SVMCM Scholarship Approved: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্রভাল শুরু! কবে টাকা পেতে পারো? দেখে নাও

Anjan Mahata

Published on:

SVMCM Swami Vivekananda Scholarship Approval Fund not yet disbursed Update

2025-26 শিক্ষাবর্ষে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনপত্র Approval এর কাজ শুরু হয়ে গিয়েছে। তোমার আবেদন পত্রটি Approved হয়েছে নাকি Reject হয়েছে কিভাবে চেক করবে? এবং Approve হওয়ার কতদিন পর টাকা পাবে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

SVMCM Scholarship Application Status Approved: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্রভাল

আবেদনপত্র ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছিল, তাহলে তোমাদের জন্য খুশির খবর! এবার তোমাদের স্কলারশিপে আবেদনপত্রগুলি বিকাশ ভবনের তরফ থেকে Approval দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যদি তোমার আবেদনপত্রটি Approved হয় তাহলে তুমি নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছ

স্টেপ বাই স্টেপ পদ্ধতি: SVMCM Status Check: কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্ট্যাটাস চেক করবে? জেনে নাও কবে টাকা পাবে!

পরবর্তী ধাপ ও কতদিন পর টাকা পাবে? (SVMCM Scholarship Payment)

যদি তোমার আবেদনপত্রটি বিকাশ ভবনের তরফ থেকে Approved করে দেওয়া হয় তাহলে আর কোনরকম ভেরিফাই বা যাচাই প্রক্রিয়া করা হবে না। এর পরবর্তী দুটি ধাপের মাধ্যমে এই স্কলারশিপ এর টাকা Sanctioned করে তোমার ব্যাংক একাউন্টে দেওয়া হবে

Slপরবর্তী ধাপ বা স্ট্যাটাসস্ট্যাটাসের সম্পর্কে বিস্তারিত
1)Application Approved, Scholarship Amount not Disbursed yetস্ট্যাটাসে যদি এই লেখাটা দেখায় তাহলে বুঝবে তোমার আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে তোমার একাউন্টে টাকা পাঠানোর কাজ শীঘ্রই শুরু হবে। এই স্ট্যাটাসের ১০ থেকে ২০ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
2)Application Sanctioned, Scholarship Amount Disbursedএই স্ট্যাটাসের অর্থ হল তোমার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তোমার যদি একাউন্টের তথ্য ঠিক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
কয়েক দিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট রয়েছে, একইসঙ্গে নতুন অর্থবর্ষে নতুন ফান্ড আসার সুযোগ রয়েছে! কাজেই সকল ছাত্র-ছাত্রী এপ্রিল মাসের মধ্যে (within April 2026) টাকা পেয়ে যাওয়ার চান্স রয়েছে
বিবরণলিংক বা তথ্য
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা বিকাশ ভবন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটhttps://svmcm.wb.gov.in/
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সমস্ত লেটেস্ট আপডেটSVMCM →

আরো দেখবেন: Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?

Join Group

Telegram

Share