রাজ্যে 2.5 লক্ষের বেশি সরকারি চাকরি নিয়োগ! কোন দপ্তরে কত শূন্যপদ? জেনে নিন

Nitya Gorai

Published on:

West Bengal Govt Job Vacancy 2026 All Department

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থবির ছিল। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং জানা যাচ্ছে যে আগামী দিনে একাধিক নিয়োগকারী বোর্ড ও কমিশনের মাধ্যমে বড়সড় নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

— Advertisement —

WB Govt Job Reruitment 2026: পশ্চিমবঙ্গে 2.5 লক্ষের বেশি সরকারি চাকরি নিয়োগ!

সূত্র অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা, আদালত এবং অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থায় মিলিয়ে মোট ২ লক্ষ ৫১ হাজার ৬৬৬টিরও বেশি শূন্যপদ চিহ্নিত করা হয়েছে। ফলে আগামী দিনে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বিষয়তথ্য
মোট সম্ভাব্য শূন্যপদ2,51,666+
নিয়োগকারী সংস্থাবিভিন্ন বোর্ড, কমিশন ও সরকারি দফতর
শিক্ষাগত যোগ্যতা (Eligibility)অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক
(Class VIII Pass to Graduate)
সম্ভাব্য বয়সসীমা (Age Limit)১৮ থেকে ৪৫ বছর (18 to 45 Years)
চাকরির ক্ষেত্রPolice, Education, Panchayat, Municipality, Court, ICDS সহ বিভিন্ন বিভাগ

WBP Recruitment: পুলিশ ও নিরাপত্তা বাহিনীতে বড় নিয়োগের সম্ভাবনা

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে পুলিশ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। কনস্টেবল, সাব-ইনস্পেক্টর, ফরেস্ট গার্ড, ওয়ার্ডেন এবং ড্রাইভার পদে ভবিষ্যতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

পদসম্ভাব্য শূন্যপদ
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল
(West Bengal Police Constable)
১৫,৫০০
কলকাতা পুলিশ কনস্টেবল
(Kolkata Police Constable)
১০,৪০০
আবগারি কনস্টেবল
(Excise Constable)
৩,০০০
আবগারি সাব-ইনস্পেক্টর
(Excise Sub-Inspector)
৩,০০০
পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইনস্পেক্টর
(West Bengal Police Sub-Inspector)
২,৫০০
ফরেস্ট গার্ড
(Forest Guard)
১,৭০০
ওয়ার্ডেন
(Warden)
৭০০
কলকাতা পুলিশ সাব-ইনস্পেক্টর
(Kolkata Police Sub-Inspector)
৬০০
ড্রাইভার (Driver)৬৬৬

WBPSC Recruitment: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ

— Advertisement —

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অধীনে প্রশাসনিক ও সরকারি দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে (যেমন- WBCS Officer, Lower Division Clerk, ICDS Supervisor, Miscellaneous Services Officer etc.) নিয়োগের সম্ভাবনা রয়েছে। মোট প্রায় ১০,৫০০টি শূন্যপদ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পূরণ করা হতে পারে।উল্লেখযোগ্য পদগুলি হলো—

পদসম্ভাব্য শূন্যপদের সংখ্যা
লোয়ার ডিভিশন ক্লার্ক
(Lower Division Clerk – LDC)
৬,০০০
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার
(West Bengal Civil Service – WBCS Officer)
১,৮০০
আইসিডিএস সুপারভাইজার
(ICDS Supervisor)
১,০০০
ফায়ার অপারেটর
(Fire Operator)
১,০০০
মিসলেনিয়াস সার্ভিস অফিসার
(Miscellaneous Services Officer)
৭০০

WB School Teacher Recruitment: শিক্ষা ক্ষেত্রে বিশাল কর্মসংস্থানের সুযোগ

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্যপদ নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক, আপার প্রাইমারি এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে বড় আকারে শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষা ক্ষেত্রে মোট সম্ভাব্য শূন্যপদের সংখ্যা প্রায় ৫৫,০০০ টি, বিভাগগুলি হলো—

বিভাগসম্ভাব্য শূন্যপদ
প্রাথমিক শিক্ষক (Primary Teacher)২০,০০০
আপার প্রাইমারি শিক্ষক (Upper Primary Teacher)২৫,০০০
এসএলএসটি নবম-দশম (SLST Classes IX-X)১৫,০০০
এসএলএসটি একাদশ-দ্বাদশ (SLST Classes XI-XII)১৫,০০০

WB Panchayat & Municipal Recruitment: পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য দফতরে নিয়োগ

শুধু পুলিশ বা শিক্ষা বিভাগ নয়, পঞ্চায়েত, পুরসভা, আদালত এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থাতেও উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলি হলো—

পদ / বিভাগসম্ভাব্য শূন্যপদ
পঞ্চায়েত কর্মী
(Panchayat Recruitment Posts)
৬,৫০০
মিউনিসিপ্যাল সার্ভিস কর্মী
(Municipal Service Posts)
২০,০০০
কো-অপারেটিভ সার্ভিস কর্মী
(Co-operative Service Posts)
৩,০০০
গ্রুপ-ডি অফিস স্টাফ
(Group-D Office Staff)
১,০০,০০০
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
(Anganwadi Worker & Anganwadi Helper)
১৫,০০০
জেলা আদালত ও হাইকোর্ট স্টাফ
(District Court & High Court Staff)
৩,০০০

বিশেষ করে Group-D Office Staff পদে প্রায় ১ লক্ষ শূন্যপদ থাকার তথ্য চাকরিপ্রার্থীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিস্তারিত দেখুন: WB Panchayat Recruitment 2026: গ্রাম পঞ্চায়েতে ৬৫০০+ বেশি শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, রেজিস্ট্রেশন

WB Govt Job Eligibility Criteria: শিক্ষাগত যোগ্যতা কত লাগবে?

সব পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়। পদের ধরন অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হবে। সম্ভাব্য যোগ্যতার মধ্যে রয়েছে—

  • অষ্টম শ্রেণি পাস (Class VIII Pass)
  • মাধ্যমিক পাস (Madhyamik Pass)
  • উচ্চ মাধ্যমিক পাস (Higher Secondary Pass)
  • স্নাতক (Graduate)
  • নির্দিষ্ট Technical বা Professional Qualification.

WB Govt. Job New Age Limit: বয়সসীমা কত হতে পারে?

বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা আলাদা হতে পারে। তবে অধিকাংশ পদের ক্ষেত্রে সাধারণভাবে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেতে পারেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

Recruitment Notice Update: কবে শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া?

বর্তমানে সব বিভাগের জন্য পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন শূন্যপদ চিহ্নিত হওয়ার পর আগামী সময়ে ধাপে ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অবশ্যই দেখুন! WB Govt: রাজ্যে সরকারি চাকরি বড় আপডেট! একাধিক সুবিধা ঘোষণা দেখে নিন

তাই চাকরিপ্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী বোর্ড ও কমিশনের অফিসিয়াল আপডেটের উপর নজর রাখা উচিত। নিয়োগ সংক্রান্ত যেকোনও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তা দ্রুত প্রকাশ করা হবে।

তাই এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে ভবিষ্যতের সুযোগের জন্য নিজেকে তৈরি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নিয়মিত নজর রাখুন এবং নিজের প্রস্তুতি চালিয়ে যান।

Join Group

Telegram

Share