HS 3rd Semester Economics Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইকোনমিক্স প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Published on:

WBCHSE HS Class 12 3rd Semester Economics Question Paper PDF 2027

HS Semester III Economics Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর নতুন সেমিস্টার মূল্যায়ন বিধি অনুযায়ী আজ, অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের আর্টস/কমার্স বিভাগের প্রথম পরীক্ষা— অর্থনীতি (Economics)। সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত নির্ধারিত দেড় ঘণ্টার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পূর্ণ পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Economics Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইকোনমিক্স প্রশ্নপত্র

আজকের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা সরাসরি পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে প্রশ্নপত্র সংগ্রহ করেছি এবং তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশন করা হলো। যারা পরবর্তীতে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আর্টস/কমার্স বিভাগের আজকের প্রশ্ন বিন্যাস ও ধারা পর্যালোচনা করতে চাইছো, তারা নিচের সারণী থেকে মূল বিষয়গুলো চোখ বুলিয়ে নিতে পারো।

বিষয়তথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়অর্থনীতি – ইকোনমিক্স (Economics)
পরীক্ষার তারিখ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার)

HS 3rd Semester Economics Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ইকোনমিক্স প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পারবে।

আজকের Ecomonics প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে শিবম পাল [Shibam Pal (NCMHS)] এবং অন্তরা আচার্য [Antara Acharya (BGSGHS)].

Question Booklet Series [ A ]

— Advertisement —

1. জাতীয় আয় পরিমাপের জন্য জাতীয় আয়ের সংজ্ঞা হলো
উত্তর: (D) উপাদান ব্যয়ে NNP (NNPFC)

2. যদি আমরা জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে থাকি
উত্তর: (A) মাথাপিছু আয়

3. শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে শ্রেণিবিভাগ হয়
উত্তর: (C) ব্যবহার অনুযায়ী

4. সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো: জাতীয় আয় পরিমাপে মূল্য সংযোজন পদ্ধতিটি _______ পদ্ধতির অন্তর্ভুক্ত।
উত্তর: (B) উৎপাদন শুমারি

5. অবণ্টিত মুনাফা
উত্তর: (C) জাতীয় আয়ে অন্তর্ভুক্ত

6. নিম্নলিখিত বিবৃতিগুলির থেকে সঠিক বিবৃতিটি বেছে নাও:
উত্তর: (B) আয় একটি প্রবাহ চলের ধারণা ও সম্পদ একটি মজুত চলের ধারণা

7. উপাদান ব্যয়ে জাতীয় উৎপাদন (GNP_FC) 2,400 কোটি টাকা, পরোক্ষ কর 300 কোটি টাকা এবং ভরতুকি 150 কোটি টাকা হলে বাজার দামে জাতীয় উৎপাদন (GNP_MP) হবে
উত্তর: (B) 2,550 কোটি টাকা

8. A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

A স্তম্ভB স্তম্ভ
i) হস্তান্তর আয়a) অর্থনৈতিক সহায়তা
ii) পরোক্ষ করb) উৎপাদনে ব্যবহৃত হয়
iii) মূলধনী দ্রব্যc) শিক্ষকের পেনশন
iv) ভরতুকিd) দ্রব্য ও সেবা কর (GST)

উত্তর: (A) (i)- (c), (ii) – (d), (iii) – (b), (iv) – (a)

9. গড় ভোগ প্রবণতা (APC) ও গড় সঞ্চয় প্রবণতা (APS) এদের মধ্যে সম্পর্ক হলো
উত্তর: (C) APC + APS = 1

10. সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো: কেইন্সের মতে পূর্ণনিয়োগ স্তরে অতিরিক্ত চাহিদা হলে _______ দেখা দেয়।
উত্তর: (D) মুদ্রাস্ফীতি

