HS 3rd Semester Business Studies Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিজ প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Updated on:

WBCHSE HS Class 12 3rd Semester Business Studies Question Paper PDF 2027

HS Semester III Business Studies Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সুনির্দিষ্ট সেমিস্টার মূল্যায়ন নির্দেশিকা ও প্রোটোকল মেনে আজ, অর্থাৎ ১লাঅক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সম্পূর্ণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা (Business Studies) পরীক্ষা। নির্ধারিত সময়সূচি ও নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Business Studies Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিজ প্রশ্নপত্র

আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা দ্রুত ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী শিক্ষাবর্ষে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন, মান ও প্রশ্নের ধরন কেমন হয়েছে তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত সারণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়কারবার অধ্যায়ন – বিজনেস স্টাডিজ (Business Studies)
পরীক্ষার তারিখ০১.১০.২০২৬ (বৃহস্পতিবার)

HS 3rd Semester Business Studies Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য বিজনেস স্টাডিজ প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পেরে যাবে।

আজকের Business Studies (BSTD) প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে প্রিয়শী মজুমদার [Priyashi Majumder (BHS)].

Question Booklet Series [ D ]

— Advertisement —

1. পরিকল্পনা ব্যবস্থাপনার কোন্ ধাপের কাজ?
উত্তর: (A) প্রথম

2. কোনটি বাজেট?
উত্তর: (C) অর্থ ও সম্পদের ভবিষ্যত পরিকল্পনা

3. ………… হলো স্থায়ী পরিকল্পনার উদাহরণ।
উত্তর: (B) কর্মনীতি

4. ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী একবার প্রস্তুত করলেই হয় না, প্রতি বছর প্রস্তুত করতে হয়।’ এটি কোন্ ধরনের পরিকল্পনা?
উত্তর: (B) পৌনঃপুনিক পরিকল্পনা

5. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করো:
বামস্তম্ভ (পরিকল্পনা প্রক্রিয়া) — i) পরিকল্পনার উদ্দেশ্য, ii) পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি, iii) বিকল্প কর্মপ্রক্রিয়া শনাক্তকরণ, iv) পরিকল্পনার অনুমিত বিষয়;
ডানস্তম্ভ (ধাপ) — a) প্রথম ধাপ, b) দ্বিতীয় ধাপ, c) তৃতীয় ধাপ, d) চতুর্থ ধাপ।
উত্তর: (D) i-b, Ii-a, iii-d, iv-c

6. প্রযুক্তিগত পরিবেশ হলো
উত্তর: (C) পরিবর্তনশীল

7. FERA-এর সম্পূর্ণ রূপটি হলো
উত্তর: (D) Foreign Exchange Regulation Act

8. বিবৃতি দুটির সত্য / মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি বেছে নাও:
বিবৃতি (a): রাজনৈতিক অস্থিরতা হলো কারবারি পরিবেশের একটি অনুকূল উপাদান।
বিবৃতি (b): যদি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তবে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহ বোধ করে।
উত্তর: (B) (a) মিথ্যা, কিন্তু (b) সত্য

9. মোবাইল ফোনের প্রচলন ক্যামেরা ও ঘড়ি ব্যবসার উপর ঋণাত্মক প্রভাব ফেলেছে। এটি কারবারের কোন্ পরিবেশের সঙ্গে যুক্ত?
উত্তর: (B) প্রযুক্তিগত পরিবেশ

10. আমাদের দেশ কত সালে মুক্ত অর্থনীতি গ্রহণ করে?
উত্তর: (D) 1991

11. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর: (B) এফ. ডব্লিউ. টেলর

12. ব্যবস্থাপনার নীতিসমূহ তৈরি হয়
উত্তর: (B) ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা

13. একটি কোম্পানির ব্যবস্থাপক কর্মচারীদের মধ্যে কাজের বণ্টন কর্মচারীদের যোগ্যতা অনুযায়ী করেন নি। তিনি ব্যবস্থাপনার কোন্ নীতি লঙ্ঘন করেছেন? উত্তর: (A) কর্মবিভাজনের নীতি

