LIC HFL Recruitment 2026: এলআইসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! যোগ্যতা ও অনলাইন আবেদন

Anjan Mahata

Published on:

LIC HFL Recruitment 2026 Eligibility Apply

ব্যাঙ্কিং ও ফিন্যান্স সেক্টরে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড (LIC HFL) সারা দেশ জুড়ে তাদের বিভিন্ন শাখায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি গ্রাজুয়েশন পাস হয়ে থাকেন এবং একটি স্বনামধন্য সংস্থায় কাজ করতে চান, তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

— Advertisement —

LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৬

এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড ভারতের অন্যতম বৃহৎ হাউসিং ফিন্যান্স কোম্পানি। এই নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন রাজ্যে এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড কোম্পানিতে পোস্টিং দেওয়া হবে। পুরো দেশ জুড়ে মোট 180 টি শূন্য পদ রয়েছে

তথ্যবিস্তারিত
সংস্থার নামএলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড (LIC HFL)
পদের নামজুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
মোট শূন্যপদ১৮০ টি
অনলাইন আবেদন শুরু২৫শে এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ১৯শে মে ২০২৬

যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)

এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা থাকা বাধ্যতামূলক-

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বরসহ স্নাতক (Graduate) পাস হতে হবে
  • বয়সসীমা (01/01/2026 অনুযায়ী): প্রার্থীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৫ এর মধ্যে হতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে কাজ করার সাধারণ দক্ষতা থাকা আবশ্যক।

মিস করবেন না: CRPF Tradesman Recruitment 2026: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ কনস্টেবল নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন

আবেদন পদ্ধতি (Application Process)

— Advertisement —

আগ্রহী প্রার্থীদের প্রথমে LIC HFL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.lichousing.com-এ গিয়ে ‘Careers’ সেকশনে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার পূর্বে সর্বপ্রথম নিজের নাম মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে “Registration” প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোড করার পর আবেদন ফি জমা দিয়ে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি (Application Fee)

এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের এই নিয়োগে আবেদনের জন্য সকল প্রার্থীকে ৮০০ টাকা + ১৮% জিএসটি (GST) দিতে হবে এবং প্রার্থীদের আবেদন ফি অনলাইন মোডেই জমা দিতে হবে।

সিলেকশন প্রক্রিয়া (Selection Process)

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথম ধাপে একটি অনলাইন অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি— এই চারটি বিষয়ে মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চূড়ান্ত সিলেকশন মূলত অনলাইন পরীক্ষার প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ের পারফরম্যান্স, মেডিকেল ফিটনেস এবং নথিপত্র যাচাইয়ের ওপর ভিত্তি করে সম্পন্ন করা হবে।

বেতন (Salary)

এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডে নির্বাচিত প্রার্থীদের মূল বেতন হলো ২০,০০০ টাকা HRA, PF ইত্যাদি সমস্ত অন্যান্য টাকা মিলিয়ে প্রতিমাসে বেতন হবে ৩৯ হাজার টাকা থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত

আবেদন চলছে! SSC Selection Post 2026: কেন্দ্র সরকারি দপ্তরে ৩ হাজার শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

বিবরণলিংক
অফিসিয়াল ওয়েবসাইটwww.lichousing.com
ডাইরেক্ট আবেদন লিংকApply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন↓Download PDF

যারা ফিন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ১৯শে মে ২০২৬-এর মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করুন। আরও আপডেটের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত থাকুন।

Join Group

Telegram

Share