HS Semester III Nutrition Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সাম্প্রতিক সেমিস্টার মূল্যায়ন রূপরেখা মেনে আজ, অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন (Nutrition) পরীক্ষা। নির্ধারিত রুটিন অনুযায়ী সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সম্পূর্ণ শান্ত ও অনুকূল পরিবেশে সম্পন্ন হয়েছে।
WBCHSE HS Semester 3 Nutrition Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করবে কিংবা আজকের প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হয়েছে তা যাচাই করে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত সারণী থেকে মূল তথ্যগুলো দেখে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | পুষ্টিবিজ্ঞান – নিউট্রিশন (Nutrition) |
| পরীক্ষার তারিখ | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Nutrition Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা তোমরা বুঝতে পারবে।
আজকের Nutrition প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে বৃষ্টি দে [Bristi Dey (MNV)].
Question Booklet Series [ C ]
1. দুধকে দইতে পরিণত হতে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো
উত্তর: (D) Lactobacillus sp.
2. কোন্ একক শর্করার শোষণের হার সর্বাপেক্ষা বেশি?
উত্তর: (C) গ্যালাকটোজ
3. অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের রাসায়নিক সংকেতটি হলো
উত্তর: (B) H₃C—CO—OH (অর্থাৎ CH₃COOH)
4. প্রতি 100 ml রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো
উত্তর: (C) 32 – 36 mg
5. একজন ব্যক্তি ক্যানের ঠাণ্ডা পানীয়ের সাথে সসেজ গ্রহণ করলেন। এর 2 – 3 দিনের ভিতর তার বমি, গলাধঃকরণে কষ্ট, শুষ্ক মুখ ও দ্বৈত দৃষ্টি উপসর্গগুলো প্রকাশ পায়। এখানে কোন্ রোগে ব্যক্তিটি আক্রান্ত?
উত্তর: (C) বটুলিজম
6. নিম্নলিখিত কোন্ পদ্ধতিটি ব্যবহার করে পানীয় জলকে বিশুদ্ধ করা যায়?
উত্তর: (C) বিপরীত অভিস্রবণ
7. নীচের কোন্ উপাদানটি শোষিত হওয়ার আগে পরিপাকের প্রয়োজন হয় না?
উত্তর: (C) গ্লুকোজ
8. হিমোগ্লোবিনের ‘হিম’ অংশটি কিসের উদাহরণ?
উত্তর: (B) প্রস্থেটিক গ্রুপ
9. মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণে কোন্ হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: (D) থাইরয়েড
10. একজন ব্যক্তি 48 ঘণ্টা উপবাস করলেন। বিপাকীয় দৃষ্টিকোণ থেকে শক্তির ব্যবহার কোন্ ক্রমে উপযুক্ত হবে?
উত্তর: (D) গ্লাইকোজেন → স্নেহ → প্রোটিন
11. ………… দ্বারা ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়।
উত্তর: (C) এন্টারোকাইনেজ
12. খাদ্যে ব্যাকটিরিয়ার বৃদ্ধির জন্য সহায়ক pH মাত্রাটি হলো
উত্তর: (D) 6 – 8
13. স্বল্প পরিশ্রমী কার্যে NIN, ICMR (2024) কর্তৃক নির্ধারিত PAL মূল্যটি হলো
উত্তর: (B) 1·4
14. TEE = 100%-এর জন্য নিম্নের কোন্ চিত্রটি সঠিক তা নির্ণয় করো
উত্তর: (A) BMR 60-70%, PAL 20-30%, SDA 10%
15. ………… ‘মাইকোটক্সিন’ বলা হয়।
উত্তর: (C) ফাংগাস নিঃসৃত টক্সিনকে
16. হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো
উত্তর: (C) সোডিয়াম
17. রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর: (D) অগ্ন্যাশয়
18. একটি অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ হলো
উত্তর: (C) মলটেজ
19. তোমার টিফিনে 11·6 gm ফ্যাট, 17·7 gm কার্বোহাইড্রেট ও 1·2 gm প্রোটিন দেওয়া হলো। এই টিফিন থেকে মোট কত কিলোক্যালোরী তাপশক্তি পাবে?
উত্তর: (D) 180 kcal
20. একটি গ্রীক শব্দ, যার অর্থ হলো ‘বিভিন্ন ধরনের দাঁত’, সেটি হলো
উত্তর: (B) হেটেরোডন্ট
21. নীচের কোন্ খাদ্যটি ক্লসট্রিডিয়াম বটুলিনামের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত?
উত্তর: (B) ভুলভাবে ক্যানজাত খাদ্য
22. বটুলিজমে আক্রান্ত ব্যক্তির সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়
উত্তর: (C) স্নায়ুতন্ত্র ও পেশীতন্ত্র
23. ‘গ্লাইকোজেনোলাইসিস’ প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো
উত্তর: (A) গ্লুকাগন
24. বোম্ব ক্যালোরিমিটারে 1 gm বিশুদ্ধ প্রোটিনের তাপমূল্য হলো
উত্তর: (C) 5·65 kcal/gm
25. একজন ভারতীয় স্তন্যদাত্রী নারীর প্রসূতিকালীন শিশুর 0 – 6 মাস বয়সে দৈনিক বর্ধিত শক্তির চাহিদা EAR-2020 (Revised 2024) অনুযায়ী হলো
উত্তর: (C) 600 kcal
26. ‘রোপিনেস’ বা ‘রোপি পচন’ নামক খাদ্যের পচনের ফলাফল
উত্তর: (A) দুধ
27. ‘অরনিথিন’ চক্রে উৎপন্ন হয়
উত্তর: (D) ইউরিয়া
28. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো
উত্তর: (B) (i) – d, (ii) – c, (iii) – a, (iv) – b
29. খাদ্যে প্রোটিনের SDA-এর মান হলো
উত্তর: (A) 30%
30. TCA চক্রের অন্তর্বর্তী ধাপগুলির সঠিক ক্রম কোন্টি?
উত্তর: (A) অ্যাসিটাইল-CoA → সাইট্রিক অ্যাসিড → সিস্-অ্যাকোনাইটিক অ্যাসিড
31. ‘FSSAI’ কথাটির সম্পূর্ণ রূপটি হলো
উত্তর: (D) Food Safety and Standards Authority of India
32. মাছের ধূম্রায়ন-এর ক্ষেত্রে ‘হট স্মোকিং’-এর তাপমাত্রা হলো
উত্তর: (B) 70°C – 80°C
33. সঠিক ক্রমটি নির্বাচন করো
উত্তর: (A) স্টার্চ → মল্টোজ → গ্লুকোজ
34. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক জোড়যুক্ত বিকল্পটি নির্বাচন করো
উত্তর: (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
35. পাস্তুরাইজেশনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: (A) খাদ্যের রোগজীবাণু ধ্বংস করা কিন্তু খাদ্যের গুণমান বজায় রাখা
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Nutrition Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত পুষ্টিবিজ্ঞান পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Nutrition Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.3 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