14. দাবি (Assertion) এবং কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো: দাবি (Assertion) (A): কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভ্রান্তি ও দ্বন্দ্ব প্রতিরোধের জন্য ‘আদেশদানের একতা’-এর নীতিটি অপরিহার্য। যুক্তি (Reason) (R): এই নীতি অনুযায়ী একজন কর্মীর কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকেই নির্দেশ পাওয়া এবং কেবল তাঁর কাছেই জবাবদিহি করা উচিত।
উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

15. বিবৃতি দুটির সত্য / মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি বেছে নাও: বিবৃতি (a): ফেয়লের ব্যবস্থাপনার নীতিগুলি নমনীয় এবং ব্যবস্থাপক পরিস্থিতি অনুযায়ী সেগুলোতে পরিবর্তন আনতে পারেন। বিবৃতি (b): টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কৌশলগুলো কঠোর প্রকৃতির এবং সেগুলো হুবহু প্রয়োগ করা উচিত। উত্তর: (C) (a) এবং (b) উভয়ই সত্য

16. নীচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়?
উত্তর: (D) সহযোগিতা

17. ব্যবস্থাপনার সারবস্তু হলো
উত্তর: (B) সমন্বয়সাধন

18. একটি টেক্সটাইল ফার্মে কর্মরত উৎপাদন ব্যবস্থাপক নিশ্চিত করেন যে, উৎপাদনকারী দল যেন প্রতিদিনের লক্ষ্যমাত্রা ও উৎপাদনের পরিমাণ পূরণ করে, অপচয় কমায় এবং মান নিয়ন্ত্রণ (quality control) বিভাগের সাথে সমন্বয় বজায় রাখে। তাঁর প্রচেষ্টার ফলে কোম্পানিটি ন্যূনতম খরচে উচ্চ দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। এই ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন্ উদ্দেশ্যটি পূরণ হচ্ছে?
উত্তর: (B) সাংগঠনিক উদ্দেশ্য

19. ‘স্তম্ভ I’-এর বিষয়গুলোর সাথে ‘স্তম্ভ II’-এর অর্থ বা সংজ্ঞার মিল করো:

স্তম্ভ Iস্তম্ভ II
a) কর্মী সংস্থানii) সঠিক কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন
b) সংগঠনi) কাজের বিন্যাস ও সম্পদের বণ্টন
c) নির্দেশনাiii) কর্মীদের নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান
d) নিয়ন্ত্রণiv) পরিকল্পনার বিপরীতে কাজের অগ্রগতি বা ফলাফল পর্যবেক্ষণ
উত্তর: (A) a-ii, b-i, c-iii, d-iv  

20. দাবি (Assertion) এবং কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো: দাবি (Assertion) (A): ব্যবস্থাপনা হল একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া। যুক্তি (Reason) (R): যখন কোনো লক্ষ্য পূরণ করতে হয়, তখনই ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

21. নীচের কোনটি 4C-র অন্তর্গত নয়? উত্তর: (D) Competition

22. সমাজমুখী বিপণনের ধারণায় ………… বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।
উত্তর: (D) সবকয়টি

23. এক স্তর বিশিষ্ট পণ্য বণ্টন প্রণালীতে মধ্যস্থ কারবারি কে?
উত্তর: (B) খুচরো বিক্রেতা

24. ‘Marbury Biscuits’ তিন ধরনের ওট কুকিজের একটি নতুন সম্ভার বাজারে এনেছে। তাদের প্রচারমূলক অভিযানের অংশ হিসেবে তারা বিদ্যালয়গুলিতে বিস্কুট বিনামূল্যে নমুনা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এই case study-তে বিপণন মিশ্রণের কোন্ উপাদানটির প্রয়োগ লক্ষ্য করা যায়?
উত্তর: (C) Promotion

25. বিবৃতি দুটির সত্য / মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি বেছে নাও: বিবৃতি (a): মোড়ক হলো পণ্য পরিকল্পনার অঙ্গ। বিবৃতি (b): মোড়কজাতকরণ বিপণন কৌশলের অপরিহার্য অঙ্গ। উত্তর: (C) (a) এবং (b) উভয়ই সত্য

26. বিবৃতি দুটির সত্য / মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি বেছে নাও: বিবৃতি (a): পদ্ধতি হলো কোন কাজ সম্পাদনের নিয়মিত বা প্রাত্যহিক ধাপ। বিবৃতি (b): কার্যপ্রণালী হলো কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট উপায় বা রীতি যা কাজের লক্ষ্য বা উদ্দেশ্য বিবেচনা করে নির্ধারণ করা হয়।
উত্তর: (D) (a) এবং (b) উভয়ই মিথ্যা

