দীর্ঘ প্রতীক্ষার অবসান! স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM) নিয়ে রাজ্য জুড়ে ছাত্র-ছাত্রীদের জন্য চলে এলো এক বিরাট ব্রেকিং আপডেট। গত কয়েক মাস ধরে যে সমস্ত পড়ুয়ারা স্কলারশিপের টাকার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে উচ্চ শিক্ষা দপ্তর পুনরায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ছাড়ার প্রক্রিয়া (Application Sanctioned) শুরু করেছে।
SVMCM Scholarship Update: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপডেট
সম্প্রতি রাজ্য বাজেটের পর স্কলারশিপের ভবিষ্যৎ নিয়ে অনেক ছাত্র-ছাত্রীর মনেই একটা সংশয় তৈরি হয়েছিল। তবে অর্থমন্ত্রী আগেই স্পষ্ট করেছিলেন যে, রাজ্যের কোনো চলমান জনকল্যাণমুখী প্রকল্প বা স্কলারশিপ বন্ধ হচ্ছে না, এবার সেই কথারই বাস্তব প্রমাণ মিলল। SVMCM, ঐক্যশ্রী সহ বিভিন্ন স্কলারশিপ ও স্টাইপেন্ডের জন্য বরাদ্দ প্রায় ৯৫০ কোটি টাকার বাজেট এবার কার্যকর ভূমিকা নিতে শুরু করেছে।
স্ট্যাটাসে বড় বদল: ‘Scholarship Amount Disbursed’
2025-26 শিক্ষাবর্ষের যে সমস্ত পড়ুয়াদের আবেদন আটকে ছিল, বর্তমানে তাদের ড্যাশবোর্ড বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লগইন করলে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পড়ুয়ার স্ট্যাটাসে এখন দেখাচ্ছে — “Application Sanctioned (Scholarship Amount Disbursed)”।

এর অর্থ, উচ্চ শিক্ষা দপ্তর থেকে স্কলারশিপের টাকা ইতিমধ্যেই অনুমোদন করে দেওয়া হয়েছে। এবার এই ফাইল ফিন্যান্স ডিপার্টমেন্ট (Finance Department) হয়ে ট্রেজারির মাধ্যমে সরাসরি ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
টাকা পেতে কতদিন সময় লাগবে?
জরুরি বিজ্ঞপ্তি: স্ট্যাটাসে টাকা ছাড়ার কথা বলা হলেও, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে— “It may take a few days for amount to be credited in account.” অর্থাৎ, স্ট্যাটাস বদলানোর সঙ্গে সঙ্গেই বা পরের দিনই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা নয়। সাধারণত এক সাথে সবার টাকা পাঠানো হয় না, দফায় দফায় পাঠানো হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে ৭ থেকে ৮ দিন অথবা সর্বোচ্চ এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।
অবশ্যই দেখুন: Oasis Scholarship 2026-27: নতুন শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপ আবেদন শুরু! বিস্তারিত
যাদের শুধু ‘Sanctioned’ দেখাচ্ছে তারা কী করবেন?
অনেক পড়ুয়ার স্ট্যাটাসে আবার শুধুমাত্র ‘Sanctioned’ দেখাচ্ছে, কিন্তু টাকা পাওয়ার মেসেজ আসেনি। তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে, তাই খুব দ্রুত আপনাদের স্ট্যাটাসও আপডেট হয়ে যাবে এবং টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
| বিষয় | লিংক |
|---|---|
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট (Status Check) | https://svmcm.wb.gov.in/ |
| SVMCM স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট | Check Now→ |
পুরনো বছরের আটকে থাকা টাকা দেওয়া শুরু হতেই নতুন শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্ট মাস থেকেই ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

