WB Govt: রাজ্যে সরকারি চাকরি বড় আপডেট! একাধিক সুবিধা ঘোষণা দেখে নিন

Dibyendu Dutta

Published on:

West Bengal Govt Job Recruitment New Update 2026

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে সম্প্রতি রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল-আপে কোনও ফি লাগবে না, OBC সংরক্ষণ ৭% করা হয়েছে পাশাপাশি OMR কারচুপি রুখতে পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে Carbon Copy সঙ্গে আরো আপডেট।

— Advertisement —

WB Govt Job Recruitment 2026: রাজ্য সরকারি চাকরিতে বড় পরিবর্তন

নতুন নিয়মে শিক্ষক নিয়োগের পরীক্ষায় শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর নির্ভর না করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, Graduation এবং B.Ed/D.El.Ed-এর নম্বরও মেধাতালিকায় যোগ হতে পারে। দীর্ঘদিন ধরে নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিতর্ক, মামলা এবং দুর্নীতির অভিযোগের পর এবার পুরো নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বিষয়নতুন পরিকল্পনা
আবেদন ফিসম্পূর্ণ ফ্রি
OMR ব্যবস্থাপরীক্ষার্থীদের Carbon Copy দেওয়া হবে
মূল্যায়ন পদ্ধতিAcademic + Written + Interview
শূন্যপদ প্রকাশ১০০% রোস্টার ভিত্তিক

সরকারি চাকরিতে বাড়ল বয়সসীমা (Age Limit)

রাজ্য সরকারের নতুন নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে Upper Age Limit-ও বৃদ্ধি করা হয়েছে।

চাকরির গ্রুপনতুন সর্বোচ্চ বয়স
Group A৪১ বছর
Group B৪৪ বছর
Group C ও D৪৫ বছর

ক্লিক করে দেখুন: Westbengal OBC List 2026: OBC-A ও OBC-B বাতিল! সরকারি তালিকা প্রকাশ, 7% রিজার্ভেশন

No Fees on Application: ফর্ম ফিলাপ সম্পূর্ণ বিনামূল্যে

— Advertisement —

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে একটি হল— এবার সরকারি চাকরির পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনও আবেদন ফি নেওয়া হবে না। রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল থেকে বিভিন্ন নিয়োগ সংস্থাকে এই নীতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদে বিরাট নিয়োগ

নতুন সরকার আসার পরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর গুলির কাছে শূন্য পদের ডিটেলস চেয়ে পাঠিয়েছে। অর্থাৎ সামনের এক থেকে দু-বছরের মধ্যে বিভিন্ন রাজ্য সরকারই চাকরির সুবর্ণ সুযোগ আসতে চলেছে।

অবশ্যই দেখুন: WB Panchayat Recruitment 2026: গ্রাম পঞ্চায়েতে ৬৫০০+ বেশি শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, রেজিস্ট্রেশন পদ্ধতি

DetailsLink
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি »
Current Affairs, GK, GS এর নোটসClick Here »

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি নিয়োগ ব্যবস্থায় প্রস্তাবিত এই পরিবর্তনগুলি বাস্তবায়িত হলে তা বড় প্রশাসনিক সংস্কার হিসেবেই দেখা হবে। একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বাংলার পরীক্ষার্থীদের সুবিধা, ফি-মুক্ত আবেদন ব্যবস্থা এবং বয়সসীমা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য নতুন দরজাও খুলে যাচ্ছে

Join Group

Telegram

Share