HS 3rd Semester Geography Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Published on:

WBCHSE HS Class 12 3rd Semester Geography Question Paper PDF 2027

HS Semester III Geography Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর প্রবর্তিত নতুন সেমিস্টার মূল্যায়ন নীতিমালা ও নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আজ, অর্থাৎ ১লা অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বা জিওগ্রাফি (Geography) পরীক্ষা। নির্দিষ্ট সময়তালিকা ও সরকারি নিয়মবিধি অক্ষুণ্ণ রেখে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Geography Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র

আজকের পরীক্ষা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা দ্রুত ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী শিক্ষাবর্ষে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন, মান ও প্রশ্নের ধরন কেমন হয়েছে তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত সারণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়ভূগোল – জিওগ্রাফি (Geography)
পরীক্ষার তারিখ০১.১০.২০২৬ (বৃহস্পতিবার)

মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র

HS 3rd Semester Geography Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ভূগোল প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই মিলিয়ে নিতে পারবে।

আজকের Geography প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে শিবম পাল [Shibam Pal (NCMHS)] এবং সুরোজ মাহাতো [Suroj Mahato (MMBHS)].

Question Booklet Series [ A ]

— Advertisement —

1. ‘প্যানথালাসা’ (Panthalasa) শব্দটির অর্থ—
উত্তর: (B) সম্মিলিত মহাসাগর

2. একই অক্ষরেখায় উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে লবণতার পরিমাণ—
উত্তর: (B) কম

3. তাপমাত্রার পরিবর্তনের জন্য কোনো স্তরায়ন তল বরাবর শিলাখণ্ডের ধীর গতিতে নিম্নগামী হওয়াকে বলে—
উত্তর: (C) শিলা বিসর্পণ

4. ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপযুক্ত স্থানে উষ্ণ-আর্দ্র বায়ু এবং শীতল বায়ুর সংঘর্ষ অঞ্চলে সৃষ্টি হয়—
উত্তর: (C) ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত

5. উৎপাদক স্তর থেকে ওপরের ট্রফিক স্তরে পুষ্টির পরিমাণ—
উত্তর: (B) কমে

6. বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের আকার এবং আচরণের পরিবর্তনকে বলে—
উত্তর: (C) ইকোক্লাইন্

7. ভারতে 2011 সালের আদম সুমারি অনুসারে জনঘনত্বের পরিমাণ প্রতি বর্গকিমিতে—
উত্তর: (A) 382 জন

8. ‘রেটুন প্রথা’ কোন্ চাষের সাথে সম্পর্কিত?—
উত্তর: (C) আখ বা ইক্ষু

9. EDUSAT উপগ্রহটির সাথে সম্পর্কযুক্ত হলো—
উত্তর: (C) দূরশিক্ষা

10. ভারতের সাথে পশ্চিমী গোষ্ঠীর বাণিজ্য সম্পর্কিত চুক্তিটি হলো—
উত্তর: (A) ফ্রি ট্রেড এগ্রিমেন্ট

11. পৃথিবীতে সবথেকে বেশি লোক সংখ্যা বসবাস করে—
উত্তর: (B) গোষ্ঠীবদ্ধ জনবসতিতে

12. পৃথিবীতে সবথেকে কম মৃত্যুহার দেখা যায়—
উত্তর: (B) কাতারে

13. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও: [a) সবুজ বিপ্লব – iv) গম উৎপাদন; b) নীল বিপ্লব – iii) মৎস্য চাষ; c) শ্বেত বিপ্লব – i) দুধ উৎপাদন; d) গোলাপী বিপ্লব – ii) চিংড়ি উৎপাদন]—
উত্তর: (D) a-iv, b-iii, c-i, d-ii

14. হিমবাহ অঞ্চলে ‘রসে মতানে’ ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের—
উত্তর: (A) অবঘর্ষ ও উৎপাটন ক্রিয়ার মাধ্যমে

15. হিমালয় পর্বতের ‘নীলকণ্ঠ’ একটি ….. উদাহরণ।—
উত্তর: (B) পিরামিড চূড়া

16. সংঘর্ষ-সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন—
উত্তর: (C) ই. জি. বোভেন

17. মানুষ 65de8aa2 8877 4e36 aed5 4e53da043ca7 ফিতাকৃমি b2b6cb97 5890 4a1b b6c7 997ccd70dc06 আদ্যপ্রাণী ….. ধরনের খাদ্যশৃঙ্খলের উদাহরণ।—
উত্তর: (D) পরজীবী

18. কোন্ অঞ্চলের ঘূর্ণবাতের ক্ষেত্রে সীমান্ত (front) সৃষ্টি হয়?—
উত্তর: (A) নাতিশীতোষ্ণ অঞ্চল

19. ভারতীয় জনগণনা আয়োগ দ্বারা নির্ধারিত পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা—
উত্তর: (D) 5000

20. রেললাইনের পাশে বা নদীর পাড়ে ….. প্যাটার্নের জনবসতি দেখা যায়।—
উত্তর: (C) রৈখিক

21. ….. সালে ভারতে জাতীয় জলনীতি গ্রহণ করা হয়।—
উত্তর: (D) 1987

22. জীবাশ্ম জ্বালানীর উদাহরণ হলো—
উত্তর: (A) পেট্রোলিয়াম

23. কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লী এই চারটি মহানগর রেলপথের সাহায্যে যুক্ত করার পরিকল্পনাটি হলো— উত্তর: (B) হীরক চতুর্ভুজ

24. নিম্নলিখিত কোন্ দেশে উত্তল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় না ?—
উত্তর: (D) নাইজেরিয়া

25. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাডুর—
উত্তর: (C) মুপাণ্ডেল-এ

26. প্যানজিয়ার ভাঙন শুরু হয়—
উত্তর: (B) মেসোজয়িক যুগে

27. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো:
বিবৃতি – I : বেলেপাথরের সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় বেশি হয়।
বিবৃতি – II : মরু অঞ্চলে অধঃক্ষেপণের তুলনায় বাষ্পীভবনের হার বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় কম হয়।—
উত্তর: (B) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই সঠিক

28. জীব সংখ্যার পিরামিড সর্বদা ওল্টানো প্রকৃতির হয়—
উত্তর: (D) পরজীবী খাদ্যশৃঙ্খলে

29. কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো—
উত্তর: (D) চুনাপাথরের নিম্নস্থ কঠিন শিলাস্তরের উপরিতল

30. ‘মেধা প্রবাহ (Brain Drain)’ কথাটি কোন্ ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত ?—
উত্তর: (D) আন্তর্জাতিক পরিব্রাজন

31. নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটি হলো—
উত্তর: (A) মোনাকো

32. কোন্টি গ্রামীণ বসতির স্বাভাবিক সমস্যা নয় ?—
উত্তর: (C) পরিবেশ দূষণ

33. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে অমিলটি খুঁজে বের করো:—
উত্তর: (D) জামনগর

34. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি পরিব্রাজনের ‘আকর্ষণজনিত কারণ’ (Pull Factor)?—
উত্তর: (B) কর্মসংস্থানের সুযোগ

35. বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়—
উত্তর: (C) বনভূমি অধ্যুষিত অঞ্চলে

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Geography Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ১লা অক্টোবর অনুষ্ঠিত ভূগোল পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 Geography Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 1 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Semester Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share