B) 4

২৯. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়
(A) 28শে ফেব্রুয়ারি (B) 5ই জুন (C) 7ই এপ্রিল (D) 5ই জুলাই।
উত্তর: (B) 5ই জুন

৩০. পাঁচ অঙ্কের বৃহত্তম বর্গসংখ্যা হল
(A) 99586 (B) 99856 (C) 99865 (D) 99658।
উত্তর: (B) 99856

৩১. বার্ষিক 5 1/2 % সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে?
(A) 4 বছর (B) 5 বছর (C) 6 বছর (D) 7 বছর।
উত্তর: (A) 4 বছর

৩২. 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ (Leap year) আছে?
(A) 6 (B) 5 (C) 4 (D) 3।
উত্তর: (C) 4

৩৩. POSH আইন (2013) কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়?
(A) বাল্য বিবাহ (B) কর্মক্ষেত্রে যৌন নির্যাতন (C) গার্হস্থ্য হিংসা (D) পণ।
উত্তর: (B) কর্মক্ষেত্রে যৌন নির্যাতন

৩৪. সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়, তা হল
(A) শিক্ষার অধিকার আইন (B) ভারতীয় সংবিধানের 45 নং ধারা (C) শিশুদের অধিকার আইন (D) মানবাধিকার আইন।
উত্তর: (A) শিক্ষার অধিকার আইন

৩৫. 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হল
(A) 18 ঘণ্টা (B) 12 ঘণ্টা (C) 5 ঘণ্টা (D) 6 ঘণ্টা।
উত্তর: (C) 5 ঘণ্টা

৩৬. ‘শেষের কবিতা’ উপন্যাসের লেখক হলেন
(A) রবীন্দ্রনাথ ঠাকুর (B) মধুসূদন দত্ত (C) সুনীল চট্টোপাধ্যায় (D) জয় গোস্বামী।
উত্তর: (A) রবীন্দ্রনাথ ঠাকুর

৩৭. ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন্ রাজ্য থেকে হয়েছে?
(A) ওড়িশা (B) কেরালা (C) আসাম (D) তামিলনাড়ু।
উত্তর: (D) তামিলনাড়ু

৩৮. একটি গাড়ির গতিবেগ 90 কিমি/ঘণ্টা। এটিকে মিটার/সেকেন্ডে পরিবর্তন করুন।
(A) 10 মিটার/সেকেন্ড (B) 15 মিটার/সেকেন্ড (C) 20 মিটার/সেকেন্ড (D) 25 মিটার/সেকেন্ড।
উত্তর: (D) 25 মিটার/সেকেন্ড

৩৯. 99/100 x 99 – এর মান হল
(A) 99 1/100 (B) 99 99/100 (C) 98 1/100 (D) 98 99/100।
উত্তর: (C) 98 1/100

৪০. Suresh is ______ tallest boy in the class.
(A) an (B) one (C) the (D) no।
উত্তর: (C) the

৪১. যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য হবে
(A) 10,540 টাকা (B) 12,540 টাকা (C) 14,300 টাকা (D) 9,300 টাকা।
উত্তর: (D) 9,300 টাকা

৪২. যদি P:Q = 3:8 ও Q:R = 6:7 হয়, তাহলে P:Q:R-এর মান হবে
(A) 9:12:14 (B) 6:15:28 (C) 9:15:28 (D) 9:24:28।
উত্তর: (D) 9:24:28

৪৩. নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন: 8, 64, 80, 216
(A) 8 (B) 80 (C) 64 (D) 216।
উত্তর: (B) 80

৪৪. কাকে ‘ভারতের সংবিধানের জনক’ বলা হয়?
(A) মহাত্মা গান্ধী (B) ড. বি. আর. আম্বেদকর (C) জওহরলাল নেহরু (D) সর্দার প্যাটেল।
উত্তর: (B) ড. বি. আর. আম্বেদকর

৪৫. 9-এর বর্গের বর্গমূল হল
(A) 9 (B) 3 (C) 81 (D) 27।
উত্তর: (A) 9

৪৬. An interrogative sentence ends with
(A) a full stop. (B) an exclamation mark. (C) a comma. (D) a question mark.
উত্তর: (D) a question mark.

