দেশের লক্ষ লক্ষ মেডিক্যাল পড়ুয়ার জন্য গুরুত্বপূর্ণ সময়। জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026-কে ঘিরে চলমান বিতর্ক ও অনিশ্চয়তার মাঝেই ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে পুনঃপরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) অনলাইনে এডমিট কার্ড প্রকাশ করেছে (NEET UG Re-Exam Admit Card)। পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ করতে কেন্দ্রীয় স্তরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
NEET UG Re-Exam Admit Card: ২১ জুন NEET UG পুনঃপরীক্ষা
আধাসেনা মোতায়েন থেকে শুরু করে প্রশ্নপত্র পরিবহণে বায়ুসেনার অংশগ্রহণ সব মিলিয়ে এবার পরীক্ষার নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, NEET UG Re-Exam 2026 অনুষ্ঠিত হবে ২১ জুন, রবিবার।
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | NEET UG Re-Exam 2026 |
| পরীক্ষার তারিখ | ২১ জুন ২০২৬ |
| পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শুরু | সকাল ১১:০০ টা |
| সর্বশেষ প্রবেশের অনুমতি আছে (Reporting Last Time) | দুপুর ১:৩০ |
| পরীক্ষার সময় | দুপুর ২:০০টা – বিকেল ৫:১৫টা |
| মোট সময় | ৩ ঘণ্টা ১৫ মিনিট |
| পরীক্ষার ধরন | Pen & Paper (OMR Offline) |
প্রশাসনিক ও নিরাপত্তাজনিত বিভিন্ন কার্যক্রমের জন্য মূল পরীক্ষার সময়ের সঙ্গে অতিরিক্ত ১৫ মিনিট যুক্ত করা হয়েছে। তার পাশাপাশি কোন অভিযোগ থাকলে তা সরাসরি অনলাইনে জানানো যাবে।
কীভাবে ডাউনলোড করবেন: NEET UG Re-Exam Admit Card Download
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন —
- Step 1: NEET UG-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Step 2: “NEET UG Re-Exam Admit Card 2026” লিঙ্কে ক্লিক করুন।
- Step 3: নিজের Application Number এবং Password অথবা Date of Birth প্রদান করুন।
- Step 4: Submit বাটনে ক্লিক করুন।
- Step 5: স্ক্রিনে প্রদর্শিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট সংগ্রহ করুন।
আরো দেখুন: ভেটেরিনারি নিয়ে পড়ার ইচ্ছে? ‘প্রানীবন্ধু’ কিভাবে হবে? যোগ্যতা, কোর্স সম্পূর্ণ গাইড
পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে রাখতে হবে:
নিম্নলিখিত নথিগুলি কোনওটি অনুপস্থিত থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া নাও হতে পারে। নিরাপত্তাজনিত কারণে NEET পরীক্ষায় নির্দিষ্ট ড্রেস কোড অনুসরণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য নিম্নলিখিত নথিগুলি বাধ্যতামূলক —
| প্রয়োজনীয় নথি |
|---|
| Admit Card-এর প্রিন্ট কপি |
| Original: Aadhaar Card / Voter ID / Passport |
| পাসপোর্ট সাইজ ছবি |
| স্বঘোষণা পত্র (অ্যাডমিট কার্ডে উল্লেখ) |
PYQ প্রশ্নপত্র: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে! PDF
গুরুত্বপূর্ণ লিংক (Links)
| তথ্য | লিংক |
|---|---|
| Candidate Admit Card for NEET (UG) – 2026 Re-Examination এডমিট কার্ড ডাউনলোড সরাসরি লিঙ্ক | Link 1 ➢ Link 2 ➢ |
| NEET UG Official Website | https://neet.nta.nic.in |
| NEET UG Re-Exam Admit Card Official Notice | Download PDF |
NEET UG 2026 পুনঃপরীক্ষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাগুলির মধ্যে একটি। সঠিক প্রস্তুতি, সময়মতো কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষার নিয়ম মেনে চললেই নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া সম্ভব হবে। সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভ কামনা!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

