HS 3rd Semester Computer Application Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Updated on:

WBCHSE HS Class 12 3rd Semester Computer Application Question Paper PDF 2027

HS Semester III Computer Application Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সাম্প্রতিক সেমিস্টার মূল্যায়ন নীতি অনুসরণ করে আজ, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application) পরীক্ষা। নির্ধারিত রুটিন ও নিয়মাবলী মেনে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Computer Application Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র

আজকের পরীক্ষা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল ফরম্যাটে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও প্রশ্নের মান কেমন ছিল তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application)
পরীক্ষার তারিখ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)

মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র

HS 3rd Semester Computer Application Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পেরে যাবে।

আজকের Computer Application প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সুশান্ত চক্রবর্তী [Susanta Chakraborty (RMKKIRRI)] এবং সুরজ সরদার [Suraj Sardar (MPA)].

Question Booklet Series [ D ]

— Advertisement —

1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মেলাও ও সঠিক বিকল্পটি চয়ন করো:
স্তম্ভ-I: (i) Nested loop, (ii) For loop, (iii) While loop, (iv) Break
স্তম্ভ-II: P. Indefinite loop, Q. Definite loop, R. Loop-এর ভিতরে আরেকটি loop, S. Termination of loop
উত্তর: (D) (i)→R, (ii)→Q, (iii)→P, (iv)→S

2. নিম্নলিখিত Python code টির output কী হবে? text = “Python Program” print(text[-7:])
উত্তর: (A) Program

3. Python-এ split() ______ return করে।
উত্তর: (A) List

4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মেলাও এবং সঠিক বিকল্পটি চয়ন করো:
স্তম্ভ-I: (i) strip(), (ii) replace(), (iii) startswith(), (iv) endswith()
স্তম্ভ-II: P. String-এর একটি নির্দিষ্ট অংশকে অন্য কোনো অংশ দিয়ে প্রতিস্থাপিত করে, Q. String-টি একটি নির্দিষ্ট substring দিয়ে শুরু কিনা যাচাই করে, R. String-টি একটি নির্দিষ্ট substring দিয়ে শেষ কিনা যাচাই করে, S. String-এর শুরু ও শেষে থাকা ফাঁকা জায়গাগুলি সরিয়ে দেয়
উত্তর: (D) (i)→S, (ii)→P, (iii)→Q, (iv)→R

5. Assertion (A): Python-এ একটি single character-এর জন্য আলাদা কোনো data type নেই।
Reason (R): Python-এ individual character গুলিকে string-এর length 1 হিসাবে উপস্থাপন করা হয়।
উত্তর: (A) A এবং R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

6. নিম্নলিখিত Python code টির output কী হবে? import statistics; print(statistics.mean([2, 3, 6, 7, 8]))
উত্তর: (B) 5.2

7. ______ function-এর মাধ্যমে most frequent data-কে নির্ণয় করা যায়।
উত্তর: (C) mode()

8. নিম্নলিখিত Python code টির output কী হবে? x = 5 def exam(): global x x = 8 exam() print(x)
উত্তর: (D) 8

9. Assertion (A): একটি function-এ required parameter এবং default parameter উভয়ই থাকতে পারে।
Reason (R): Function definition-এ default parameter-এর আগে required parameter লিখতে হয়।
উত্তর: (B) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

10. Python-এ কোনো function-কে define করতে কোন্ keyword ব্যবহার করা হয়?
উত্তর: (A) def

11. নিম্নলিখিত কোনটি একটি payment gateway নয়?
উত্তর: (C) Gmail

12. CBDC-এর পূর্ণরূপটি হলো
উত্তর: (D) Central Bank Digital Currency

13. নিম্নলিখিত কোনটি একটি Internet Marketing-এর কৌশল নয়?
উত্তর: (A) In-house marketing

14. নিম্নলিখিত কোনটি paperless bill সম্পর্কে সঠিক নয়?
উত্তর: (D) Company-কে সরাসরি payment করা যায় না

15. ______ বলতে blog অথবা video-এর মাধ্যমে website-এ বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পণ্যের প্রচার করাকে বোঝায়।
উত্তর: (B) Affiliate marketing

