HS Semester III History Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সাম্প্রতিক সেমিস্টার মূল্যায়ন নির্দেশিকা ও রূপরেখা অনুসরণ করে আজ, অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস (History) পরীক্ষা। নির্দিষ্ট সময়তালিকা ও নিয়মাবলী মেনে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
WBCHSE HS Semester 3 History Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল ফরম্যাটে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও প্রশ্নের মান কেমন হয়েছে তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | ইতিহাস (History) |
| পরীক্ষার তারিখ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester History Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ইতিহাস প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পেরে গেছো।
আজকের History প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে শিবম পাল [Shibam Pal (NCMHS)] এবং অন্তরা আচার্য [Antara Acharya (BGSGHS)].
Question Booklet Series [ A ]
1. মার্কো পোলো কোন্ দেশের পর্যটক ছিলেন? —
উত্তর: (D) ইতালি
2. ইব্ন্ বতুতা কোন্ দেশের পর্যটক ছিলেন? —
উত্তর: (A) মরক্কো
3. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতে এসেছিলেন? —
উত্তর: (A) আল-বিরুনি
4. নিম্নলিখিতদের মধ্যে কে পর্তুগীজ পর্যটক ছিলেন না? —
উত্তর: (D) ক্যাপ্টেন হকিন্স্
5. ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি কোন্ ভাষায় রচিত? —
উত্তর: (D) তেলুগু
6. কে প্রথম বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? —
উত্তর: (A) কৃত্তিবাস ওঝা
7. গুরু নানক কোন্ সালে জন্মগ্রহণ করেছিলেন? —
উত্তর: (B) 1469
8. ভারতে সুফিদের চিশ্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিলেন? —
উত্তর: (C) খোয়াজা মইনউদ্দিন চিশ্তি
9. নিম্নলিখিতদের মধ্যে কে শ্রীচৈতন্যের শিষ্য ছিলেন? — উত্তর: (A) রূপ গোস্বামী
10. কোন্ সুফি সম্প্রদায় ভারতে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল? —
উত্তর: (B) চিশ্তি
11. ‘চৈতন্য চরিতামৃত’ কে রচনা করেছিলেন? —
উত্তর: (A) কৃষ্ণদাস কবিরাজ
12. সেলিম চিশ্তির দরগাহ কোথায় অবস্থিত? —
উত্তর: (D) ফতেহপুর সিক্রি
13. সুফি সম্প্রদায়ে শিষ্যকে বলা হতো — উত্তর: (B) মুরিদ
14. আল্লাসানি পেদ্দানা কোন্ রাজার সভাকবি ছিলেন? —
উত্তর: (C) কৃষ্ণদেব রায়
15. রাজা গণেশ কোন্ সুলতানকে পরাজিত করে বাংলায় হিন্দু শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন? —
উত্তর: (C) আলাউদ্দিন ফিরোজ শাহ
16. নিম্নলিখিত বংশগুলির সঠিক ক্রম কোন্টি? (I. তুলুভ, II. সালুভ, III. সঙ্গম, IV. আরবিডু) —
উত্তর: (D) III, II, I, IV
17. কোন্ রাজার শাসনকালে বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন? —
উত্তর: (B) লক্ষ্মণ সেন
18. ‘শ্রীকৃষ্ণ-বিজয়’ গ্রন্থের লেখক কে? —
উত্তর: (A) মালাধর বসু
19. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোন্টি ছিল? —
উত্তর: (D) হাম্পি
20. বাহমনি সাম্রাজ্যে সবচেয়ে দক্ষ প্রশাসক কাকে মনে করা হতো? —
উত্তর: (B) মাহমুদ গাওয়ান
21. ‘ইউরোপের রুগ্ন মানুষ’ কোন্ দেশকে বলা হতো? —
উত্তর: (C) তুর্কি
22. ইন্দোনেশিয়ার কোন্ অঞ্চলকে মশলা দ্বীপ বলা হতো? —
উত্তর: (C) মলুক্কা
23. ওয়েল্টপলিটিক্ (Weltpolitik)-এর প্রবক্তা কে ছিলেন? —
উত্তর: (A) কাইজার দ্বিতীয় উইলিয়াম
24. কোন্ ইউরোপীয় প্রথম আমেরিকা মহাদেশে পদার্পণ করেছিলেন? —
উত্তর: (D) ক্রিস্টোফার কলাম্বাস
25. মার্কান্টাইলবাদ ছিল একটি —
উত্তর: (D) আর্থিক নীতি