27. দাবি (Assertion) এবং কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো: দাবি (Assertion) (A): পরিকল্পনা হল ভবিষ্যতমুখী। যুক্তি (Reason) (R): পরিকল্পনা ভবিষ্যতের সাথে সম্পর্কিত যা নিশ্চিত এবং যার জন্য কোনো পূর্বাভাসের প্রয়োজন হয় না।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা

28. কেন্দ্রীকরণ বলতে বোঝায়
উত্তর: (A) সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায় রাখা

29. ‘যা কিছু অধস্তনদের ভূমিকার গুরুত্ব বৃদ্ধি করে তা হল বিকেন্দ্রীকরণ’ — এই বিবৃতিটির বক্তা হলেন উত্তর: (D) Henri Fayol

30. নীচের কোনটি ভারার্পণের একটি উপাদান নয়?
উত্তর: (D) যোগ্যতা

31. জাতীয় কমিশনের সভাপতিকে নিযুক্ত করেন
উত্তর: (B) কেন্দ্র সরকার

32. ‘ক্রেতা সুরক্ষা আইন’ কোন্ সালে গৃহীত হয়?
উত্তর: (C) 2019

33. দাবি (Assertion) এবং কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো: দাবি (Assertion) (A): ভোক্তা সচেতনতা ক্রেতা সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। যুক্তি (Reason) (R): একজন সুসচেতন ভোক্তা উৎপাদনকারী ও সরবরাহকারীদের অন্যায় কাজ থেকে সহজেই নিজেকে সুরক্ষা করতে পারে।
উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

34. রাজ্য বা জাতীয় কমিশনের সদস্যদের ন্যূনতম ………… বছর বয়স হওয়া বাধ্যতামূলক।
উত্তর: (A) 35

35. স্তম্ভ I-এর সাথে স্তম্ভ II-এর মিলন সাধন করো এবং সঠিক উত্তরটি বেছে নাও:

স্তম্ভ Iস্তম্ভ II
i) হলমার্কd) মূল্যবান ধাতু
ii) ইকোমার্কc) পরিবেশবান্ধব পণ্য
iii) আই.এস.আই. মার্কb) ইলেক্ট্রনিক দ্রব্য
iv) আগমার্কa) কৃষিজাত দ্রব্য ও পশুসম্পদ
উত্তর: (D) i-d, ii-c, iii-b, iv-a  

36. নীচের কোনটি সংগঠনের একটি বৈশিষ্ট্য নয়?
উত্তর: (B) অনমনীয়তা

37. বিবৃতি দুটির সত্য / মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি বেছে নাও: বিবৃতি (a): ভারার্পণ হলো অধস্তনদের মধ্যে কাজ বণ্টন করার একটি প্রক্রিয়া। বিবৃতি (b): ভারার্পণ হলো সঠিক ব্যক্তি পছন্দের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার কৌশল।
উত্তর: (A) (a) সত্য, কিন্তু (b) মিথ্যা

38. ………… হলো কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়া।
উত্তর: (C) সংগঠন

39. “মিঃ গুহ একটি সংগঠনে কাজ করেন, সেখানে তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করেন, তাঁরা একসঙ্গে পার্টিতে যান এবং বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। তাই তিনি সেখানে কাজ করতে ভালোবাসেন।” এখানে আলোচিত সংগঠনের ধরন শনাক্ত করো।
উত্তর: (B) বিধিবহির্ভূত সংগঠন

40. কার্যভিত্তিক কাঠামোর রেখাচিত্রটি পূরণ করো: [পরিচালক পর্ষদ 36c31e8a 83e7 4b63 8fea 941fd703f2f5 ? e47dad4c ef4e 4035 8e45 2bf5b9020a12 অর্থ / উৎপাদন / বিপণন]
উত্তর: (C) ব্যবস্থাপক পরিচালক

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Business Studies Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিজ প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ১লা অক্টোবর অনুষ্ঠিত বিজনেস স্টাডিজ পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 Business Studies Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিজ প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 3 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Semester Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share