HS Semester III Education Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর প্রবর্তিত সেমিস্টার মূল্যায়ন রূপরেখা অনুসারে আজ, অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন (Education) পরীক্ষা। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বেলা ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
WBCHSE HS Semester 3 Education Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র
আজকের পরীক্ষা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আজকের পরীক্ষার প্রশ্ন কাঠামোর ধারাটি কেমন ছিল তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | শিক্ষা বিজ্ঞান – এডুকেশন (Education) |
| পরীক্ষার তারিখ | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Education Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এডুকেশন প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পেরে যাবে।
আজকের Education প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সুরোজ মাহাতো [Suroj Mahato (MMBHS)].
Question Booklet Series [ C ]
১. মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম কার নেতৃত্বে কমিটি গঠিত হয়?
উত্তর: (A) শ্রীমতি দুর্গাবাঈ দেশমুখ
২. ভারত সরকার দ্বারা গৃহীত EWS-এর জন্য কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে?
উত্তর: (B) 10 শতাংশ
৩. NEP-2020 অনুযায়ী কত বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হবে?
উত্তর: (B) 3-18 বছর
৪. ‘সপ্ত প্রবাহ’ শব্দটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে?
উত্তর: (A) মুদালিয়র কমিশন
৫. ‘বুনিয়াদী শিক্ষায়’ শিক্ষাদানের পদ্ধতি হলো
উত্তর: (A) অনুবন্ধ পদ্ধতি
৬. ‘Towards New Education’ পুস্তকটি কে লিখেছেন?
উত্তর: (C) গান্ধীজী
৭. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য বা মিথ্যা নির্বাচন করো:
উত্তর: (C) (i) – সত্য, (ii) – মিথ্যা, (iii) – সত্য
৮. ‘Democracy and Education (1961)’ পুস্তকটি কার লেখা?
উত্তর: (B) জন ডিউই
৯. সমস্যা সমাধান পদ্ধতির শেষ ধাপ কোন্টি?
উত্তর: (D) প্রয়োগ ও যাচাইকরণ
১০. বিবেকানন্দ শিশুদের মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন?
উত্তর: (A) স্বতঃস্ফূর্ত (Self) শৃঙ্খলা
১১. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন্ সালে স্থাপিত হয়?
উত্তর: (B) 1857 সালে
১২. NEP-2020 অনুযায়ী কোন্ ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়?
উত্তর: (A) ধারাবাহিক মূল্যায়ন
১৩. নিম্নলিখিত কোন্টি প্রাক-প্রাথমিক শিক্ষালয় নয়?
উত্তর: (C) নিম্ন বুনিয়াদি স্কুল
১৪. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
উত্তর: (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
১৫. শিক্ষার সমসুযোগে বাধা সৃষ্টিকারী কোন্টি?
উত্তর: (C) সংরক্ষণ
১৬. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি বেছে নাও:
উত্তর: (C) (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
১৭. রুশোর আত্মজীবনী
উত্তর: (C) Confessions থেকে তাঁর জীবনের বিভিন্ন ঘটনা জানা যায়।
১৮. শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: (A) 1901
১৯. “Man is born free, but everywhere he is in chains.” – উক্তিটি কার?
উত্তর: (C) রুশো
২০. ‘Power is life and weakness is death.’ – উক্তিটি কার?
উত্তর: (D) স্বামী বিবেকানন্দ
২১. নীচের কোন্টি শ্রবণ প্রতিবন্ধীদের শিখন পদ্ধতি নয়?
উত্তর: (C) Floor Time পদ্ধতি
২২. ‘আশাবাদী’ শব্দের অর্থ হলো
উত্তর: (D) সর্বোত্তম সম্ভাব্য ফলাফল আশা করা
২৩. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
উত্তর: (B) (i) – c, (ii) – a, (iii) – d, (iv) – b
২৪. মেন্টাল ম্যাপ (Mental Map) কাদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়?
উত্তর: (A) দৃষ্টিহীনদের
২৫. ‘প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও’- এই নীতি যে কর্মসূচীতে বলা হয়েছে তা হলো
উত্তর: (B) জাতীয় সাক্ষরতা মিশন
২৬. ‘স্ক্রিন রিডার’ ব্যবহৃত হয়
উত্তর: (A) দৃষ্টিহীন শিশুদের জন্য
২৭. UNESCO-র কোন্ পুস্তিকায় ‘মানুষ হওয়ার শিক্ষা’র উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
উত্তর: (C) The World of Education and Today and Tomorrow
২৮. ডেলর কমিশনের কতজন সদস্য ছিল?
উত্তর: (D) 15
২৯. শিক্ষার ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব কোন্টি?
উত্তর: (B) শিক্ষার বেসরকারীকরণ
৩০. DPEP-এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর: (B) District Primary Education Programme
৩১. RCI-এর সম্পূর্ণ রূপ হলো
উত্তর: (A) Rehabilitation Council of India
৩২. একজন শিক্ষার্থী পড়াশুনায় খুবই ভালো, কিন্তু সে বাড়িতে, সহপাঠীদের কাছে এমনকি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছেও যথাযথ স্বীকৃতি পায় না। শিক্ষার্থীর মধ্যে কী ধরনের প্রতিবন্ধকতা হতে পারে বলে তোমার মনে হয়?
উত্তর: (C) প্রক্ষোভমূলক প্রতিবন্ধকতা
৩৩. কোন্ সম্মেলনে UNESCO অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গ্রহণ করেছিল?
উত্তর: (B) Salamanca Statement, 1994
৩৪. ‘Autism’ শব্দটির চিকিৎসাগত ভাষা হলো
উত্তর: (D) ASD
৩৫. শিখন অক্ষমতা কোন্ ধরনের অসুখ?
উত্তর: (C) স্নায়বিক
৩৬. PERMA শব্দটিতে ‘P’ শব্দের অর্থ হলো
উত্তর: (A) Positive Emotion
৩৭. 1996 সালে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
উত্তর: (C) প্যারিসে
৩৮. SUPW-এর সম্পূর্ণ রূপ হলো
উত্তর: (C) Socially Useful Productive Work
৩৯. MLL-এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর: (A) Minimum Level of Learning
৪০. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতিতে মূল্যায়ন করা উচিত, তা হলো
উত্তর: (D) নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন (CCE)
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
এডুকেশন পরীক্ষা পর্ব তো সফলভাবে মিটলো! যে কটি প্রশ্নের উত্তর তোমরা লিখে এসেছ তা নিয়ে এখন আর বাড়তি দুশ্চিন্তা না করে আগামী পরীক্ষার প্রস্তুতিতে মন দাও। পরবর্তী পরীক্ষাগুলির প্রশ্নপত্র ও তার সমাধান সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Education Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, পরবর্তী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মহাশয়াদের সুবিধার্থে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এডুকেশন পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিশিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Education Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



