যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন এবং রেনুয়াল আবেদন করেছিলে তাদের জন্য খুশির খবর! দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিগত শিক্ষা বর্ষের পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে নতুন সরকার আসার পর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গিয়েছিল কিন্তু স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়নি অবশেষে প্রতীক্ষার অবসান, ইতিমধ্যেই একাধিক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবে এবং তুমি কবে টাকা পেতে পারো দেখে নাও।
SVMCM Scholarship Amount Disbursed: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপডেট
ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া মাসের পর মাস Approved থাকার ফলেও টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল প্রায় দীর্ঘ ৬-৭ মাস। দীর্ঘদিন ধরেই ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস ছিল Application Approved (Scholarship Amount not Disbursed Yet) অবশেষে এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে Application Sanctioned (Scholarship Amount Disbursed) *It may take a few days for the amount to be credited in the A/C. বর্তমানে এই স্ট্যাটাসটি শো করছে।
যে সমস্ত ছাত্র-ছাত্রীদের এই নতুন স্ট্যাটাস টি দেখাচ্ছে তাদের ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই অবশ্যই তুমি তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাসটা চেক করে দেখো এবং তোমার যদি এই স্ট্যাটাস থাকে তাহলে আর মাত্র কয়েকদিন অপেক্ষা কর কিছুদিনের মধ্যেই তুমিও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা পেয়ে যাবে।
স্টেপ বাই স্টেপ পদ্ধতি: SVMCM Status Check: কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্ট্যাটাস চেক করবে? জেনে নাও কবে টাকা পাবে!
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা তুমি কবে পাবে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস Disbursed দেখানোর পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা প্রতিটি জেলার ট্রেজারি অফিস থেকে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে, গত কয়েকদিনে দেখা যাচ্ছে কলকাতা সাইডের ট্রেজারি অফিস গুলি থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা দেওয়া হচ্ছে বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে এবং কিছু কিছু জেলাতে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে।
| Sl | পরবর্তী ধাপ বা স্ট্যাটাস | স্ট্যাটাসের সম্পর্কে বিস্তারিত |
|---|---|---|
| 1) | Application Approved, Scholarship Amount not Disbursed yet | স্ট্যাটাসে যদি এই লেখাটা দেখায় তাহলে বুঝবে তোমার আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে তোমার একাউন্টে টাকা পাঠানোর কাজ শীঘ্রই শুরু হবে। এই স্ট্যাটাসের ১০ থেকে ২০ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে। |
| 2) | Application Sanctioned, Scholarship Amount Disbursed | এই স্ট্যাটাসের অর্থ হল তোমার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তোমার যদি একাউন্টের তথ্য ঠিক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে। |
আরো দেখবেন: Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?
| বিবরণ | লিংক বা তথ্য |
|---|---|
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা বিকাশ ভবন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট | https://svmcm.wb.gov.in/ |
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সমস্ত লেটেস্ট আপডেট | SVMCM → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

