HS 3rd Semester Accountancy Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Updated on:

HS Semester III Accountancy Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর নতুন সেমিস্টার মূল্যায়ন নীতি অনুসরণ করে আজ, অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টেন্সি (Accountancy) পরীক্ষা। নির্দিষ্ট সময়তালিকা মেনে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Accountancy Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র

আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল রূপ দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও ধারাটি কেমন হয়েছে তা যাচাই করে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত সারণী থেকে মূল তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়হিসাববিজ্ঞান – অ্যাকাউন্টেন্সি (Accountancy)
পরীক্ষার তারিখ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার)

মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র

HS 3rd Semester Accountancy Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে যাবে।

আজকের Accountancy প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সুরজ সরদার [Suraj Sardar (MPA)], প্রিয়শী মজুমদার [Priyashi Majumder (BHS)] এবং শ্রেয়সী মান্না [Shreyasi Manna (BUPP)].

Question Booklet Series [ A ]

— Advertisement —

1. ভারতীয় অংশীদারি কারবার আইন, 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায়
উত্তর: (B) অসীম

2. কোনো অংশীদার যদি প্রতি মাসের প্রথমে কারবার থেকে অর্থ উত্তোলন করেন, তাহলে তাকে উত্তোলনের উপর কত মাসের সুদ দিতে হবে?
উত্তর: (C) 6½ মাসের

3. অংশীদারি চুক্তি না থাকলে, আইন অনুযায়ী তিনজন অংশীদারের মধ্যে লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত হবে
উত্তর: (A) 1:1:1

4. একটি প্রতিষ্ঠানের অংশীদারিত্বের চুক্তিনামা হওয়া উচিত
উত্তর: (C) লিখিত বা মৌখিক

5. যখন কোনো অংশীদারি প্রতিষ্ঠান স্থির মূলধন পদ্ধতি অবলম্বন করে, তখন নীচের কোনটি মূলধনের হিসাবখাতে আসবে?
উত্তর: (A) অতিরিক্ত বিনিয়োজিত মূলধন

6. বিবৃতি: পরিবর্তনশীল মূলধনের হিসাবখাত-এর ডেবিট জের হতে পারে।
কারণ: ক্ষতির অংশ এবং উত্তোলনের মোট পরিমাণ মূলধনের জেরের থেকে বেশি হতে পারে।
উত্তর: (D) বিবৃতি ও কারণ উভয়ই সত্য

7. নিম্নলিখিত কোনটি লাভ-ক্ষতির বণ্টন হিসাবখাতে ডেবিট করা হয় না?
উত্তর: (A) অংশীদার কর্তৃক ঋণের সুদ

8. প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের মূলধনের উপর সুদ একটি
উত্তর: (D) খরচ

9. রাম ও লক্ষ্মণ একটি অংশীদারি কারবারের অংশীদার। 01.04.2025 তারিখে রামের মূলধনের জের 2,00,000 টাকা। 31.12.2025 তারিখে রাম মূলধন থেকে 80,000 টাকা উত্তোলন করলো। মূলধনের উপর সুদের হার বার্ষিক 6% হলে, 31.03.2026 তারিখে রামের প্রদত্ত মূলধনের উপর মোট সুদের পরিমাণ হবে
উত্তর: (B) 10,800 টাকা

10. অংশীদারদের মূলধনের উপর দেয় সুদ কোন্ হিসাবখাতে দেখানো হয়?
উত্তর: (C) লাভ-ক্ষতির বণ্টনের হিসাব

11. বরুণ একজন অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। 01.04.2025 তারিখে 40,000 টাকা এবং 01.10.2025 তারিখে 80,000 টাকা উত্তোলন করেন। 31.03.2026 তারিখে উত্তোলনের উপর বার্ষিক 6% হারে সুদের পরিমাণ হবে
উত্তর: (B) 4,800 টাকা

12. গড় মুনাফা 15,000 টাকা। দু-বছরের অধিমুনাফা ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য 18,000 টাকা, স্বাভাবিক মুনাফার পরিমাণ
উত্তর: (A) 6,000 টাকা

