মানুষের মতো পশু পাখিদেরও অসুখ-বিসুখ হয় এবং তার জন্য দরকার যথাযথ চিকিৎসা, আর এই পশু পাখিদের চিকিৎসার দায়িত্বভারে থাকেন ভেটেরনারি ডাক্তার বা পশু চিকিৎসক বা সংক্ষেপে ‘ভেটস‘ আর বাংলায় ‘প্রাণীবন্ধু‘। গ্রামেগঞ্জে গরু মহিষ ছাগল থেকে ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম, চিড়িয়াখানা থেকে বর্তমান শহর জীবনযাপনের পোষ্য ‘কুকুর বিড়াল‘ চিকিৎসার চাহিদা মেটাতে সম্পূর্ণ গাইড আজকের প্রতিবেদনে।
ভেটেরিনারিয়ান কি? কাজ কি? Veterinarian Career Guide
Veterinarians এর বাংলা অর্থ হল পশু চিকিৎসক। অর্থাৎ যারা পশু পাখিদের চিকিৎসা করেন, তাদের ভেটেরিনারি ডাক্তার বলা হয়। তবে চলতি ভাষায় যারা পশু প্রাণীদের চিকিৎসা করেন তাদেরই এই পশুর চিকিৎসক বলা হয়, পোষ্য প্রাণী নয় তারা গৃহপালিত প্রাণী থেকে বন্য প্রাণী সব রকম জীবজন্তুদের চিকিৎসা করে থাকেন।
একজন পশুচিকিৎসক আঘাত বা ব্যতিপ্রাপ্ত প্রাণীরা সেরে ওঠা না অবধি তার চিকিৎসা করেন এবং প্রয়োজন হলে সার্জারিও করতে পারেন, পশুদের রোগ বিশেষে ওষুধ প্রেসক্রাইব করেন। এছাড়াও ডায়াগনোসিস হিসাবে সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, ইউরিনালাইসিস করে থাকেন এবং পশুদের বিভিন্ন টিকাকরণ করে থাকেন।
কিভাবে একজন ভেটেরিনারিয়ান হতে পারবেন? (Eligibility)
একজন ভেটেরিনারিয়ান বা পশু চিকিৎসক হতেই হলে আপনার নিম্নলিখিত যোগ্যতা গুলি প্রয়োজন হবে-
- 1. আপনাকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে পাস করতে হবে।
- 2. ভেটেরিনারি নিয়ে পড়ার জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হয় তাতে আপনাকে বুঝতে হবে অবশ্য কিছু কলেজে উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করেই সরাসরি ভর্তি নেয়।
অবশ্যই দেখুন: মার্চেন্ট নেভি (Merchant Navy) কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পড়াশোনা সবকিছু দেখে নিন
পশ্চিমবঙ্গের ভেটেরিনারি ইনস্টিটিউট (Veterinary Institutes in West Bengal)
ভেটেরিনারি সাইন্সে ব্যাচেলার ডিগ্রির জন্য নিম্নলিখিত কোর্সগুলি রয়েছে আপনাকে এই কোর্স গুলির মধ্যে কোন একটি কোর্স করে রাখতে হবে।-
- Bachelor in Veterinary science (সবচেয়ে পপুলার)
- Bachelor in Veterinary medicine and Surgery
- Bachelor in Veterinary medicine public health and hygiene
- Bachelor in animal production and management
- Bachelor in animal genetics and breeding (বিদেশে জনপ্রিয়)
West Bengal University of Animal and Fishery Sciences (WBUAFS)
পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় – এটি রাজ্যের একমাত্র এবং প্রধান সরকারি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়। আগে এখানে ভর্তির জন্য BVets একটি আলাদা পরীক্ষা হতো। এখন সরাসরি সর্বভারতীয় NEET UG এর মাধ্যমে এখানে এডমিশন হয়ে থাকে।
- এর ভেটেরিনারি ফ্যাকাল্টির মূল পঠনপাঠন হয় দুটি ক্যাম্পাসে: বেলগাছিয়া (কলকাতা) এবং মোহনপুর (নদীয়া)।
- সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখানে পড়াশোনার খরচ বেশ কম এবং এটি সর্বভারতীয় স্তরে অত্যন্ত পরিচিত।
পশ্চিমবঙ্গে ডিগ্রি কোর্সের পাশাপাশি ভেটেরিনারি এবং পশুপালনের (Animal Husbandry) ওপর বেশ কিছু ভালো ডিপ্লোমা (Diploma) এবং সার্টিফিকেট (Certificate) কোর্স রয়েছে। যারা তুলনামূলক কম সময়ে পড়াশোনা শেষ করে এই পেশায় যুক্ত হতে চান, তাঁদের জন্য এই কোর্সগুলো অত্যন্ত উপযোগী।