৪৭. সরলীকৃত করুন: 4 ÷ 8 ÷ 4 x 4
(A) 1/8 (B) 1/4 (C) 1/2 (D) 1
উত্তর: (C) 1/2

৪৮. (1)^100 + (-1)^99 এর মান নির্ণয় করুন।
(A) 1 (B) 0 (C) -1 (D) 2।
উত্তর: (B) 0

৪৯. 1/2 + 1/6 + 1/12 + 1/20 + 1/30 + 1/42 -এর মান হল
(A) 1 (B) 4/7 (C) 5/7 (D) 6/7।
উত্তর: (D) 6/7

৫০. 1 : 1/2 : 1/3 -এর পূর্ণসংখ্যা অনুপাত হল
(A) 2:3:6 (B) 2:1:3 (C) 6:3:2 (D) 3:2:1।
উত্তর: (C) 6:3:2

৫১. উপরের Box-টি উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করুন:
4 | 9 | 6
8 | 2 | 4
4 | 16 | ?
(A) 2 (B) 4 (C) 6 (D) 8।
উত্তর: (D) 8

৫২. CTRL + C শর্টকাট কি (key) কোন কাজে ব্যবহৃত হয়?
(A) Cut (B) Undo (C) Copy (D) Paste।
উত্তর: (C) Copy

৫৩. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী
(A) মিথাইল আইসোসায়ানেট (B) মিথাইল সায়ানাইড (C) মিথাইল ব্রোমাইড (D) মিথাইল কার্বনেট।
উত্তর: (A) মিথাইল আইসোসায়ানেট

৫৪. Kamal talks very fast. In the above sentence, ‘fast’ is a/an
(A) Object (B) Subject (C) Adjective (D) Adverb।
উত্তর: (D) Adverb

৫৫. From the given options, choose the word similar in meaning to the word ‘Divided’.
(A) Dignified (B) Separated (C) Joined (D) Unified।
উত্তর: (B) Separated

৫৬. 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে। 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে?
(A) 12 দিনে (B) 15 দিনে (C) 18 দিনে (D) 10 দিনে।
উত্তর: (D) 10 দিনে

৫৭. কে ক্রিকেট খেলায় ‘লিটল মাস্টার’ হিসেবে পরিচিত?
(A) বিরাট কোহলি (B) সুনীল গাভাস্কার (C) এম. এস. ধোনী (D) রোহিত শর্মা।
উত্তর: (B) সুনীল গাভাস্কার

৫৮. www-এর পূর্ণরূপ কী?
(A) World Whole Web (B) World Wide Website (C) World Wide Web (D) Web World Wide।
উত্তর: (C) World Wide Web

৫৯. পরবর্তী সংখ্যা নির্ণয় করুন : 3, 4, 6, 9, ______
(A) 14 (B) 13 (C) 12 (D) 11।
উত্তর: (B) 13

৬০. Choose the most appropriate antonym of the word ‘Modern’.
(A) Last (B) Recent (C) Ancient (D) Current।
উত্তর: (C) Ancient

বিনামূল্যে সংগ্রহ করুন: WBSSC Group D Question 2026 Suggestion (PDF) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার সাজেশন

WBSSC Group C Exam Question Paper 2026: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২০২৬ সালের ক্লার্ক পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রটি নিচে দেওয়া হল। এই প্রশ্নপত্রটি আগত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতিতে বিপুলভাবে সহায়তা করবে।

DetailsLink
WBSSC Group C Exam Question Paper 2026
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পরীক্ষার প্রশ্নপত্র
Full PDF (Official Scan) – 1 MB

↓ Download
সমস্ত Competitive Exam আপডেট পেয়ে যান WhatsApp-এ 

দীর্ঘদিন পর গ্রুপ-সি পদে নিয়োগের এই পরীক্ষা হওয়ায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এখন দেখার বিষয়, স্বচ্ছতার সাথে কত দ্রুত কমিশন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয়।

Join Group

Telegram

Share