13. প্রদত্ত বিবৃতি দুটি সত্য না মিথ্যা তা নির্দেশ করো:
বিবৃতি (A): সুনাম হলো অলীক সম্পত্তি।
বিবৃতি (B): সুনামের আদায়যোগ্য মূল্য আছে।
উত্তর: (B) ‘A’ মিথ্যা, কিন্তু ‘B’ সত্য

14. গড় লাভ হলো 15,000 টাকা, স্বাভাবিক মুনাফা হলো 7,000 টাকা, সুনামের মূল্য হলো তিন বছরের উৎকর্ষ লাভের সমপরিমাণ। তবে সুনামের পরিমাণ হলো
উত্তর: (B) 24,000 টাকা

15. সুনামের সঠিকভাবে হিসাবনিকাশকরণের জন্য প্রয়োজনীয় নীতি নির্দেশিকা কোন্ ভারতীয় হিসাব সংক্রান্ত মানকে আছে?
উত্তর: (C) IND AS-26

16. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানীর সর্বাধিক সদস্য সংখ্যা হলো
উত্তর: (C) 200

17. নীচের কোনটি একটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়?
উত্তর: (A) অসীম দায়

18. পাবলিক সেক্টর কোম্পানীতে সরকারের ন্যূনতম কত শেয়ার থাকে?
উত্তর: (C) 51%

19. অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা যে হারে লভ্যাংশ পান তা হলো
উত্তর: (C) স্থির হারে

20. বিবৃতি: ডিবেঞ্চার গ্রহীতা কোম্পানীর পাওনাদার।
সঠিক কারণ হলো:
উত্তর: (B) ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে ঋণ মূলধন সংগ্রহ করা হয় এবং সময়াবধির শেষে পরিশোধ করা হয়

21. অধিহারে বা অবহারে ঋণপত্র বিলি নির্ধারণ করা হয়
উত্তর: (A) ঋণপত্রের অভিহিত মূল্যে

22. যদি 100 টাকা মূল্যের 5000 টি 9% ঋণপত্র যা সমহারে ফেরতযোগ্য, 5% অধিহারে বিলি করা হয়, তাহলে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ হবে
উত্তর: (D) 5,25,000 টাকা

23. অধিহারে ঋণপত্র বিলি করলে প্রিমিয়াম বাবদ যে আয় হয় তা হলো
উত্তর: (A) মূলধনজাতীয় প্রাপ্তি

24. ঋণপত্রের উপর সুদ গণনা করা হয় ______ এর উপর।
উত্তর: (B) অভিহিত মূল্য

25. যদি শিবাজী লিমিটেড 2000 ঋণপত্র 500 টাকা প্রতি ঋণপত্রে বিলি করে, এবং 5% অধিহারে তা পরিশোধ করে, তবে Debenture Redemption Premium A/c -এ যে অর্থমূল্য দ্বারা ক্রেডিট করা হয় তা হলো
উত্তর: (C) 50,000 টাকা

26. আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি?
উত্তর: (D) গতি-প্রকৃতি বিশ্লেষণ

27. আর্থিক বিবরণীর অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ হলেন
উত্তর: (A) পরিচালক

28. নগদ অর্থের আগমন ও নির্গমন এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, তা হলো
উত্তর: (B) নগদ প্রবাহ বিবরণী

29. তালিকা-ক ও তালিকা-খ-এর মধ্যে মিল খুঁজে বের করো এবং নিচে প্রদত্ত বিকল্পগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করো:

তালিকা–কতালিকা–খ
i) স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাতa) সুদ উপার্জন অনুপাত
ii) দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাতb) কার্যকরী মূলধন আবর্তন অনুপাত
iii) ব্যাবসায়িক ক্রিয়াকলাপ অনুপাতc) তারল্য অনুপাত
iv) মুনাফাযোগ্যতা অনুপাতd) বিনিয়োগের উপর প্রতিদান