11. ধরা যাক C = a + b.Y হলো কেইন্সীয় ভোগ অপেক্ষক যেখানে C = ভোগ ব্যয়, Y = আয়, a = স্বয়ম্ভূত ভোগ > 0 এবং 0 < b = প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) < 1. এখন A স্তম্ভের বিবৃতির সঙ্গে B স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:

A-স্তম্ভB-স্তম্ভ
i) বিনিয়োগ গুণকa) b + a/Y
ii) গড় ভোগ প্রবণতাb) 1 / (1 – b)
iii) কর গুণকc) -b / (1 – b)

উত্তর: (B) (i) – (b), (ii) – (a), (iii) – (c)

12. যদি পরিকল্পিত সঞ্চয়, S = -40+ 0.2 Y এবং পরিকল্পিত বিনিয়োগ, I = 60 হয়, তবে ভারসাম্য আয় হবে
উত্তর: (A) 500 একক

13. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তরটি বেছে নাও:

বিবৃতি (A): ভোগরেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়।

কারণ (R): আয় শূন্য হলেও একটি ন্যূনতম স্বয়ম্ভূত ভোগব্যয় থাকে।
উত্তর: (D) (A) ভুল, কিন্তু (R) সঠিক

14. কেইন্সীয় ভোগতত্ত্বে ভোগব্যয় নির্ধারণের প্রধান বিষয় হলো
উত্তর: (C) আয়

15. কেইন্সের ভোগ অপেক্ষক অনুযায়ী ভোগব্যয় রেখার ঢাল হলো
উত্তর: (B) MPC

16. মনে করো, উদ্ধৃত প্রতীকগুলি অর্থনীতির প্রচলিত অর্থে ব্যবহার করা হয়েছে। একটি বদ্ধ অর্থব্যবস্থায় সরকারের উপস্থিতি থাকলে মোট ব্যয়ের পরিমাণ হবে
উত্তর: (D) C + I + G

17. প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশে ত্রাণ পাঠালে সেটি কোন্ খাতে অন্তর্ভুক্ত হবে?
উত্তর: (A) একতরফা হস্তান্তর দেনা

18. কোন দেশের লেনদেন ব্যালান্সে ভারসাম্য বজায় আছে বলতে বোঝায় যখন
উত্তর: (C) স্বয়ম্ভূত মূলধনী খাতের ব্যালান্স এবং চলতি খাতের ব্যালান্সের যোগফল শূন্য

19. দুটি মুদ্রার বিনিময় হার কী?
উত্তর: (B) এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশটির মুদ্রার বিনিময়ের হার

20. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন্টি অদৃশ্য রপ্তানি নয়?
উত্তর: (C) পাটজাত দ্রব্য

21. ব্রিটিশদের পণ্যের বাজার বৃহৎ করতে ব্রিটিশ শাসকরা নীচের কোন্ ক্ষেত্রটি সম্প্রসারিত করেছিল?
উত্তর: (B) রেলপথ

22. ঔপনিবেশিক ভারতে কয়লা উত্তোলন প্রথম কোথায় শুরু হয়?
উত্তর: (B) রানিগঞ্জ

23. সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো: ব্রিটিশ শাসনকালে ভারতের ‘অর্থনৈতিক নিঃসরণ’ (Economic Drain) সম্পর্কে প্রথম বিশ্বাসযোগ্য আলোচনা করেন
উত্তর: (C) দাদাভাই নৌরজী

24. ভারতের স্বাধীনতার প্রাক্কালে দেশটির GDP-তে প্রধান অবদানকারী ক্ষেত্র ছিল কোন্টি?
উত্তর: (A) কৃষি

25. উদারীকরণের পরবর্তীকালে ভারতের পেশাগত কাঠামোতে কোন্ ক্ষেত্রের প্রাধান্য সর্বাধিক?
উত্তর: (C) পরিসেবা ক্ষেত্র

26. ভারত ও চীনের আয়বৈষম্যের মধ্যে পার্থক্য কীরূপ?
উত্তর: A) ভারতের তুলনায় চীনের আয়বৈষম্য বেশি।