১. Diploma in Veterinary Pharmacy (DVP) এটি রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সরকারি ভেটেরিনারি ডিপ্লোমা কোর্স।
- কোথায় পড়ানো হয়: West Bengal University of Animal & Fishery Sciences (WBUAFS), কলকাতা।
- কোর্সের মেয়াদ: ২ বছর।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক (10+2) পাশ হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি (বা অঙ্ক) এবং ইংরেজি থাকতে হবে।
- ভর্তির নিয়ম: WBUAFS-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
- কাজের সুযোগ: সরকারি এবং বেসরকারি পশু হাসপাতালে ভেটেরিনারি ফার্মাসিস্ট বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ থাকে।
২. Diploma in Veterinary Science and Animal Husbandry (DVSAH)
- কোথায় পড়ানো হয়: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (University of Kalyani) অধীনে কিছু স্বীকৃত প্রতিষ্ঠান (যেমন SIASTM) এই ডিপ্লোমা কোর্সটি করিয়ে থাকে।
- কোর্সের মেয়াদ: ২ বছর।
- ভর্তির নিয়ম: উচ্চমাধ্যমিক পাশের পর এই কলেজগুলির নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি হওয়া যায়।
সার্টিফিকেট এবং শর্ট-টার্ম কোর্স (Certificate Courses)
১. প্রাণীবন্ধু / প্রাণী মিত্র (Pranibandhu / Pranimitra Training)
- কোর্সটি কী: এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তর (ARD) দ্বারা পরিচালিত একটি অত্যন্ত জনপ্রিয় ভোকেশনাল বা বৃত্তিমূলক ট্রেনিং।
- কী শেখানো হয়: গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা (First Aid) এবং কৃত্রিম প্রজনন (Artificial Insemination)।
- যোগ্যতা ও ভর্তি: সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হলে ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের (BLDO) অফিসে যোগাযোগ করে এই ট্রেনিং নেওয়া যায়।
ক্লিক করে দেখুন: B.Pharm D.Pharm Career: ডি-ফার্ম নাকি বি-ফার্ম কোনটা ভালো? ফার্মেসি কোর্স দেখে নিন
একজন সফল ভেটেরিনারি ডাক্তার সম্ভাব্য ভবিষ্যৎ কি রকম?
বর্তমানে চিকিৎসা শাস্ত্রে সাধারণ চিকিৎসা বিদ্যার পাশাপাশি পশুদের চিকিৎসা বিদ্যাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মানুষের পাশাপাশি তার পোষ্য পশুটিকে সুস্থ এবং সবল রাখতে বর্তমানে চিকিৎসকের বেশ ভালো চাহিদা রয়েছে।
- আপনি সরকারি পশুর চিকিৎসা বা স্বাস্থ্য কেন্দ্রের প্রাণী বন্ধু হিসেবে সরাসরি চাকরি করতে পারেন।
- পাশাপাশি চিড়িয়াখানাতে কাজের সুযোগ রয়েছে, এটি বেশ জনপ্রিয়। সরকারি বনদপ্তরেও পশু চিকিৎসক হিসেবে যোগদান করা যায়।
- আপনি নিজস্ব পশু চিকিৎসালয়ের চেম্বার খুলে বসতে পারেন।
- বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও পশু চিকিৎসকের বেশ ভালো চাহিদা রয়েছে।
পরবর্তী দেখুন: BSc/BTech Agriculture after 12th: এগ্রিকালচার নিয়ে পড়াশোনা!
একজন সফল ভেটেরিনারি ডাক্তার হওয়ার জন্য চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি আপনাকে পশুদের সামলানোর ক্ষমতা, সাহসী মনোভাব এবং পশুদের প্রতি মানবিক আচরণ ভালোবাসা থাকতে হবে। এক কথায় যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