উত্তর: (C) (i) → (c), (ii) → (a), (iii) → (b), (iv) → (d)

30. আদর্শ দ্রুত অনুপাতের মান হলো
উত্তর: (B) 1:1

31. নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে তরল অনুপাত গণনা করো: দেনাদার 30,000 টাকা, অগ্রিম খরচ 1,000 টাকা, মজুত 50,000 টাকা, নগদ অর্থ 10,000 টাকা, পাওনাদার 20,000 টাকা, ব্যাঙ্ক ওভারড্রাফ্ট 18,000 টাকা।
উত্তর: (B) 2:1

32. যদি নীট মুনাফা হয় 1,20,000 টাকা, অ-কার্যনির্বাহী খরচ হয় 70,000 টাকা, অ-কার্যনির্বাহী আয় হয় 10,000 টাকা ও নীট বিক্রয় 6,00,000 টাকা হয়, তবে কার্যনির্বাহী মুনাফা অনুপাত হবে
উত্তর: (D) 30%

33. যদি মোট সম্পত্তি 8,00,000 টাকা, সঞ্চিতি 2,00,000 টাকা, ইক্যুইটি শেয়ার মূলধন 4,00,000 টাকা, দীর্ঘকালীন ঋণ 40,000 টাকা হয়, তবে মালিকানা অনুপাত হবে
উত্তর: (B) 75%

34. বিবৃতি: মালিকানা অনুপাত পাওনাদারদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
কারণ: এই অনুপাতের সাহায্যে তারা জানতে পারে যে, প্রতিষ্ঠানে তাদের পাওনা কতটা সুরক্ষিত।
উত্তর: (A) বিবৃতি ও কারণ উভয়ই সত্য

35. কোনো কোম্পানীর মজুত পণ্যের আবর্তনের অনুপাত 1.2 বার এবং গড় মজুত পণ্যের পরিমাণ 1,00,000 টাকা। যদি মোট লাভের পরিমাণ বিক্রয়মূল্যের উপর 20% হয় তবে মোট বিক্রয়মূল্য হবে
উত্তর: (C) 1,50,000 টাকা

36. মোট বার্ষিক ধারে বিক্রয়মূল্য 45,00,000 টাকা, দেনাদার 4,50,000 টাকা, প্রাপ্য হুন্ডি 4,50,000 টাকা হলে, দেনাদার আবর্তন অনুপাত হবে
উত্তর: (B) 5 বার

37. যদি বিক্রয় 20,00,000 টাকা এবং কার্যনির্বাহী মুনাফার অনুপাত 25% হয়, তবে কার্যনির্বাহী ব্যয়ের পরিমাণ হবে
উত্তর: (C) 15,00,000 টাকা

38. গঙ্গা লিমিটেড কোম্পানীর নীট বিক্রয় 1,25,000 টাকা, প্রারম্ভিক ও অন্তিম কার্যকরী মূলধন যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা হলে, কার্যকরী মূলধনের আবর্তন অনুপাত হবে
উত্তর: (B) 5 বার

39. সাধারণ আকারের আয় বিবরণী প্রস্তুতের সময় কোন্ বিষয়কে 100 ধরা হয় ?
উত্তর: (A) বিক্রয়

40. চলতি অনুপাতের মান 2.5: 1 এবং তরল অনুপাতের মান 2: 1, যদি কার্যকরী মূলধনের পরিমাণ 15,000 টাকা হয় তাহলে মজুত সম্ভারের পরিমাণ হবে
উত্তর: (A) 5,000 টাকা

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

অ্যাকাউন্টেন্সি পরীক্ষা পর্ব তো সাফল্যের সঙ্গেই মিটল! যে কটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় কষে এসেছ তা নিয়ে এখন আর বাড়তি চিন্তা না করে আগামী পরীক্ষার প্রস্তুতিতে মন দাও। পরবর্তী পরীক্ষাগুলির প্রশ্নপত্র ও তার সমাধান সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Accountancy Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাকাউন্টেন্সি পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 Accountancy Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 1 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Sem Bengali Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share