16. Python-এ code block নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: (C) Indentation

17. Python-এ ‘else’ block কখন execute হয়?
উত্তর: (A) যখন condition টি মিথ্যা হয়

18. Python-এর নিম্নলিখিত code টি লক্ষ্য করো:
a = 5 while
a > -1:
print(a)
a = a – 1
উপরিউক্ত code-এ কতগুলি সংখ্যা print হবে?
উত্তর: (B) 6

19. Assertion (A): range(5) 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা তৈরী করতে পারে।
Reason (R): range(n) 0 থেকে শুরু হয় এবং (n-1)-এ শেষ হয়।
উত্তর: (D) A মিথ্যা, কিন্তু R সত্য

20. নিম্নলিখিত Python code টির output কী হবে? for i in range(3): if i == 1: continue print(i)
উত্তর: (C) 0 2

21. Python-এ, নীচের কোনটি একটি বৈধ Variable-এর উদাহরণ?
উত্তর: (C) ab_1

22. কোন্ Python collection-কে index দিয়ে access করা যায় না?
উত্তর: (A) Dictionary

23. নীচের কোনটি একটি relational operator নয়?
উত্তর: (D) ||

24. Python operator precedence-এর তালিকা অনুযায়ী, নীচের কোন্ বিকল্পটি সঠিক ক্রমে সাজানো হয়েছে? (i) Unary plus এবং Unary minus, (ii) Exponentiation, (iii) Addition এবং subtraction, (iv) Parentheses
উত্তর: (D) (iv)→(ii)→(i)→(iii)

25. x = [5, 7, 10] print(x[7]) উপরিউক্ত Python code-এ ______ দেখা যাবে।
উত্তর: (B) Index error

26. Python-এ Math module ব্যবহার করে নিচের code টির output নির্ণয় করো: import math print(math.ceil(-12.7))
উত্তর: (B) -12

27. যদি x = [8, 9, 10, 11, 12, 13, 14] print(x[-1:2:-1])-এর output কী হবে?
উত্তর: (D) [14, 13, 12, 11]

28. নিম্নলিখিত Python code টির output কী হবে? list1 = [1, 2, 3, 4, 5] list1.remove(4) print(list1)
উত্তর: (B) [1, 2, 3, 5]

29. Python-এ একটি list-এর শেষ element টি access করতে নীচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (C) list[-1]

30. বিবৃতি I: extend() method একটি list-এর সাথে অন্য list-এর একাধিক element যোগ করে।
বিবৃতি II: append() method-এর দ্বারা একটি list-এর সাথে অন্য list-এর একাধিক উপাদান যোগ করা যায়।
উত্তর: (B) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II সঠিক নয়

31. স্তম্ভ-I এবং স্তম্ভ-II মেলাও ও সঠিক বিকল্পটি চয়ন করো:
স্তম্ভ-I: (i) E-commerce, (ii) বহুজাতিক সংস্থা, (iii) Cricket match-এর টিকিট, (iv) Online Payment
স্তম্ভ-II: P. Amazon, Q. Book My Show, R. Google Pay, S. Electronic commerce
উত্তর: (C) (i)→S, (ii)→P, (iii)→Q, (iv)→R

32. ______ হলো এমন একটি E-commerce model যেখানে ব্যবসায়ীরা সরাসরি consumer-দের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করে।
উত্তর: (B) B2C

33. B2C model-এর প্রধান ঝুঁকি হলো
উত্তর: (B) গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি

34. বিবৃতি-I: Intranet হলো কোনো সংস্থার অভ্যন্তরীণ network।
বিবৃতি-II: Intranet-এর সাহায্যে ব্যবসার বিস্তার বিশ্বব্যাপী করা যায়। উপরিউক্ত বিবৃতিদ্বয় পড়ে সঠিক
উত্তর: (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II সঠিক নয়

35. ______ হলো এক ধরনের contactless payment-এর technology।
উত্তর: (B) RFID

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Computer Application Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 Modern Computer Application Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 1.4 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Sem Bengali Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share