রাজ্যের সমস্ত স্কুল ছাত্র-ছাত্রী অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট! অতিরিক্ত তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের কারণে গত ১১ই মে থেকে রাজ্যে যে গরমের ছুটি শুরু হয়েছিল, তার মেয়াদ এবার আরও বাড়ানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ছুটি মে মাসের শেষ পর্যন্ত চলবে। কবে স্কুল খুলবে এবং বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
West Bengal School Summer Vacation 2026: পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি বৃদ্ধি
গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রা লাগাতার বৃদ্ধি পাওয়ায় এবং অস্বস্তিকর পরিস্থিতির কারণে স্কুল শিক্ষা দপ্তর ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি (No.: D.S.(Aca)/123/A/25/6) অনুযায়ী, এই বর্ধিত ছুটি সমস্ত সরকারি, সরকার পোষিত, এবং সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে প্রযোজ্য হবে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| ছুটি শুরুর তারিখ | ১১ মে, ২০২৬ (সোমবার) |
| ছুটি শেষ হওয়ার নতুন তারিখ | ৩১ মে, ২০২৬ (রবিবার) |
| স্কুল পুনরায় খোলার তারিখ | ০১ জুন, ২০২৬ (সোমবার) |
| আওতাভুক্ত এলাকা | সমগ্র পশ্চিমবঙ্গ (পাহাড়ী এলাকা ব্যতীত) |
বিশেষ দ্রষ্টব্য: এই বর্ধিত ছুটি দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের স্কুলগুলির জন্য প্রযোজ্য নয় । সেখানে আগের রুটিন অনুযায়ী কাজ চলবে।
জেনে রাখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে
ছুটির বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নির্দেশিকা ওয়েবসাইট
In compliance to the memo no. 552-Sc/Apt/ OM-01 A-2026, dated 13.05.2026 (copy enclosed), issued by the Commissioner of School Education. West Bengal, the ongoing summer vacation which has started on and from May 11, 2026 in all the Goyt. Aided/Sponsored, Primary. Upper Primary, Secondary, Higher Secondary Educational institutions in the state (except Hill areas), has been extended up to 31.05.2026.
The schools will reopen on June 1, 2026 after the said summer vacation.
তীব্র দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলোতে পঠন-পাঠন বন্ধ থাকলেও প্রয়োজনীয় প্রশাসনিক কাজ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট বিতরণ বা পিপিআর/পিপিএস (PPR/PPS) সংক্রান্ত কাজের জন্য সংশ্লিষ্ট স্কুল ও অফিসগুলো খোলা থাকবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbbse.wb.gov.in/ |
| গরমের ছুটি সংক্রান্ত পর্ষদের বিস্তারিত নোটিশ (No.: D.S.(Aca)/123/A/25/6) | Download Notice |
অবশ্যই পড়ুন: WB School Holiday List 2026 সালের স্কুল ছুটির তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের! PDF দেখে নিন
রাজ্য সরকার এই ছুটি ঘোষণা করে একান্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিয়েছে, যাতে তাপপ্রবাহের সময় পড়ুয়ারা নিরাপদে থাকতে পারে। অভিভাবকদের কাছে অনুরোধ – এই ছুটির সময় যেন শিশুরা পর্যাপ্ত পরিমাণে জলপান করে। পরবর্তী সমস্ত আপডেট এর জন্য অবশ্যই নিয়মিত ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

