Kind Circle Scholarship: ছাত্রছাত্রীরা পাবে ৬০০০ টাকা স্কলারশিপ! যোগ্যতা ও আবেদন জেনে নিন

Anjan Mahata

Published on:

Kind Circle Scholarship 2026 Apply Online Buddy4Study

ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য একটি জনপ্রিয় সমাজসেবী সংস্থা “Kind Circle” যেটি জনপ্রিয় স্কলারশিপ প্ল্যাটফর্ম Buddy4Study এর অধীনে প্রতিবছর পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। Kind Circle Scholarship টি সম্পর্কে, কারা এই স্কলারশিপের জন্য যোগ্য? এছাড়াও কত টাকা পাবে? এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

Kind Circle Scholarship 2026: কাইন্ড সার্কেল স্কলারশিপ

দেশের একটি জনপ্রিয় সমাজসেবী সংস্থা Kind Circle এই সংস্থার মূল লক্ষ্য হলো  মেধাবী এবং যোগ্য শিক্ষার্থীরা যাতে কোনরকম আর্থিক বাধা ছাড়াই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তাই এই সংস্থা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে, এবং এই সংস্থার দ্বারা প্রদত্ত স্কলারশিপ এর নাম হল Kind Circle Scholarship

বৃত্তির সুবিধা (Scholarship Benefits)

এই স্কলারশিপ এ নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত চাহিদা ও পড়াশোনার খরচ বিশ্লেষণ করে স্কলারশিপ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের সর্বনিম্ন এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ৬০০০ টাকা করে দেওয়া হবে।

Eligibility Criteria: কি যোগ্যতা প্রয়োজন?

— Advertisement —

এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই অন্যান্য সরকারি স্কলারশিপের পাশাপাশি আবেদন করা যাবে এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন-

  • Class 1 থেকে স্নাতকোত্তর (PG) পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
  • এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীর পূর্ববর্তী ক্লাসে বা সেমিস্টার পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে।
  • শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে

এছাড়াও আবেদন প্রার্থীকে অবশ্যই একটি ফুলটাইম কোর্সে ভর্তি হতে হবে এক্ষেত্রে ডিসটেন্স কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পাবে না।

ক্লিক করে দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ

Kind Circle Scholarship Application Budy4Study: স্কলারশিপে কিভাবে আবেদন করবে?

Kind Circle স্কলারশিপের সমস্ত আবেদন প্রক্রিয়াটি Budy4Study প্লাটফর্মের মাধ্যমে হবে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন, এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে এই স্কলারশিপে আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।

কি কি নথিপত্র প্রয়োজন? (Documents Required)

এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্টসগুলি স্ক্যান আপলোড করতে হবে সেগুলি লিস্ট নিচে দেওয়া হল-

  • বিগত সমস্ত পরীক্ষার রেজাল্টের কপি
  • নতুন ক্লাসে ভর্তির রশিদ বা নতুন সেমিস্টারের ভর্তির কপি
  • আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে আইডি প্রুফের জন্য যেকোনো ডকুমেন্টস)
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
  • পারিবারিক আয়ের কপি। (ইনকাম সার্টিফিকেট)

অবশ্যই দেখবে: Sitaram Jindal Scholarship: জিন্দাল স্কলারশিপ ছেলে-মেয়ে সবাই পাবে

আবেদনের সময়সীমা ও অনলাইন আবেদন লিংক

এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে, এই শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী 15 এপ্রিল, 2026 তারিখ পর্যন্ত।

বিষয়বিস্তারিত
আবেদনের শেষ তারিখ (Last Date)15 এপ্রিল, 2026
অফিসিয়াল আবেদন লিঙ্ক (Buddy4Study) Apply Link →
হেল্পলাইন নম্বর (Call)+91-11-430-92248
ইমেইল (Email)[email protected]

প্রাইভেট স্কলারশিপ তাই সকলেই আবেদন করলে যে প্রত্যেকের টাকা পাবে সেরকম মানে নেই, তবে অনলাইনে আবেদন করে এই সুযোগটা কাজে লাগাও, কোন সমস্যা হলে স্ক্লারশিপ হেল্পলাইনে বা ইমেইল মাধ্যমে কথা বলে নাও। অন্যান্য বন্ধুদের এবং গ্রুপে শেয়ার করে দিও।

Join Group

Telegram

Share