HS Semester III Chemistry Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সেমিস্টার সিস্টেমে সমস্ত নিয়মবিধি, নির্দেশিকা অনুযায়ী আজ, অর্থাৎ ১লা অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের রসায়ন / কেমিস্ট্রি (Chemistry) পরীক্ষা। সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত নির্ধারিত দেড় ঘণ্টার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পূর্ণ পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
WBCHSE HS Semester 3 Chemistry Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা সরাসরি পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে প্রশ্নপত্র সংগ্রহ করেছি এবং তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেয়ার করা হলো। যারা পরবর্তীতে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আজকের প্রশ্ন বিন্যাস ও ধারা পর্যালোচনা করতে চাইছো, তারা নিচের সারণী থেকে মূল বিষয়গুলো চোখ বুলিয়ে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | রসায়ন – কেমিস্ট্রি (Chemistry) |
| পরীক্ষার তারিখ | ০১.১০.২০২৬ (বৃহস্পতিবার) [01.10.2026] |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Chemistry Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
সদ্যাগত পরীক্ষার্থীদের সুবিধার জন্য রসায়ন পরীক্ষার প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পারবে।
Question Booklet Series [ D ]
1. কোন্টি সংখ্যাগত ধর্ম নয় ?
(A) বাষ্প চাপ
2. কোলয়েড দ্রবণের ধর্ম নিম্নলিখিত কোন্টি নয় ?
(D) প্রতি একক ভরের দ্রাবের পৃষ্ঠতল, কোলয়েড দ্রবণে অত্যন্ত কম
3. 9·35 g বেঞ্জিনে একটি দ্রাবের 0·315 g দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক 2·35 K হ্রাস পায়। দ্রাবটির আণবিক ভর কত ? (বেঞ্জিনের K_f = 5·1 K kg mol⁻¹)
(A) 73·11 g mol⁻¹
4. গ্রুপ-16 মৌলগুলির হাইড্রাইডের বিজারণ ক্ষমতার ক্রমহ্রাসমান সঠিক ক্রমটি হলো
(A) H₂Te > H₂Se > H₂S > H₂O
5. প্রদত্ত কোন্টির অস্তিত্ব নেই ?
(B) NeF₂
6. ইথাইলবেঞ্জিন + NBS/hγ → Y ; এখানে ‘Y’ যৌগটি হলো
(D) বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত —CHBr—CH₃ (১–ব্রোমো–১–ফিনাইলইথেন)
7. উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে টার্শিয়ারি বিউটাইল প্রোপাইল ইথার তৈরির সময় নিচের কোন্ যৌগ জোড়া ব্যবহার করা যেতে পারে ?
(A) (CH₃)₃CONa, CH₃CH₂CH₂—Cl
8. ফেনল → i) KOH ii) CO₂, 120°C, 6-8 atm iii) লঘু HCl → P (মুখ্য)। উপরোক্ত বিক্রিয়ায় ‘P’ যৌগটি শনাক্ত করো।
(A) OH-এর প্যারা অবস্থানে COOH যুক্ত যৌগ (p-হাইড্রক্সিবেঞ্জোয়িক অ্যাসিড)
9. CH₃CH₂OH → (Red P/Br₂) A → (KOH, ইথানল) B ; A ও B হলো যথাক্রমে
(B) CH₃CH₂Br, CH₂ = CH₂
10. ফেনলের সাথে CHCl₃ ও KOH-এর বিক্রিয়া ঘটিয়ে অম্লায়িত করলে স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটিতে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে
(C) :CCl₂ (ডাইক্লোরোকার্বিন)
11. কোনো একটি গ্যাসের নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় হেনরী ধ্রুবকের মান
(A) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
12. দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন জনিত ধ্রুবক (K_b)-এর একক হলো
(C) K . kg . mol⁻¹
13. স্তম্ভ-I-এর সঙ্গে স্তম্ভ-II মেলাও এবং সঠিক বিকল্পটি চয়ন করো :
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
| i) আদর্শ দ্রবণ | a) ইথিলিন গ্লাইকল |
| ii) হিমায়ক রোধক | b) 0·84% NaCl দ্রবণ |
| iii) নর্ম্যাল স্যালাইন | c) ΔH mixing = 0, ΔV mixing = 0 |
| iv) অ্যাজিওট্রপিক মিশ্রণ | d) ইথানল–ক্লোরোফর্ম |
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
14. 0·01 (M) গ্লুকোজ দ্রবণের তুলনায় 0·01 (M) MgCl₂ দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়
(C) তিনগুণ
15. 2L দ্রবণে 8 g NaOH রয়েছে। এই জলীয় দ্রবণের মোলারিটি কত ?
(A) 0·1 (M)
16. 4-হাইড্রক্সিবেঞ্জাইল অ্যালকোহল + CH₂N₂ → (ইথার) P। নীচের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ ‘P’ হলো
(D) বলয়ে OCH₃ ও CH₂OH যুক্ত যৌগ
17. কোন্ ধরনের জৈব–রাসায়নিক যৌগে পেপটাইড বন্ধন থাকে ?