27. ‘নিয়োগহীন প্রবৃদ্ধি’র (Jobless Growth) কারণ হলো
উত্তর: (C) শ্রম–সঞ্চয়কারী প্রযুক্তির ব্যবহার

28. যখন কোন ব্যক্তি এক চাকরি থেকে অন্য চাকরিতে নিজেকে স্থানান্তরিত করে, তখন তার প্রধান কারণ
উত্তর: (A) সংঘর্ষজনিত বেকারত্ব

29. নীচের কোন্ দেশটি ‘এক সন্তান নীতি’ চালু করেছিল?
উত্তর: (D) চীন

30. নীচের সূচকগুলির মধ্যে কোল্টি মানব উন্নয়ন সূচক (HDI) গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না?
উত্তর: (B) মূল্য সূচক

31. প্রদত্ত বিবৃতি (A) ও কারণ (R) থেকে সঠিক উত্তর চয়ন করো:
বিবৃতি (A): স্বাধীনতার পর ভারত আর্থিক উন্নয়নের পথ হিসাবে ‘মিশ্র অর্থনীতি’ গ্রহণ করে।
কারণ (R): দেশটির সিদ্ধান্তগ্রহণকারী মননশীল ব্যক্তিরা সমাজতন্ত্র ও ধনতন্ত্রের সুবিধার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন।
উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা

32. নীচের কোন্টি কর্মনিয়োগ সৃষ্টির কর্মসূচী নয়?
উত্তর: (D) বাল্মীকি আম্বেদকার আবাস যোজনা (VAMBAY)

33. জমির স্থায়ী উন্নয়নের স্বার্থে 5 বছরের বেশি সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয় তাকে বলে
উত্তর: (A) দীর্ঘমেয়াদী ঋণ

34. ভারতে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইন’ (NFSA) কত সালে গৃহীত হয়েছিল?
উত্তর: (A) 2013

35. কোন্ বিশেষ শস্যচাষের জন্য ‘সবুজ বিপ্লব’ প্রধানত পরিচিত ?
উত্তর: (A) ধান ও গম

36. ‘Land Mortgage Bank’-এর আগের নাম ছিল
উত্তর: (C) LDB

37. নীচের কোন্টি কৃষি বিপণনের সঙ্গে সম্পর্কিত নয়?
উত্তর: (D) রাসায়নিক সারের ব্যবহার

38. সমবায় ঋণদান সমিতিগুলি যা নিশ্চিত করতে চায় তা হলো
উত্তর: (B) দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুযোগ সুবিধা বিস্তার

39. নীচের কর্মসূচীগুলির মধ্যে কোন্টি ভারতের ভূমিসংস্কার কর্মসূচীর মূল নীতি নয়?
উত্তর: (C) শিল্প সংস্কার

40. ভারতের কৃষিক্ষেত্রে কোন্ ধরনের বেকারি সাধারণতঃ বেশি দেখা যায়?
উত্তর: (C) মরশুমি বেকার

আর্টস/কমার্স বিভাগের প্রথম ইকোনমিক্স পরীক্ষা পর্ব তো শেষ হলো! যে কটি প্রশ্নের উত্তর লিখে এসেছ তা নিয়ে অযথা মানসিক চাপ না নিয়ে আগামী দিনের অন্যান্য কলা/বাণিজ্য শাখার বিষয়গুলোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে নজর দাও। পরবর্তী পরীক্ষার সমস্ত আপডেট ও প্রশ্নপত্রের উত্তর জানতে নিয়মিত নজর রাখো আমাদের পোর্টালে।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Economics Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইকোনমিক্স প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি বছরের পরীক্ষার্থী, পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ইকোনমিক্স পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রটির PDF লিঙ্ক নিচে দেওয়া হলো। পাশের বাটন থেকে খুব সহজেই এটি বিনামূল্যে সেভ করে নিতে পারবে।

বিষয়লিংক
HS Sem III 2027 Economics Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইকোনমিক্স প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Sem Bengali Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share