26. 1899 সালে কোন্ দেশ চীনের জন্য ‘মুক্ত দ্বার নীতি’ ঘোষণা করে? —
উত্তর: (B) মার্কিন যুক্তরাষ্ট্র
27. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক ব্যাখ্যাটি চয়ন করো:
বিবৃতি: ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি ‘আফ্রিকা দখলের লড়াই’ শুরু করে। —
উত্তর: (A) সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলি আফ্রিকা দখল করে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল
28. মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার অবসানে কোন্ বইটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? —
উত্তর: (C) আঙ্কল টম’স ক্যাবিন
29. স্তম্ভ-ক ও স্তম্ভ-খ মেলাও, সঠিক বিকল্পটি নির্বাচন করো: —
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
| i) পর্তুগীজ | c) হুগলী |
| ii) ওলন্দাজ | d) চুঁচুড়া |
| iii) ফরাসী | b) চন্দননগর |
| iv) ইংরেজ | a) কলকাতা |
উত্তর: (C) (i) – c, (ii) – d, (iii) – b, (iv) – a
30. কোন্ সালে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল? —
উত্তর: (C) 1773
31. কোন্ রাজত্বকে লর্ড ডালহৌসি অপশাসনের অজুহাতে দখল করেছিলেন? —
উত্তর: (C) অযোধ্যা
32. নিম্নে উল্লেখিত অ্যাক্টগুলির মধ্যে কোন্টির দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল? —
উত্তর: (B) 1773-এর রেগুলেটিং অ্যাক্ট
33. স্তম্ভ-ক ও স্তম্ভ-খ মেলাও, সঠিক বিকল্পটি নির্বাচন করো: —
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
| i) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানী অধিকার | c) 1765 |
| ii) বাংলায় দুর্ভিক্ষ | d) 1770 |
| iii) ওয়াণ্ডিওয়াশ-এর যুদ্ধ | a) 1760 |
| iv) বক্সার-এর যুদ্ধ | b) 1764 |
উত্তর: (B) (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
34. 1858 সালে পীল কমিশন গঠন হয়েছিল কোন্ উদ্দেশ্যে? —
উত্তর: (B) সামরিক বাহিনীর পুনর্গঠন
35. পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনানায়ক কে ছিলেন? —
উত্তর: (C) রবার্ট ক্লাইভ
36. কোন্ সালের চার্টার অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর-জেনারেল ভারতের গভর্নর-জেনারেল হলেন? —
উত্তর: (D) 1833
37. মহারাজা রঞ্জিত সিংহ এবং ইংরেজ ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর মধ্যে কোন্ সালে অমৃতসর-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? —
উত্তর: (B) 1809
38. স্তম্ভ-ক এবং স্তম্ভ-খ মেলাও, সঠিক বিকল্পটি নির্বাচন করো: —
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
| i) চিরস্থায়ী বন্দোবস্ত | b) বাংলা, বিহার, উড়িষ্যা |
| ii) রায়তওয়ারী বন্দোবস্ত | a) দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারত |
| iii) মহলওয়ারী বন্দোবস্ত | d) গাঙ্গেয় উপত্যকা, মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত |
| iv) ভাইয়াচারী বন্দোবস্ত | c) পঞ্জাব |
উত্তর: (D) (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c
39. ভারতীয় সিভিল সার্ভিস-এ যোগদান করা প্রথম ভারতীয় কে ছিলেন? —
উত্তর: (C) সত্যেন্দ্রনাথ ঠাকুর
40. কয়লা খনিতে লগ্নির জন্য ‘কার, টেগোর এ্যাণ্ড কোম্পানী’ কে প্রতিষ্ঠা করেছিলেন? —
উত্তর: (A) দ্বারকনাথ ঠাকুর
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester History Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ইতিহাস পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 History Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.2 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