(D) প্রোটিন
18. গ্লুকোজের অণুতে উপস্থিত কাইরাল কার্বনের সংখ্যা হলো
(D) 4
19. নীচের স্তম্ভ-I (বিকারক) ও স্তম্ভ-II (বিক্রিয়াজাত পদার্থ)–এর মধ্যে সামঞ্জস্য বিধান করো ও সঠিক বিকল্প চয়ন করো :
| স্তম্ভ-I (বিকারক) | স্তম্ভ-II (বিক্রিয়াজাত পদার্থ) |
| i) গ্লুকোজ + HIO₄ | a) গ্লুকোনিক অ্যাসিড |
| ii) গ্লুকোজ + HNO₃ | b) সরবিটল |
| iii) গ্লুকোজ + Br₂/H₂O | c) গ্লুটারিক (স্যাকারিক) অ্যাসিড |
| iv) গ্লুকোজ + Na(Hg) | d) ফর্ম্যালডিহাইড + ফরমিক অ্যাসিড |
(C) (i) – d, (ii) – c, (iii) – a, (iv) – b
20. নিম্নলিখিত কোন্ কার্বোহাইড্রেটটি ক্ষুদ্র মনোস্যাকারাইড এককে আর্দ্র–বিশ্লেষিত হয় না ?
(C) ফ্রুকটোজ
21. প্রদত্ত কোন্টি সর্বাধিক শক্তিশালী জারক অ্যাসিড ?
(B) HClO₄
22. নীচের যৌগগুলির মধ্যে কোন্টির বন্ধন কোণের মান সর্বাপেক্ষা কম ?
(D) SbCl₃
23. XeOF₄ যৌগে Xe-এর সংকরায়ণ অবস্থা কি ?
(B) sp³d²
24. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে আন্তঃহ্যালোজেন যৌগটি হলো
(A) ICl
25. প্রদত্ত পরীক্ষাটিতে সঠিক পর্যবেক্ষণটি চিহ্নিত করো : সালফার পোড়ালে একটি গ্যাস (A) উৎপন্ন হয় এবং এই গ্যাসকে আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের ওপর দিয়ে চালনা করা হলো।
(A) কমলা দ্রবণ সবুজ বর্ণ ধারণ করে
26. DNA-তে নিচের কোন্ ক্ষার জোটবন্ধনটি দেখা যায় ?
(C) গুয়ানিন–সাইটোসিন
27. নিচের কোন্ গঠনটি নাইলন-6,6-এর পুনরাবৃত্ত একক ?
(C) [ —NH—(CH₂)₆—NH—CO—(CH₂)₄—CO— ]ₙ
28. থ্যালিক অ্যানহাইড্রাইড ও গ্লিসারলের মধ্যে পলিকনডেনসেশন বিক্রিয়ায় উৎপন্ন পলিমারটি হলো
(A) গ্লিপ্ট্যাল
29. ‘প্রাকৃতিক রবার’-এর গঠন সংকেত হলো
(B) সিস-1,4-পলিআইসোপ্রিন গঠন (দুটি —CH₂ গ্রুপ দ্বিবন্ধনের একই দিকে)
30. নীচের কোন্টি থার্মোসেটিং পলিমার ?
(A) ব্যাকেলাইট
31. CH₃F, CH₃Cl, CH₃Br, CH₃I যৌগগুলির দ্বিমেরু ভ্রামকের ক্রমহ্রাসমান ক্রম অনুসারে সাজালে হয়
(B) CH₃Cl > CH₃F > CH₃Br > CH₃I
32. CH₃ — CH₂ — Br + AgCN → A, ‘A’ যৌগটি হলো
(C) CH₃CH₂NC
33. C₆H₅COOAg + Br₂ (CCl₄ দ্রাবক) → X + CO₂ + AgBr ; প্রদত্ত বিক্রিয়ায় ‘X’ হলো
(B) ব্রোমোবেঞ্জিন (C₆H₅—Br)
34. প্রদত্ত S_N2 বিক্রিয়ার ক্ষেত্রে, কোন্ অ্যালকিল ব্রোমাইডটি সর্বাধিক সক্রিয়তা দেখায় ?
(C) CH₃—CH₂—Br (ইথাইল ব্রোমাইড)
35. নীচের স্তম্ভ-I-এর সঙ্গে স্তম্ভ-II-এর সমঞ্জস্য বিধান করে, সঠিক বিকল্পটি চয়ন করো :
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
| i) 1-ব্রোমোসাইক্লোহেক্সিন | a) অ্যালকিল ব্রোমাইড |
| ii) CH₂=CH—CH₂—Br | b) অ্যারিল ব্রোমাইড |
| iii) C₆H₅—CH₂—Br | c) ভিনাইল ব্রোমাইড |
| d) বেঞ্জাইল ব্রোমাইড | |
| e) অ্যালাইল ব্রোমাইড |
(D) (i) – (c), (ii) – (e), (iii) – (d)
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Chemistry Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি বছরের পরীক্ষার্থী, পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ১লা অক্টোবর (1st October) অনুষ্ঠিত রসায়ন পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রটির PDF লিঙ্ক নিচে দেওয়া হলো। পাশের বাটন থেকে খুব সহজেই এটি বিনামূল্যে সেভ করে নিতে পারবে।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Chemistry Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কেমিস্ট্রি প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.6 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



